Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
চিকেন লাবাবদার প্রিয় লেডি গাগার, রসমালাইয়ের স্বাদে হারান শাকিরা 

বিনোদন

টিবিএস ডেস্ক
20 June, 2022, 12:40 pm
Last modified: 20 June, 2022, 01:03 pm

Related News

  • আরিয়ানা গ্র্যান্ডেকে জাপটে ধরে জেলখাটা যুবক এবার লেডি গাগার কনসার্ট থেকে বিতাড়িত
  • মিশন ইমপসিবলে জলন্ত প্যারাস্যুটে ১৬ বার লাফ দিয়ে গিনেস রেকর্ড গড়লেন টম ক্রুজ
  • ২ বছরে তৈরি পানির নিচের সেট—‘মিশন ইমপসিবল’-এ দমবন্ধ করা স্টান্টে টম ক্রুজ
  • ‘টপ গান ৩’ আসবে?—২ ব্লকবাস্টারের সম্ভাব্য সিক্যুয়েল নিয়ে কাজ করছেন টম ক্রুজ
  • লেডি গাগার কনসার্টে বোমা হামলার চেষ্টা ঠেকিয়ে দিল ব্রাজিল পুলিশ, আটক ২

চিকেন লাবাবদার প্রিয় লেডি গাগার, রসমালাইয়ের স্বাদে হারান শাকিরা 

একসাথে ছুটি কাটানোর দিনগুলোতে শাকিরা-পিকে প্রায়ই নাকি চিকেন টিক্কা আর মাটনের একটি আইটেম অর্ডার করতেন। শাকিরার প্রিয় ডেজার্টের তালিকায় আছে গাজরের হালুয়া, রসমালাইয়ের নাম।
টিবিএস ডেস্ক
20 June, 2022, 12:40 pm
Last modified: 20 June, 2022, 01:03 pm
ছবি-সংগৃহীত

মাত্র কিছুদিন আগেই প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে তুমুল আলোচিত মানহানি মামলায় জয়ের পর তা উদযাপন করতে একদিনেই ৬২,০০০ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৫৭ লাখ টাকা) ব্যয় করেন হলিউড অভিনেতা জনি ডেপ।

'পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান' তারকা তার এই বিশেষ দিন উদযাপন করেন 'ভারানসি' নামের এক ভারতীয় রেস্টুরেন্টে। অথেনটিক ভারতীয় খাবারের সাথে ককটেল আর শ্যাম্পেইন সহযোগে রাতের খাওয়া সারেন সেদিন ডেপ। 

জনিই শুধু নন, হলিউডের অনেক তারকারই পছন্দের শীর্ষে আছে ইন্ডিয়ান ক্যুইজিন বা ভারতীয় খাবার। চলুন জেনে নেই তাদের কয়েকজনকে-

বাটার চিকেন ভালোবাসেন লেডি গাগা 

মার্কিন পপস্টার লেডি গাগা তার বিচিত্র ফ্যাশনের জন্য আলোচিত। জীবনের মতো খাবারও যেন তার চাই মশলাদার! তাই তো, গাগার প্রিয় খাবারের তালিকায় সহজেই জায়গা করে নিয়েছে ভারতীয় ক্যুইজিন। ঝাল ঝাল খেতে পছন্দ গাগার। 

একবার তো এক মাসেরও বেশি সময় ধরে এই গায়িকাকে দিনে তিনবেলা গরম গরম ঝাল তরকারি খেতে দেখা গিয়েছিল। গাগার ম্যানেজমেন্টের হস্তক্ষেপে সে যাত্রায় 'ঝালে বিরতি' টানতে হয় তাকে।

চিকেন লাবাবদার ভীষণ প্রিয় গাগার। একটি মিউজিক ভিডিওর জন্য কিছুটা ওজন ঝরাতে হয়েছিল গাগাকে। সে সময়ের কথা উল্লেখ করে টিভি সাক্ষাত্কারে গাগা বলেন, "ডায়েট শেষ হতেই আমি চিকেন বাটার মাসালা খেতে লেগে যাই।" 

নান দেখে অবাক শোয়ার্জনেগার

'টার্মিনেটর' খ্যাত অভিনেতা ও রাজনীতিক আর্নল্ড শোয়ার্জনেগার তার ভারত ভ্রমণের সময় সেখানকার এক বিখ্যাত রেস্তোরাঁয় খাবারের সুযোগ পেয়েছিলেন। ভারতীয় মোগলাই রান্না তার মন জিতে নেয়, করেন বাবুর্চির ভূয়সী প্রশংসা। টুইটারে জানান, ভারতে আসার আগে এতো বড় নান রুটি আর দেখেননি তিনি!  

গাজরের হালুয়া- রসমালাইয়ে মজে শাকিরা

সদ্য প্রাক্তন সঙ্গী, ফুটবলার জেরার্ড পিকে শাকিরাকে চেনান ভারতীয় খাবার। এরপর সুযোগ পেলেই আফগানি চিকেন এবং মাটনের খোঁজে ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোতে ঢুঁ মারতে ভুল হয়নি কলম্বিয়ান এই পপ গায়িকার।

শোনা যায়, একসাথে ছুটি কাটানোর দিনগুলোতে শাকিরা- পিকে প্রায়ই চিকেন টিক্কা এবং মাটনের একটি আইটেম অর্ডার করতেন। শাকিরার প্রিয় ডেজার্টের তালিকায় আছে গাজরের হালুয়া, রসমালাইয়ের নাম। ভ্যাঙ্কুভারের ভারতীয় রেস্তোরাঁগুলোতে এ দুটো আইটেম সহজেই মেলে।

জুলিয়ার চাপাতি আর কড়াই পনির

মোহিনী হাসির জুলিয়া রবার্টসের প্রিয় খাবারের মধ্যে রয়েছে ভাত, চাপাতি, ফুলকপি-আলুর তরকারি আর কড়াই পনির। 'ইট প্রে লাভ' সিনেমাটি মুক্তির সময় প্রিয় এই খাবারের কথা প্রকাশ করে সবাইকে অবাক করে দিয়েছিলেন জুলিয়া। শুধু খেতে নয়, জুলিয়া কিন্তু ভালো রাঁধতেও পারেন। খাবার নিয়ে করেন নানান নিরীক্ষা।  

টম ক্রুজের ২৫ হাজারের বিল

তবে সবাইকে ছাড়িয়ে গেছেন 'ভোজনরসিক' টম ক্রুজ। ভারতীয় খাবারের প্রতি ভালোলাগা তাকে একবার বিপদেই ফেলেছিল! 

লন্ডনে 'অল ইউ নিড ইজ কিল'এর শ্যুটিং করছিলেন টম। হঠাৎ তার গলদা চিংড়ি আর মুরগির টিক্কা খাওয়ার ইচ্ছা জাগে। যেমন ইচ্ছা, তেমন কাজ- সাথে সাথেই চলে যান কাছের ইন্ডিয়ান রেস্তরাঁয়।

কিন্তু খেয়ে তৃপ্তির ঢেঁকুর শেষে দেখলেন বিল দেবার মতো পয়সাই নেই তার কাছে! ২২০.৮৫ পাউন্ড বিল আসে টমের সেদিন, যা বাংলাদেশি টাকায় প্রায় ২৫ হাজারের কাছাকাছি। খুচরা ছিল না, আবার রেস্তরাঁ কর্তৃপক্ষ তার কার্ড থেকেও টাকা নেবে না। শেষে এক সহকর্মী এসে টমের বিল মিটায়।  

চিকেন টিক্কা আর নানই সেরা

টিক্কা আর নানের সমঝদার সম্প্রতি অস্কারজয়ী অভিনেতা উইল স্মিথও। 'দ্য পারসুইট অফ হ্যাপিনেস' তারকা এক সাক্ষাৎকারে জানান, "আমার জীবনে যত ধরনের ক্যুইজিন চেখেছি, তার মধ্যে ভারতীয় খাবারই সেরা। 

'চিকেন টিক্কা মাসালা আমার সবচেয়ে প্রিয়। পাঁচ থেকে ছয় রকমের নান খেতেও বেশ লাগে', জোর গলায় বলেন স্মিথ। 

সূত্র- ম্যাড ফর ইন্ডিয়া ডট কম
 

Related Topics

টপ নিউজ

তারকাদের প্রিয় খাবার / লেডি গাগা / উইল স্মিথ / জুলিয়া রবার্টস / টম ক্রুজ / আর্নল্ড শোয়ার্জনেগার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
    সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

Related News

  • আরিয়ানা গ্র্যান্ডেকে জাপটে ধরে জেলখাটা যুবক এবার লেডি গাগার কনসার্ট থেকে বিতাড়িত
  • মিশন ইমপসিবলে জলন্ত প্যারাস্যুটে ১৬ বার লাফ দিয়ে গিনেস রেকর্ড গড়লেন টম ক্রুজ
  • ২ বছরে তৈরি পানির নিচের সেট—‘মিশন ইমপসিবল’-এ দমবন্ধ করা স্টান্টে টম ক্রুজ
  • ‘টপ গান ৩’ আসবে?—২ ব্লকবাস্টারের সম্ভাব্য সিক্যুয়েল নিয়ে কাজ করছেন টম ক্রুজ
  • লেডি গাগার কনসার্টে বোমা হামলার চেষ্টা ঠেকিয়ে দিল ব্রাজিল পুলিশ, আটক ২

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

2
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

4
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর

6
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net