Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 06, 2026
সুস্থভাবে অবসরে যাবেন ভেবেছেন, এটি একটি মহার্ঘ ভুলে পর্যবসিত হতে পারে

মতামত

স্টুয়ার্ট ট্রো, ব্লুমবার্গ অপিনিয়ন
22 July, 2022, 07:25 pm
Last modified: 22 July, 2022, 07:30 pm

Related News

  • নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে
  • ঢাকার সেই দিন: যখন পাড়াই ছিল আমাদের জগৎ
  • ২০২৬-এ শেষ বিশ্বকাপ, দুই-এক বছরের মধ্যে ফুটবল থেকে অবসরের ইঙ্গিত রোনালদোর
  • রূপপুর গ্রিন সিটি প্রকল্পে অস্বাভাবিক ব্যয়: উপ-সহকারী প্রকৌশলী আহসানুলকে বাধ্যতামূলক অবসর
  • পুলিশের চার ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

সুস্থভাবে অবসরে যাবেন ভেবেছেন, এটি একটি মহার্ঘ ভুলে পর্যবসিত হতে পারে

আপনি যদি ধনী হন বা আপনার কাজে যদি শারীরিক শ্রম কম থাকে, তাহলে শেষ জীবনে ভাগ্য আপনার প্রতি সুপ্রসন্ন হলেও হতে পারে। তারপরও একটা বিশাল সংখ্যক মানুষ তাদের অবসর জীবন পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে নানা শারীরিক অসুবিধায় ভুগবেন।
স্টুয়ার্ট ট্রো, ব্লুমবার্গ অপিনিয়ন
22 July, 2022, 07:25 pm
Last modified: 22 July, 2022, 07:30 pm
ছবি: ম্যাট কার্ডি/গেটি ইমেজেস ইউরোপ

সারাজীবন কঠোর পরিশ্রম করে অবসর জীবনে এসে একটু সুস্বাস্থ্য, সম্পদ, আর সুখের কথা চিন্তা করাটাই স্বাভাবিক।

কিন্তু নতুন এক গবেষণা জানাচ্ছে কিছুটা দুঃখের খবর। আমাদের মধ্যে একদল অবসরজীবনে এসে এ লক্ষ্যগুলোর সবগুলো পূরণ করতে পারবেন না। সংখ্যায় এ দলটাই ভারী।

ইনস্টিটিউট ফর পাবলিক পলিসি রিসার্চ থিংক ট্যাংক অনুসারে, এ সময়ে জন্ম নেওয়া (ব্রিটিশ) নারীদের কেবল ১৬ শতাংশ সুস্থসবল শরীর নিয়ে কর্মজীবন থেকে অবসরে যাবেন। আর কেবল নয় শতাংশ পুরুষের ক্ষেত্রে এমন ভাগ্য ঘটবে।

প্রত্যাশিত সাধারণ জীবন ও প্রত্যাশিত সুস্থ জীবনের মধ্যে অনেক পার্থক্য থাকতে পারে, তবে এ দুটোর মধ্যে স্পষ্টতই একটি সদৃঢ় সহসম্পর্ক আছে। প্রত্যাশিত সুস্থ জীবনের হার মৃদুহারে বেড়েছে। একজন গড়পড়তা ব্রিটিশ নারী তার জীবনের শেষ দশকের পুরোটা বা অর্ধেক ভগ্নস্বাস্থ্য নিয়ে বাঁচার প্রত্যাশা করতে পারেন।

আপনি যদি ধনী হন বা আপনার কাজে যদি শারীরিক শ্রম কম থাকে, তাহলে শেষ জীবনে ভাগ্য আপনার প্রতি সুপ্রসন্ন হলেও হতে পারে। তারপরও একটা বিশাল সংখ্যক মানুষ তাদের অবসর জীবন পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে নানা শারীরিক অসুবিধায় ভুগবেন।

এতে করে স্বাস্থ্যসুখ থেকে বঞ্চিত যেমন হতে হবে, তেমনি তৈরি হবে আর্থিক চাপও।

অবসরের জন্য অনেকে অর্থ জমান, কিন্তু সে অর্থ অনেক আগেই ভেঙে ফেলতে হয়। তবে এরকম পরিস্থিতির জন্য আগে থেকে কিছু প্রস্তুতিও নিয়ে রাখা যায়।

ভবিষ্যতে কোনো কিছু প্রয়োজন হবে বলে মনে হলে তা প্রয়োজনের সময়ের আগে থেকে প্রস্তুত করে রাখতে হবে। অনেক অসুস্থতা মানুষের মনের ওপর প্রভাব ফেলে, তখন শেষ বয়সে এসে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো সঠিকভাবে নেওয়া কঠিন হয়ে যায়। এক্ষেত্রে ব্যক্তির পক্ষে কাজ করার জন্য উপযুক্ত কাউকে আগে থেকে ঠিক করে রাখা উচিত। ব্রিটেনে এটাকে বলা হয় লাস্টিং পাওয়ার্স অভ অ্যাটর্নি বা এলপিএ।

একধরনের এলপিএ শারীরিক বিষয়গুলো দেখাশোনা করে। আরেকধরনের এলপিএ আছে যারা সম্পত্তি ও আর্থিক বিষয়ের দায়িত্ব গ্রহণ করে।

বাচ্চাকাচ্চা থাকলে নিয়মিত উইলে প্রয়োজনীয় পরিবর্তন আনা উচিত। প্রাথমিক উইলে যেমন নাবালক সন্তানদের দেখাশোনা করার দায়িত্বের বিষয় লেখা থাকতে পারে, শেষদিকের উইলে প্রাপ্তবয়স্ক সন্তানদের দায়দায়িত্বের কথা থাকতে পারে।

কোনো শারীরিক অক্ষমতা থাকলে সেক্ষেত্রে আর্থিকভাবে ছোটখাটো একটা সুবিধা পাওয়া যায়। যুক্তরাজ্যের ইন্স্যুরেন্স কোম্পানিগুলো শারীরিক অসুবিধায় থাকা মানুষদের কিছুটা বেশি বার্ষিক আর্থিক সুবিধা (অ্যানুইটি) দেয়।

একজন সুস্থ মানুষের তুলনায় একজন স্ট্রোক বা হৃদরোগে ভোগা ব্যক্তি অনায়াসে ৭৫ শতাংশ বেশি অ্যানুইটি পেতে পারেন। এমনকি নিয়মিত ধূমপান করলে, মদপান করলে, বা শরীরের ভর বেশি থাকলেও অ্যানুইটি আয় বাড়ে।

তবে অ্যানুইটির খারাপ দিক হলো ব্যক্তির সন্তানেরা এর ফলে সাধারণ পরিস্থিতির তুলনায় কিছুটা কম সম্পদের উত্তরাধিকার লাভ করেন। তাই জীবনের শেষ পর্যায়ে এসে অ্যানুইটি সুবিধা না কেনাই শ্রেয়।

তাহলে কি এতকিছু থেকে দূরে থাকতে আগেভাগে অবসরে যাওয়া উচিত? এ বিষয়ে পাওয়া উপাত্ত থেকে এ প্রশ্নের পরিষ্কার উত্তর পাওয়া যায় না। কিছু গবেষণায় দেখা গেছে, আগে অবসর গ্রহণ করাই শ্রেয়। আবার আরেকটি বিখ্যাত গবেষণা অনুযায়ী, যত বেশিদিন কাজ করা যায়, ততই ভালো।

অবসরজীবনে আর্থিক বিষয় নিয়ে বেশি চিন্তা করলে তার ফলে আবার অবসর-পরবর্তী বিষণ্ণতারও সৃষ্টি হতে পারে। তাই বেশ আগে থেকেই অবসরজীবনের জন্য আর্থিক ও মানসিক উভয়দিকের প্রস্তুতি নেওয়া উচিত।

আপনার চাকুরিতে যদি খাটনি বেশি হয়, কিন্তু আপনি যথেষ্ট অর্থ অর্জন করে ফেলেছেন, সেক্ষেত্রে দ্রুত অবসর গ্রহণ করা একটি সুস্থ বিকল্প। আর যা-ই হোক, কবরে তে আর সম্পত্তি নিয়ে যাওয়া যাবে না।

ব্লুমবার্গ অপিনিয়ন থেকে অনূদিত

Related Topics

টপ নিউজ

অবসর / সুস্থ অবসর জীবন / শারীরিক সুস্থতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
    আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
  • কোলাজ: টিবিএস
    ‘ওপেন দ্য ফা*কিং স্ট্রেইট, ইউ বাস্ট*আর্ডস’: মঙ্গলবার ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতুতে হামলার হুমকি ট্রাম্পের
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
    ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • ছবি-সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
    জ্বালানি সংকটে ভরা মৌসুমেও মোটরসাইকেল বিক্রিতে ভাটা
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    চুক্তি না করলে সব উড়িয়ে দিয়ে ইরানের তেল দখল করব: ট্রাম্প; হরমুজ খুলতে যুদ্ধের ক্ষতিপূরণ চায় ইরান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী

Related News

  • নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে
  • ঢাকার সেই দিন: যখন পাড়াই ছিল আমাদের জগৎ
  • ২০২৬-এ শেষ বিশ্বকাপ, দুই-এক বছরের মধ্যে ফুটবল থেকে অবসরের ইঙ্গিত রোনালদোর
  • রূপপুর গ্রিন সিটি প্রকল্পে অস্বাভাবিক ব্যয়: উপ-সহকারী প্রকৌশলী আহসানুলকে বাধ্যতামূলক অবসর
  • পুলিশের চার ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

Most Read

1
আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
ইজেল

আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল

2
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

‘ওপেন দ্য ফা*কিং স্ট্রেইট, ইউ বাস্ট*আর্ডস’: মঙ্গলবার ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতুতে হামলার হুমকি ট্রাম্পের

3
২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের

4
ছবি-সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
অর্থনীতি

জ্বালানি সংকটে ভরা মৌসুমেও মোটরসাইকেল বিক্রিতে ভাটা

5
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তি না করলে সব উড়িয়ে দিয়ে ইরানের তেল দখল করব: ট্রাম্প; হরমুজ খুলতে যুদ্ধের ক্ষতিপূরণ চায় ইরান

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net