Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 26, 2026
নারীর মর্যাদা ক্ষুণ্ণ করা সংসদীয় কমিটির অদ্ভুত সুপারিশ

মতামত

শাখাওয়াত লিটন
14 June, 2021, 10:20 pm
Last modified: 15 June, 2021, 03:26 pm

Related News

  • ‘ছয় মাস পরেও সরকার পতিত সরকারের নির্দেশিকা অনুযায়ী কাজ করছেন’: দেবপ্রিয় ভট্টাচার্য
  • প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকার নিয়ে সাংবাদিক মাসুদ কামাল যা বললেন
  • মব ভায়োলেন্স একটি বড় সমস্যা, দক্ষিণপন্থীরা শক্তিশালী হয়ে উঠছে: টিবিএসকে ফখরুল
  • পরীমনি কাহিনী: আইনের শাসনের একটি উদ্বেগজনক গল্প
  • পরীমনি কি ন্যায় বিচার পাওয়ার অধিকার রাখেন না?

নারীর মর্যাদা ক্ষুণ্ণ করা সংসদীয় কমিটির অদ্ভুত সুপারিশ

যখন দেশের প্রধান নির্বাহী একজন নারী, তখন একটি সংসদীয় কমিটির সদস্য হিসেবে থাকা কয়েকজন এমপি মেনে নিতে পারছেন না যে একজন নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৃত মুক্তিযোদ্ধাদের সম্মানে রাষ্ট্রীয় অনুষ্ঠানের নেতৃত্ব দেবেন।
শাখাওয়াত লিটন
14 June, 2021, 10:20 pm
Last modified: 15 June, 2021, 03:26 pm

বাংলাদেশের জাতীয় সংসদের শীর্ষ তিনটি পদ হল স্পিকার, বিরোধী দলীয় নেতা এবং সংসদ নেতা'র পদ। বর্তমানে এই তিন পদেরই নেতৃত্বে আছেন তিন জন নারী। অথচ এই সংদেরই একটি সংসদীয় কমিটি নারীদের বিষয়ে অদ্ভুত এক সুপারিশ করে বসেছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সুপারিশ করেছে, বীর মুক্তিযোদ্ধাদের 'গার্ড অব অনার' দেওয়ার ক্ষেত্রে নারী কর্মকর্তাদের যেনো বাদ রাখা হয়।

নারীর জন্য অবমাননাকর এই সুপারিশ বাংলাদেশে নারীর ক্ষমতায়নের উপরও সরাসরি আঘাত। শুধু তাই নয়, এটি আমাদের মুক্তিযুদ্ধের চেতনা এবং সংবিধানেরও পরিপন্থী।

রোববার সংসদীয় স্থায়ী কমিটি এই সুপারিশটি করার পর এটির বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছে সরকারকে ।

যখন দেশের প্রধান নির্বাহী একজন নারী, তখন এই সংসদীয় কমিটির সদস্য হিসেবে থাকা কয়েকজন এমপি মেনে নিতে পারছেন না যে একজন নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৃত মুক্তিযোদ্ধাদের সম্মানে রাষ্ট্রীয় অনুষ্ঠানের নেতৃত্ব দেবেন।

এই সুপারিশ করার সময় তারা সংবিধানের ধারাগুলোরও তেমন একটা তোয়াক্কা করেননি। বাংলাদেশের সংবিধান লিঙ্গ এবং ধর্মের ভিত্তিতে বৈষম্য তৈরিতে পুরোপুরি নিষেধাজ্ঞা দিয়েছে।

সংসদীয় এই কমিটির অত্যন্ত গর্হিত এই সিদ্ধান্তের কারণে সংবিধান কর্তৃক নিশ্চয়তা পাওয়া নারীদের কিছু মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে।

সংবিধানের ২৭ নম্বর অনুচ্ছেদে বলা আছে, "সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী।" আর ২৯ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, "প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ-লাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকিবে।"

সংবিধানের ২৯ নম্বর অনুচ্ছেদে আরও বলা আছে, "কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী-পুরুষভেদ বা জন্মস্থানের কারণে কোন নাগরিক প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ-লাভের অযোগ্য হইবেন না কিংবা সেই ক্ষেত্রে তাঁহার প্রতি বৈষম্য প্রদর্শন করা যাইবে না।"

কিন্তু হায়! এই সংসদীয় কমিটি বীর মুক্তিযোদ্ধাদের 'গার্ড অব অনার' দিতে ইউএনও'র দায়িত্ব পালনের ক্ষেত্রে নারীদের অযোগ্য হিসেবে ঘোষণা দিয়েছে।

অযৌক্তিক পদক্ষেপটি আমাদের মুক্তিযুদ্ধের মৌলিক চেতনারও পরিপন্থী। অথচ একত্তরের রণাঙ্গনে আমাদের নারীরাও পুরুষের পাশাপাশি যুদ্ধ করেছিলেন।

মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ ফসল আমাদের বাংলাদেশের সংবিধানে দ্ব্যর্থহীনভাবে যে মৌলিক উচ্চ আদর্শগুলোর ঘোষণা রয়েছে সেগুলো হল- জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা।

ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক রাষ্ট্রে নারীকে বৈষম্যের বিষয় হিসেবে তৈরি করা যায় না। দুর্ভাগ্যক্রমে, উল্লিখিত সংসদীয় কমিটি এই কাজটিই করেছে। 

এবং এইভাবে, এটি রাষ্ট্রের সর্বোচ্চ আইনের ১০ নম্বর অনুচ্ছেদটিকেও গুড়িয়ে দিতে দ্বিধা বোধ করেনি। সেখানে বলা আছে, "মানুষের উপর মানুষের শোষণ হইতে মুক্ত ন্যায়ানুগ ও সাম্যবাদী সমাজলাভ নিশ্চিত করিবার উদ্দেশ্যে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা হইবে।"

সারাদেশের প্রায় পাঁচশো উপজেলার মধ্যে উপজেলার সর্বোচ্চ পদ ইউএনওর দায়িত্ব পালন করছেন কম বেশি ১০০ জন নারী।

রাজনৈতিক ও অর্থনৈতিক উভয় ক্ষেত্রেই নারীর ক্ষমতায়নের জন্য বিশ্বব্যাপী প্রশংসিত হয়ে আসছে বাংলাদেশ।

তবে গত রোববার উক্ত সংসদীয় কমিটি নারীর ক্ষমতায়নের ইতিহাসে একটি কালো অধ্যায় লিখে দিয়েছে।

এই সুপারিশের পক্ষে যুক্তি হিসেবে ওই সংসদীয় কমিটির একজন সদস্য বলেছেন, নারী ইউএনও গার্ড অব অনার দিতে গেলে স্থানীয় পর্যায়ে অনেকে 'প্রশ্ন' তোলেন।

এ ধরনের খোঁড়া ও অদ্ভুত অজুহাতের মাধ্যমে সংসদীয় কমিটির ওই বৈঠকে অংশ নেওয়া এমপিরা প্রকৃতপক্ষে নারী ক্ষমতায়নের পথে বাধা হয়ে দাঁড়িয়ে থাকা মৌলবাদী শক্তিগুলোর অপচেষ্টাতেই যোগ দিয়েছেন।

নীতি নির্ধারণী পর্যায়ে থাকা এই ব্যক্তিদের শুভবুদ্ধির উদয় হোক এবং তাদের উচিত দেরি না করে সংসদীয় কমিটির ওই বৈঠকের কার্যবিবরণী থেকে এমন হঠকারি বিষয় বাদ দেওয়া।

  • লেখক: উপ-নির্বাহী সম্পাদক, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড 

  •  মূল লেখা ইংরেজিতে পড়ুন: A JS body's odd decision to belittle women
  • বাংলায় অনুবাদ: তারেক হাসান নির্ঝর

Related Topics

টপ নিউজ

শাখাওয়াত লিটন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: টিবিএস
    এলসির বাইরে মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানির সুযোগ, বদলে গেল আমদানি নীতির কাঠামো
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বেক্সিমকো এখন বেতন পরিশোধ, ঋণের দায় মেটানো ও ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছে
  • ছবি: রয়টার্স
    আমি ‘এতটাই একা’ যে একটা তেলাপোকার সঙ্গে ‘বন্ধুত্ব পাতিয়েছিলাম’: জাপানের প্রধানমন্ত্রী
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তিপত্র প্রস্তুত: তথ্য উপদেষ্টা জাহেদ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইবার অপরাধ: মালিকের অজান্তেই ব্যাংক হিসাবে লাখ লাখ টাকার লেনদেনের অভিযোগ

Related News

  • ‘ছয় মাস পরেও সরকার পতিত সরকারের নির্দেশিকা অনুযায়ী কাজ করছেন’: দেবপ্রিয় ভট্টাচার্য
  • প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকার নিয়ে সাংবাদিক মাসুদ কামাল যা বললেন
  • মব ভায়োলেন্স একটি বড় সমস্যা, দক্ষিণপন্থীরা শক্তিশালী হয়ে উঠছে: টিবিএসকে ফখরুল
  • পরীমনি কাহিনী: আইনের শাসনের একটি উদ্বেগজনক গল্প
  • পরীমনি কি ন্যায় বিচার পাওয়ার অধিকার রাখেন না?

Most Read

1
প্রতীকী ছবি: টিবিএস
অর্থনীতি

এলসির বাইরে মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানির সুযোগ, বদলে গেল আমদানি নীতির কাঠামো

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বেক্সিমকো এখন বেতন পরিশোধ, ঋণের দায় মেটানো ও ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছে

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমি ‘এতটাই একা’ যে একটা তেলাপোকার সঙ্গে ‘বন্ধুত্ব পাতিয়েছিলাম’: জাপানের প্রধানমন্ত্রী

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তিপত্র প্রস্তুত: তথ্য উপদেষ্টা জাহেদ

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাইবার অপরাধ: মালিকের অজান্তেই ব্যাংক হিসাবে লাখ লাখ টাকার লেনদেনের অভিযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net