Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 19, 2026
কাশ্মীরেই দেখা মিলবে ‘গেম অব থ্রোনস’ এর টিরিয়নের! 

বিনোদন

টিবিএস ডেস্ক
13 June, 2022, 01:20 pm
Last modified: 13 June, 2022, 01:42 pm

Related News

  • পাকিস্তানের অংশ হবে কাশ্মীর: মুজাফফরাবাদ অ্যাসেম্বলিতে শাহবাজ শরীফ
  • ‘আওয়ার দাদু ইজ কামিং’: এবার সিলেটে গেম অভ থ্রোন্সের আদলে জামায়াত আমিরের ব্যানার
  • ভর্তি হওয়া অধিকাংশ শিক্ষার্থী মুসলিম; তাই কাশ্মীরের মেডিকেল কলেজ বন্ধ করে দিল ভারত
  • গ্রিনল্যান্ড নিয়ে উত্তেজনার জের: ট্রাম্পের ওপর নজর রাখছে ডেনমার্কের ‘নাইট ওয়াচ’
  • ভারত-পাকিস্তান সংঘাতে ৭টি 'নতুন ও সুন্দর' যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প

কাশ্মীরেই দেখা মিলবে ‘গেম অব থ্রোনস’ এর টিরিয়নের! 

পিটার ডিঙ্কলেজের সাথে চেহারায় মিল থাকা এই ব্যক্তির নাম তারিক আহমেদ মীর। শুধু একই রকম দেখতেই নয়, শারীরিক গঠনেও পিটারের সঙ্গে সাদৃশ্য রয়েছে তার।
টিবিএস ডেস্ক
13 June, 2022, 01:20 pm
Last modified: 13 June, 2022, 01:42 pm
পিটার হেইডেন ডিঙ্কলেজ (বামে), তারিক আহমেদ মীর (ডানে)। ছবি: আনন্দবাজার পত্রিকা

অবিকল পিটার ডিঙ্কলেজ! বিদেশে নয়, কাশ্মীরেই দেখা মিলবে 'গেম অব থ্রোনস'-এর টিরিয়নের।

গবেষণা অনুযায়ী, পৃথিবীতে অন্তত সাত জন এমন মানুষকে খুঁজে পাওয়া যাবে যারা দেখতে একই রকম। চারিত্রিক বৈশিষ্ট্য ভিন্ন হলেও তাদের শারীরিক গঠনে ৯৯ শতাংশ মিল রয়েছে। তবে বাস্তবে তাদের মধ্যে একজনকেও খুঁজে পাওয়া দুঃসাধ্য।

কিন্তু এই অসাধ্য সাধন হয়েছে। খোঁজ পাওয়া গিয়েছে এ রকমই এক 'ডোপেলগ্যাঙ্গার'-কে। বিখ্যাত হলিউড অভিনেতা পিটার ডিঙ্কলেজের সঙ্গে হুবহু মিল রয়েছে তার।

'প্রাইম টাইম', 'এমি' এবং 'গোল্ডেন গ্লোব' পুরস্কৃত হলিউড অভিনেতা পিটার হেইডেন ডিঙ্কলেজ। ১৯৯৫ সাল থেকে হলিউডে কাজ করলেও বড় সুযোগ মেলে ফ্যান্টাসি-ড্রামা সিরিজ 'গেম অব থ্রোনস'-এ। টিরিয়ন ল্যানিস্টার চরিত্রে অভিনয়ের মাধ্যমে তার আরও একটি পরিচিতি গড়ে ওঠে।

গেম অব থ্রোনস সিরিজের একটি দৃশ্যে পিটার ডিঙ্কলেজ।

এত বড় মাপের অভিনেতার দেখা মিলবে কাশ্মীরের উপত্যকায়? তা মনে হয় স্বপ্নেও ভাবতে পারেননি বলিউডের পরিচালক ইমতিয়াজ আলি। সাথেসাথে সেলফি তুলে নেটমাধ্যমে তার অনুরাগীদের জানান তিনি।

পিটারের সাথে চেহারায় মিল থাকা এই ব্যক্তির নাম তারিক আহমেদ মীর। দক্ষিণ কাশ্মীরের বাসিন্দা তিনি। অনন্তনাগ জেলার অন্তর্গত বুনথাম গ্রামে মা এবং বড় ভাইয়ের সঙ্গে থাকেন তারিক। একটি ছোট্ট মুদির দোকান রয়েছে তার। চার ভাই ও দুই বোনের মধ্যে সবচেয়ে ছোট তিনি। তারিকের বাবা ছিলেন কৃষক এবং অসুস্থতার কারণে মারা যান তিনি।

ছবি: আনন্দবাজার পত্রিকা

পহেলগাঁও উৎসবে ইমতিয়াজ যখন তারিককে 'টিরিয়ন ল্যানিস্টার' বলে সম্বোধন করেন, তিনি আকাশ থেকে পড়েন! টিরিয়ন কে, চেনেনই না তারিক। পরে নিজের মোবাইল থেকে আটটি সিজনের মোট ৭৩টি পর্ব পর পর দেখেন। পিটার ডিঙ্কলেজের অভিনয় দেখে রীতিমতো মুগ্ধ হয়ে যান তিনি।

ইমতিয়াজ আলীর সাথে তারিক আহমেদ মীর।

শুধু একই রকম দেখতেই নয়, শারীরিক গঠনেও সাদৃশ্য রয়েছে। পার্থক্য শুধু উচ্চতায়। পিটারের থেকে মাত্র দুই ইঞ্চি উচ্চতা কম তারিকের। বলিউড থেকে ডাক এলে তারিকের জীবনে আমূল পরিবর্তন আসে। বামন বলে তাকে যারা হেয় করতেন, এখন তারাই তারিককে নিয়ে মাতামাতি করা শুরু করেন।

'ভারত' ছবিতে সালমান খানের সঙ্গে প্রথম কাজ করার সুযোগ পান তারিক। এর পর 'মারজাভা' ছবিতে খলনায়কের ভূমিকায় অভিনয় করার প্রস্তাব আসে তার কাছে। কিন্তু সে সময় কাশ্মীরে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকার কারণে পরিচালকের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করতে পারেননি তারিক। পরে সেই চরিত্রে অভিনয় করেন রীতেশ দেশমুখ।

বলিউড তারকা সালমান খানের সাথে তারিক আহমেদ মীর।

একতা কাপুরের আসন্ন ছবি 'ইউ টার্ন'-এ তারিককে আবার বড় পর্দায় দেখা যাবে। মুখ্য চরিত্রে অভিনয় করবেন পূজা বেদীর কন্যা আলিয়া এফ। তারিকের জীবনে এখন একটাই স্বপ্ন, পিটার ডিঙ্কলেজের সঙ্গে দেখা করতে চান তিনি! 

সূত্র: আনন্দবাজার পত্রিকা 

Related Topics

টপ নিউজ

গেম অব থ্রোনস / টিরিয়ন / পিটার ডিঙ্কলেজ / তারিক আহমেদ মীর / কাশ্মীর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে
  • একই ফ্রেমে সাম্প্রতিক সময়ের চার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, লিজ ট্রস, ঋষি সুনাক ও কিয়ার স্টারমার। এদের সবারই প্রধানমন্ত্রিত্ব বেশিদিন টেকেনি। ছবি: গেটি/ ভায়া দ্য গার্ডিয়ান
    অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?
  • এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
    বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • ছবি: রয়টার্স
    প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪
  • ফাইল ছবি: সংগৃহীত
    হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Related News

  • পাকিস্তানের অংশ হবে কাশ্মীর: মুজাফফরাবাদ অ্যাসেম্বলিতে শাহবাজ শরীফ
  • ‘আওয়ার দাদু ইজ কামিং’: এবার সিলেটে গেম অভ থ্রোন্সের আদলে জামায়াত আমিরের ব্যানার
  • ভর্তি হওয়া অধিকাংশ শিক্ষার্থী মুসলিম; তাই কাশ্মীরের মেডিকেল কলেজ বন্ধ করে দিল ভারত
  • গ্রিনল্যান্ড নিয়ে উত্তেজনার জের: ট্রাম্পের ওপর নজর রাখছে ডেনমার্কের ‘নাইট ওয়াচ’
  • ভারত-পাকিস্তান সংঘাতে ৭টি 'নতুন ও সুন্দর' যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

2
একই ফ্রেমে সাম্প্রতিক সময়ের চার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, লিজ ট্রস, ঋষি সুনাক ও কিয়ার স্টারমার। এদের সবারই প্রধানমন্ত্রিত্ব বেশিদিন টেকেনি। ছবি: গেটি/ ভায়া দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?

3
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
বাংলাদেশ

বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের

4
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net