Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
মামলার রায় সামনে রেখেই কনসার্টে হাজির, ভক্তদের চমকে দিলেন ডেপ!  

বিনোদন

হিন্দুস্তান টাইমস
31 May, 2022, 02:00 pm
Last modified: 31 May, 2022, 06:04 pm

Related News

  • ফিলিং স্টেশনে পুলিশের ওপর হামলার অভিযোগ, সাতক্ষীরায় বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
  • শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য
  • ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য
  • সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: গ্রেপ্তার ৫
  • হরমুজ প্রণালী সচল করতে ‘যথাযথ প্রচেষ্টায়’ যোগ দেবে জাপান, যুক্তরাজ্যসহ ৬ দেশ

মামলার রায় সামনে রেখেই কনসার্টে হাজির, ভক্তদের চমকে দিলেন ডেপ!  

মামলার উত্তেজনার মধ্যেই হঠাৎ যুক্তরাজ্যের শেফিল্ডে এক কনসার্টে হাজির হয়ে সবাইকে চমকে দিয়েছেন ডেপ! ইংরেজ গিটারিস্ট জেফ বেকের সাথে মঞ্চে যুক্ত হয়ে দর্শকদের বিস্ময়ের চূড়ায় পৌঁছে দিয়েছেন অভিনেতা।
হিন্দুস্তান টাইমস
31 May, 2022, 02:00 pm
Last modified: 31 May, 2022, 06:04 pm
যুক্তরাজ্যে কনসার্টে পারফর্ম করছেন জনি ডেপ। ছবি: সংগৃহীত

সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানি থেকে সম্প্রতি ছাড়া পেয়েছেন হলিউড অভিনেতা জনি ডেপ। শোনা যাচ্ছে, আর কিছুদিনের মধ্যেই বহুল আলোচিত এই মামলার রায় আসবে। কিন্তু মামলার উত্তেজনার মধ্যেই হঠাৎ যুক্তরাজ্যের শেফিল্ডে এক কনসার্টে হাজির হয়ে সবাইকে চমকে দিয়েছেন ডেপ! ইংরেজ গিটারিস্ট জেফ বেকের সাথে মঞ্চে যুক্ত হয়ে দর্শকদের বিস্ময়ের চূড়ায় পৌঁছে দিয়েছেন অভিনেতা। শুধু তাই নয়, পারফর্ম করেছেন বেশ কয়েকটি গানেও।

২০২০ সালে জেফের সাথে মিলে 'আইসোলেশন' শিরোনামের একটি গান বের করেছিলেন ডেপ। কনসার্টে সেটিও পারফর্ম করেন তিনি। এই গানটি ১৯৭০ সালে জন লেননের গাওয়া একটি গানের রিমেক। গিটারিস্ট জেফ বেক এই মুহূর্তে তার ইউরোপিয়ান ট্যুরে রয়েছেন। অনুষ্ঠানে তিনি ও ডেপ মার্ভিন গে এর 'হোয়াটস গোয়িং অন' এবং জিমি হেনড্রিক্সের 'লিটল উইং' গানটিও পারফর্ম করেন।

ভক্তদের ও প্রযুক্তির কল্যাণে কনসার্টে 'ক্যাপ্টেন জ্যাক স্প্যারো'র পারফরমেন্সের ভিডিও এখন ভেসে বেড়াচ্ছে ইউটিউব এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে। অভিনেতার ভক্তরা জানিয়েছেন, তারা ডেপকে পারফর্ম করতে দেখে এবং তাকে নিজের পছন্দের কাজ করতে দেখে খুবই খুশি।

একজন লিখেছেন- "আমি অনেক খুশি যে জনি এই মুহূর্তে নিজের পছন্দের কাজগুলো করছে এবং এটাই তার প্রাপ্য।" আরেকজন মন্তব্য করেছেন- "শুনানিতে অ্যাম্বার যা পারফরমেন্স দেখালো, তাতে এই ব্রেকটা জনির দরকার ছিল। রক অন জনি!" তৃতীয় ব্যক্তি লিখেছেন- "জনিকে আনন্দে থাকতে দেখে ভালো লাগছে।" কেউ কেউ আবার অভিনেতার সদ্য রঙ করা চুলের প্রশংসায় ব্যস্ত।

Johnny Depp's now back doing what he loves the most ! Few days after end of the trial, he's on stage with Jeff Beck singing « isolation »

« Victim of the insane.. » pic.twitter.com/kiD2AO6QbV— elisa (@deppressead) May 29, 2022

তবে ডেপের সঙ্গীত ক্যারিয়ারের খবর জানতে পেরে অবাক হওয়া মানুষের সংখ্যাও কম নয়। জনৈক ভক্ত লিখেছেন- "আমিতো জানতামই না যে ডেপ একজন সঙ্গীতশিল্পী হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন। ভালো লাগছে দেখে যে তিনি আবারও নিজের স্বপ্নে ফিরে যাচ্ছেন। তিনি একজন দারুণ শিল্পী ও গায়ক।"

বলে রাখা ভালো, জনি ডেপ তার প্রাথমিক ক্যারিয়ার শুরু করেছিলেন একজন সঙ্গীতশিল্পী হিসেবে। তিনি অ্যালিস কুপার ও জো পেরির সাথে মিলে ২০১৫ সালে 'হলিউড ভ্যাম্পায়ারস' নামে একটি সুপারগ্রুপ গঠন করেন।

গত শুক্রবার জনি ডেপ ও অ্যাম্বার হার্ড, দুই পক্ষই ক্ষান্ত দেওয়ায় মামলার শুনানি শেষ হয়। এরপর বিচারক তাদের মামলাটি জুরি বোর্ডের হাতে তুলে দেন। আগামী সপ্তাহে জুরিরা তাদের রায় জানাবেন।

জনি ডেপ তার সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের নামে ৫০ মিলিয়ন ডলারের মানহানি মামলা করেছেন এবং অভিনেতার দাবি, তার স্ত্রীর হাতে নির্যাতন-হেনস্থার শিকার হয়েছেন তিনি। এদিকে অ্যাম্বার হার্ড পাল্টা অভিনেতার নামে ১০০ মিলিয়ন ডলারের মামলা করেন এই দাবিতে যে, জনি তাকে 'মিথ্যাবাদী' বলে তার সুনাম ক্ষুণ্ণ করেছেন।

Related Topics

টপ নিউজ

জনি ডেপ / কনসার্ট / জেফ বেক / যুক্তরাজ্য / মামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: টিবিএস
    মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

Related News

  • ফিলিং স্টেশনে পুলিশের ওপর হামলার অভিযোগ, সাতক্ষীরায় বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
  • শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য
  • ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য
  • সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: গ্রেপ্তার ৫
  • হরমুজ প্রণালী সচল করতে ‘যথাযথ প্রচেষ্টায়’ যোগ দেবে জাপান, যুক্তরাজ্যসহ ৬ দেশ

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড

4
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

5
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net