Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 02, 2026
কান উৎসবে ভারতের একমাত্র পুরস্কার গেল শৌনক সেনের হাতে 

বিনোদন

টিবিএস ডেস্ক
29 May, 2022, 03:30 pm
Last modified: 29 May, 2022, 03:44 pm

Related News

  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • লাইট, ক্যামেরা, অ্যালগরিদম: যেসব কারণে ভারতীয় সিনেমায় এআই-এর প্রভাব বাড়ছে
  • ৭ কোটি বাজেটে ৯০ কোটি আয়: এ বছর ভারতের সবচেয়ে লাভজনক সিনেমাটির মুনাফা ১,২০০%
  • ভারতীয় সিনেমায় ৫০ বছর! যেভাবে বাস কন্ডাক্টর থেকে সুপারস্টার রজনীকান্ত
  • কান-এ প্রশংসিত জাফর পানাহির নতুন সিনেমার উত্তর আমেরিকা অঞ্চলের স্বত্ব কিনল নিওন

কান উৎসবে ভারতের একমাত্র পুরস্কার গেল শৌনক সেনের হাতে 

শৌনকের ‘অল দ্যাট ব্রিদস’ ২০২২ সালের কান চলচ্চিত্র উৎসবে সেরা তথ্যচিত্রের সম্মান জিতে নিয়েছে।
টিবিএস ডেস্ক
29 May, 2022, 03:30 pm
Last modified: 29 May, 2022, 03:44 pm
শৌনক সেন।ছবি: সংগৃহীত।

ভারতের তরুণ নির্মাতা শৌনক সেনের 'অল দ্যাট ব্রিদস' ২০২২ সালের কান চলচ্চিত্র উৎসবে সেরা তথ্যচিত্রের সম্মান জিতে নিয়েছে। 'ল'য়েল দ'র' পুরস্কার পাওয়া ছবিটি ভারতের একমাত্র সিনেমা, যেটি এবার কান উৎসবের প্রতিযোগিতা বিভাগে স্থান পেয়েছে। 

এই ছবির কেন্দ্রে দুই ভাই-বোন মোহাম্মদ সৌদ এবং নাদিম শেহজাদ। দিল্লির ওয়াজিরাবাদে তাদের বাড়ি। বাড়ির পরিত্যক্ত বেজমেন্টে তারা গড়ে তুলেছেন আহত পাখিদের জন্য এক হাসপাতাল। বিশেষ করে কালো চিলদের উদ্ধার ও চিকিৎসা করেন তারা।

শৌনকের এই তথ্যচিত্রকেই কেন সেরা হিসাবে বেছে নেওয়া হল? ল'য়েল দ'র-এর ওয়েবসাইটে এক বিচারক লিখেছেন, ল'য়েল দ'র এমন একটি সিনেমাকে দেওয়া হয়, যা ধ্বংসের পৃথিবীতে আমাদের মনে করিয়ে দেয়, প্রতিটি জীবন গুরুত্বপূর্ণ, প্রতিটি ছোট ছোট কাজও গুরুত্বপূর্ণ। আপনি আপনার ক্যামেরা ধরতে পারেন, আপনি একটি পাখি বাঁচাতে পারেন, আপনি কিছু মুহূর্তের জন্য সৌন্দর্য ক্যামেরাবন্দি করতে পারেন। সব কয়টি কাজই গুরুত্বপূর্ণ।

আর্থিক মূল্যে এই পুরস্কারের সঙ্গে শৌনকের ঝুলিতে এসেছে ৫,০০০ ইউরো।  

কান-এ বিশেষ প্রদর্শন বিভাগে 'অল দ্যাট ব্রিদস'-এর প্রিমিয়ার হয়েছিল। ৯০ মিনিটের তথ্যচিত্র সেখানেই বিচারকদের মন জয় করে নেয়। পোল্যান্ডের চিত্র পরিচালক অ্যাগনিয়েস্কা হল্যান্ড, মরক্কোর লেখক তথা নির্দেশক হিশাম ফালা ছাড়াও বিচারকমণ্ডলীতে ছিলেন খ্যাতনামা সাহিত্যিক, অভিনেতা এবং সাংবাদিক।

শৌনকের এটি দ্বিতীয় ছবি। ২০১৫ সালে 'সিটিস অব স্লিপ' নামে আরেকটি তথ্যচিত্র তৈরি করেছিলেন জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের এই সাবেক শিক্ষার্থী। কান-এর মঞ্চজয়ের আগে আরও কয়েকটি বিখ্যাত চলচ্চিত্র উৎসবে জিতে এসেছে শৌনকের ছবি। তারপর ৭৫তম কান চলচ্চিত্র উৎসবেও বাজিমাত। 

  • সূত্র- আনন্দবাজার পত্রিকা ও হিন্দুস্তান টাইমস   
     
Related Topics

টপ নিউজ

কান চলচ্চিত্র উৎসব / ভারতীয় সিনেমা / শৌনক সেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    হরমুজ পেরোতে ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশের ৬ জাহাজের মধ্যে ৫টির চালানই বাতিল
  • ৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
    ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল
  • ছবি: সংগৃহীত
    সরবরাহ সংকটে মুরগির বাজার চড়া, সোনালির দামে বড় লাফ
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
    যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রোববার থেকে জরুরিভিত্তিতে হামের টিকা দেওয়া হবে, গ্যাভি থেকে ধার নেওয়া হচ্ছে ২.১৯ কোটি ডোজ

Related News

  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • লাইট, ক্যামেরা, অ্যালগরিদম: যেসব কারণে ভারতীয় সিনেমায় এআই-এর প্রভাব বাড়ছে
  • ৭ কোটি বাজেটে ৯০ কোটি আয়: এ বছর ভারতের সবচেয়ে লাভজনক সিনেমাটির মুনাফা ১,২০০%
  • ভারতীয় সিনেমায় ৫০ বছর! যেভাবে বাস কন্ডাক্টর থেকে সুপারস্টার রজনীকান্ত
  • কান-এ প্রশংসিত জাফর পানাহির নতুন সিনেমার উত্তর আমেরিকা অঞ্চলের স্বত্ব কিনল নিওন

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

হরমুজ পেরোতে ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশের ৬ জাহাজের মধ্যে ৫টির চালানই বাতিল

2
৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরবরাহ সংকটে মুরগির বাজার চড়া, সোনালির দামে বড় লাফ

5
যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
আন্তর্জাতিক

যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রোববার থেকে জরুরিভিত্তিতে হামের টিকা দেওয়া হবে, গ্যাভি থেকে ধার নেওয়া হচ্ছে ২.১৯ কোটি ডোজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net