Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 12, 2026
অর্থনৈতিক সংকটের সময় রাজনৈতিক সংকট বাড়ানো যোগ্য নেতৃত্বের কাম্য নয়

মতামত

মনোয়ারুল হক
03 September, 2022, 03:15 pm
Last modified: 03 September, 2022, 03:17 pm

Related News

  • সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে হুথিদের হামলা
  • রাশিয়া-ইউক্রেন আকাশযুদ্ধে দীর্ঘতর হচ্ছে বেসামরিক প্রাণহানির মিছিল
  • কয়েক সপ্তাহের মধ্যে ন্যাটোভুক্ত দেশে হামলা চালাতে পারে রাশিয়া, মার্কিন গোয়েন্দা সংস্থার সতর্কবার্তা
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ
  • রাজধানীর ন্যাশনাল মেডিকেলের সামনে সন্ধ্যার পরও ছাত্রদলের অবস্থান, সতর্ক পুলিশ 

অর্থনৈতিক সংকটের সময় রাজনৈতিক সংকট বাড়ানো যোগ্য নেতৃত্বের কাম্য নয়

বাংলাদেশের রাজনৈতিক আন্দোলনের ইতিহাসে পুলিশের সঙ্গে সংঘাত হওয়া নতুন কোন ঘটনা নয় । প্রথম শ্রেণীর দৈনিকে পুলিশের যে ছবি প্রকাশিত হয়েছে তা দেখে সন্দেহ সৃষ্টি হওয়ার যথেষ্ট কারণ হয়েছে। যে ব্যক্তি এই অস্ত্র ব্যবহার করছিলেন তিনি কি পুলিশের লোক? যদিও তার গায়ে একটি পোশাক ছিল ডিবির পোশাক। তিনি কি সরাসরি এই ধরনের সংঘর্ষে জড়িত হতে পারে? এগুলোই এখন প্রশ্ন
মনোয়ারুল হক
03 September, 2022, 03:15 pm
Last modified: 03 September, 2022, 03:17 pm
মনোয়ারুল হক/ অলংকরণ: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

দেশের রাজনৈতিক অঙ্গনে প্রতিদিনই উত্তাপ বৃদ্ধি পাচ্ছে। এই উত্তাপের মাত্রা কোথায় যেয়ে পৌঁছাবে এখনই বোঝা যাচ্ছে না। ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা যেভাবে বিরোধী দলের বাড়িঘর আক্রমণ করছেন কিংবা পুলিশের উপস্থিতিতে যেভাবে বিরোধীদলের উপর ঝাঁপিয়ে পড়ছেন তা কোনো শুভ ইঙ্গিত নয়।

দেশের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে দেশে আর এক দফা রাজনৈতিক সংঘাত মাত্রা বৃদ্ধি পেল।

নারায়ণগঞ্জের ঘটনায় মৃত ব্যক্তির রাজনৈতিক মালিকানা নিয়ে দেন দরবার চলছে। তিনি কোন দলের সমর্থক ছিলেন? সরকার দলের মন্ত্রী তাদের দলের কর্মী হিসেবে দাবি করলেন। যেন ব্যাপারটা এরকম যে তাদের দলের কর্মী হলে পরে এই হত্যার কোন দায়বদ্ধতা নেই। এই হত্যাকে কেন্দ্র করে সংসদের ভিতরে বাইরে যে সমস্ত কথাবার্তা ছড়াচ্ছে সরকারি দলের প্রতিনিধিরা, তার গ্রহণযোগ্যতা কতটুকু? 

পুলিশের উপর হামলা হলেই পুলিশ গুলি করবে এমনটি বলার কোন কারণ নেই। বাংলাদেশের রাজনৈতিক আন্দোলনের ইতিহাসে পুলিশের সঙ্গে সংঘাত হওয়া নতুন কোন ঘটনা নয় । প্রথম শ্রেণীর দৈনিকে পুলিশের যে ছবি প্রকাশিত হয়েছে তা দেখে সন্দেহ সৃষ্টি হওয়ার যথেষ্ট কারণ হয়েছে। যে ব্যক্তি এই অস্ত্র ব্যবহার করছিলেন তিনি কি পুলিশের লোক? যদিও তার গায়ে একটি পোশাক ছিল ডিবির পোশাক। তিনি কি সরাসরি এই ধরনের সংঘর্ষে জড়িত হতে পারে? এগুলোই এখন প্রশ্ন, এর ব্যাখ্যা পুলিশ নিশ্চয়ই দেবে।

তবে যে দাবীই থাকুক, মৃত ব্যক্তির রাজনৈতিক পরিচয় সুস্পষ্ট হয়ে গেছে। ইতিমধ্যেই তাকে যে মিছিলের অগ্রভাগে তাকে দেখা যাচ্ছিল তা ছিল একটি দলের ঘোষিত কর্মসূচির অংশ। কাজেই সেখানে কীভাবে পুলিশ আক্রান্ত হলো এবং গুলি বর্ষণ করলো তাও জনগণের কাছে পরিষ্কার হতে হবে। অতীতের বহু ঘটনায় ক্ষমতাসীন সরকারের পক্ষে পুলিশের পদক্ষেপকে সবসময়ই যৌক্তিক হিসেবে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু তার পরিণতিতে কখনোই রাজনৈতিক সমঝোতার সৃষ্টি হয়নি। ফলে চূড়ান্ত বিভাজনের দিকে হাঁটছে রাষ্ট্র।

অর্থনৈতিক সংকটের মুখে দেশ। এমন সময় রাজনৈতিক সংকট আরও বৃদ্ধি করা কখনোই কোনো যোগ্য রাজনৈতিক নেতৃত্বের কাম্য হতে পারে না। বিশ্ব অর্থনৈতিক সংকটের পদধ্বনি আমাদের দেশে শোনা যাচ্ছে। দেশের শিল্প কারখানার অধিকাংশের বিদ্যুৎ ঘাটতির জন্য উৎপাদন ব্যহত হচ্ছে। প্রায় বিশাল অংশের শিল্প কারখানা ক্ষতির সম্মুখীন নিয়মিত বিদ্যুৎ কিংবা গ্যাসের অভাবে।

অতীতের প্রচলিত রাজনৈতিক কৌশল বেশি বেশি করে ব্যবহার করা হচ্ছে তারপরও ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে সংসদে তিনি বাস্তব কথাটি তুলে ধরেছেন। সংকটের আভাস দিয়েছেন অথচ তার মন্ত্রী পরিষদের অনেকেই এ বিষয়ে ভিন্ন মত প্রকাশ করে চলছেন। তাদের দাবির সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের কোনো মিল নেই। 

দেশের বিশাল জনগোষ্ঠী প্রধানমন্ত্রীর বক্তব্যের ফলে আশাবাদী হয়ে উঠেছিল যে দেশে একটি রাজনৈতিক সমঝোতার দিকে চলছে। হঠাৎ করে সেটি ভেঙে গেল কিনা প্রশ্ন? সংকটের মুহূর্তে যতই বিভাজন সৃষ্টি হবে ততই সংকট তার দৃঢ় ভিত্তি খুঁজে পাবে।

পৃথিবীর অন্য দু- একটি দেশে তেমন ঘটনা ঘটেছে। ফলে বড় ধরনের রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে। আমরা আমাদের দেশের ভবিষ্যতের কথা মনে রেখে বড় ধরনের কোন রাজনৈতিক সংকট চাই না । এমনি রাজনৈতিক সংকটের ফলে ২০০৭ এ আমাদের দেশে সামরিক শাসন জারি হয়েছিল পর্দার অন্তরালে। ২০০৭/২০০৮ এর পর্দার অন্তরালের সামরিক শাসনের পরিণতি আমাদের কারো জন্যই ভালো হয়নি। দেশের সামগ্রিক গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আরো দুর্বল হয়েছে এবং যার প্রতিটি লক্ষণ এখন সুস্পষ্ট হয়েছে। আমরা সেই ২০০৬ এর কোন পরিস্থিতি চাই না আর। কিংবা ২০১৩ কোন পরিস্থিতি ফিরে আসুক এ দেশে তাও আমরা চাই না।

দীর্ঘ সাড়ে তিন চার বছরে সরকারি দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের বহিষ্কৃত ব্যক্তিদেরকে রাজনৈতিক অঙ্গনে পুনরায় প্রতিষ্ঠিত করার ব্যবস্থা করা হচ্ছে। সে চার বছর আগের ঘটনাগুলো মানুষের মনে আবার সন্দেহের সৃষ্টি করছে। কেন সে সময় এদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল অথবা কারাগারে পাঠানো হয়েছিল? 

মুক্তিযুদ্ধের সংগঠক রাজনৈতিক দল এখন ক্ষমতায় দেশের আগামী ভবিষ্যতের দায়ভার তাদের ঘাড়ে সুতরাং রাজনৈতিক সমঝোতা রক্ষা করা তাদেরই প্রধান দায়িত্ব তা মনে রাখতে হবে। 

Related Topics

টপ নিউজ

রাজনৈতিক সংকট / বিএনপির সমাবেশ / হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গ্রাফিকস: টিবিএস
    কোনো বিশেষ কোম্পানি নয়, সবার জন্য উন্মুক্ত হচ্ছে জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ: জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    অর্থ আত্মসাত মামলা: স্ট্রেচারে করে ঢাকার আদালতে পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা
  • প্রতীকী ছবি
    বাংলাদেশ ব্যাংক থেকে ই-ওয়ালেট চালুর লাইসেন্স পেল বাংলালিংকের সাবসিডিয়ারি
  • ফাইল ছবি: টিবিএস
    নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর
  • ছবি: সংগৃহীত
    রাষ্ট্রায়ত্ত দুই জুট মিল ইজারা পেল প্রাণ-আরএফএল গ্রুপ
  • ছবি: টিবিএস
    আশুলিয়ার ‘প্রেশার কুকার’ থেকে মতিঝিলের ‘ছাতাবোমা’: সবই তৈরি হচ্ছিল সাভারের এক আস্তানায়

Related News

  • সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে হুথিদের হামলা
  • রাশিয়া-ইউক্রেন আকাশযুদ্ধে দীর্ঘতর হচ্ছে বেসামরিক প্রাণহানির মিছিল
  • কয়েক সপ্তাহের মধ্যে ন্যাটোভুক্ত দেশে হামলা চালাতে পারে রাশিয়া, মার্কিন গোয়েন্দা সংস্থার সতর্কবার্তা
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ
  • রাজধানীর ন্যাশনাল মেডিকেলের সামনে সন্ধ্যার পরও ছাত্রদলের অবস্থান, সতর্ক পুলিশ 

Most Read

1
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

কোনো বিশেষ কোম্পানি নয়, সবার জন্য উন্মুক্ত হচ্ছে জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ: জ্বালানিমন্ত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অর্থ আত্মসাত মামলা: স্ট্রেচারে করে ঢাকার আদালতে পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা

3
প্রতীকী ছবি
অর্থনীতি

বাংলাদেশ ব্যাংক থেকে ই-ওয়ালেট চালুর লাইসেন্স পেল বাংলালিংকের সাবসিডিয়ারি

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

রাষ্ট্রায়ত্ত দুই জুট মিল ইজারা পেল প্রাণ-আরএফএল গ্রুপ

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আশুলিয়ার ‘প্রেশার কুকার’ থেকে মতিঝিলের ‘ছাতাবোমা’: সবই তৈরি হচ্ছিল সাভারের এক আস্তানায়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net