Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 20, 2026
৭ কোটি বাজেটে ৯০ কোটি আয়: এ বছর ভারতের সবচেয়ে লাভজনক সিনেমাটির মুনাফা ১,২০০%

বিনোদন

হিন্দুস্তান টাইমস
01 November, 2025, 11:50 am
Last modified: 01 November, 2025, 11:49 am

Related News

  • ভারতে ২০ রুপি ঘুষ নেওয়ার অভিযোগে ৩০ বছরের আইনি লড়াই, সুপ্রিম কোর্টে খালাস পেলেন দুই সরকারি কর্মচারী
  • বাংলাদেশের সঙ্গে পানি-সংক্রান্ত বিষয় দ্বিপক্ষীয় ব্যবস্থায় সমাধান হবে: জয়সওয়াল
  • ভারতের মহিষের মাংস রপ্তানি আয় ৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে, ক্রমশ বাড়ছে আয়
  • কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, বাংলাদেশিসহ ৯ জনের মৃত্যু
  • বাজে অ্যানিমেশন, অগোছালো গল্প: তবুও চীনের বক্স অফিসে হিট যে সিনেমা 

৭ কোটি বাজেটে ৯০ কোটি আয়: এ বছর ভারতের সবচেয়ে লাভজনক সিনেমাটির মুনাফা ১,২০০%

হিন্দুস্তান টাইমস
01 November, 2025, 11:50 am
Last modified: 01 November, 2025, 11:49 am

ছবি: সংগৃহীত

২০২৫ সালের প্রথমার্ধ শেষ হওয়ার পর চলতি বছর ভারতের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে কোন কোন সিনেমা ব্যবসাসফল, আর কোনগুলো ব্যর্থ হয়েছে সেই তালিকা সামনে আসতে করেছে। এ বছর 'ছাভা', 'সিতারে জমিন পার', 'লোকাহ চ্যাপ্টার ১: চন্দ্রা', 'কান্তারা: চ্যাপ্টার'-এর মতো সিনেমা ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি প্রশংসাও কুড়িয়েছে। 

কিন্তু বক্স অফিসের আয়ের প্রতিবেদন যখন রেকর্ডভাঙা সিনেমাগুলোর দখলে, তখন কোনো বড় তারকা ছাড়াই ছোট বাজেটের এক সিনেমা বাকি সবগুলোকে ছাড়িয়ে গেছে, অন্তত মুনাফার হারের দিক থেকে।

২০২৫ সালে ভারতের সবচেয়ে লাভজনক সিনেমা

অপ্রত্যাশিতভাবে দারুণ সাফল্য পাওয়া (স্লিপার হিট) তামিল সিনেমা 'ট্যুরিস্ট ফ্যামিলি'ই এখন পর্যন্ত এই বছরের সবচেয়ে লাভজনক ভারতীয় সিনেমা। 

আবিষাণ জীভিন্থ-এর পরিচালনায় মাত্র ৭ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী ৯০ কোটি রুপিও বেশি আয় করেছে। এর ফলে বাজেটের তুলনায় এর মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ১,২০০ শতাংশ। 

স্লাইস-অভ-লাইফ কমেডি-ড্রামা ঘরানার সিনেমা 'ট্যুরিস্ট ফ্যামিলিতে' প্রধান চরিত্রে অভিনয় করেছেন এম. সসিকুমার, সিমরান, মিথুন জয় শঙ্কর ও কমলেশ জগন।

ছবি: সংগৃহীত

২৯ এপ্রিল মুক্তি পাওয়া সিনেমাটি সমালোচকদের কাছ থেকে ভূয়সী প্রশংসার পাশাপাশি দর্শকদের ভালোবাসা কুড়িয়েছে। প্রথম সপ্তাহে সিনেমাটি ২৩ কোটি রুপি আয় করে। তবে মানুষের মুখে মুখে প্রশংসা ছড়িয়ে পড়ায় ছবিটি দ্বিতীয় সপ্তাহে আরও ভালো ব্যবসা করে আরও ২৯ কোটি রুপি আয় করে। পাঁচ সপ্তাহ পর সিনেমাটি ভারতে ৬২ কোটি রুপিসহ বিশ্বব্যাপী মোট ৯০ কোটি রুপি আয় করে প্রদর্শনী শেষ করে।

'ট্যুরিস্ট ফ্যামিলি'র গল্প আবর্তিত হয়েছে উন্নত জীবনের আশায় শ্রীলঙ্কা থেকে ভারতে আসা এক তামিল পরিবারকে ঘিরে। কাগজে-কলমে সাদামাটা এ গল্পে দর্শকদের আবেগে ভাসিয়েছে। 

এ ছবিতে শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট থেকে পালিয়ে দুই ছেলেকে নিয়ে এক তামিল দম্পতি সমুদ্রপথে ভারতে চলে আসে। চেন্নাইয়ের একটি কলোনিতে নীরবে বসতি গেড়ে তারা নিভৃতে জীবনযাপনের চেষ্টা করে। একসময় এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে তাদের আসল পরিচয় ফাঁস হয়ে যায়। এরপর গল্পের বাঁকে বাঁকে উঠে আসে শরণার্থী হিসেবে তাদের অনিশ্চিত ভবিষ্যৎ-যাত্রার আখ্যান। 

যেভাবে 'ট্যুরিস্ট ফ্যামিলি' বলিউডের বড় বাজেটের সিনেমাকে পেছনে ফেলল

'ছাভা' এ বছর সর্বোচ্চ আয় করা ভারতীয় সিনেমা। বিশ্বব্যাপী ছবিটি ৮০৮ কোটি রুপি আয় করেছে। তবে ৯০ কোটি রুপির বড় বাজেটের বিপরীতে মুনাফা ৮০০ শতাংশ। মুনাফার হার দারুণ হলেও 'ট্যুরিস্ট ফ্যামিলি'র হারের চেয়ে কম। 

'হাউসফুল ৫' বিশ্বব্যাপী ৩০০ কোটি রুপি আয় করলেও চড়া বাজেটের কারণে মুনাফা করতে পারেনি। একই অবস্থা সালমান খানের 'সিকান্দার'-এর ক্ষেত্রেও। 

আমির খানের 'সিতারে জমিন পার' এখন পর্যন্ত ৩০০ শতাংশ মুনাফা করেছে। ৬৫ কোটি রুপি বাজেটের বিপরীতে সিনেমাটির আয় হয়েছে ২৬০ কোটি রুপি।

তবে তামিল ও মালায়ালাম সিনেমার আরও কিছু সিনেমা বেশ ভালো মুনাফা করেছে। তামিল সিনেমা 'ড্রাগন'ও বক্স অফিসে ৩০০ শতাংশ মুনাফা করেছে। অন্যদিকে মালায়ালাম হিট সিনেমা 'থুডারুম'-এর মুনাফার হার ৭২০ শতাংশ। এ বছরের সর্বোচ্চ আয় করা তেলুগু সিনেমা 'সংক্রান্তিকি ভাস্তুন্নাম' ৬০ কোটি রুপির বাজেটের বিপরীতে প্রায় ৩০০ শতাংশ মুনাফা করেছে।

Related Topics

টপ নিউজ

সিনেমা / ভারত / ভারতীয় সিনেমা / ট্যুরিস্ট ফ্যামিলি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    ৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে
  • পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আহত মাদরাসা শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হয়। ছবি: টিবিএস
    পড়াশোনায় ক্ষতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদরাসা শিক্ষার্থীদের বাধা, লাঠিচার্জে আহত ২০
  • ছবি: সংগৃহীত
    গ্যাস সরবরাহে নেই উন্নতি, বন্ধ হয়ে গেছে ৯০০-র বেশি টেক্সটাইল মিল
  • কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
    রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব
  • ২০২১ সালের ২০ অক্টোবর, ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের তাওয়াং এবং চীন সংলগ্ন প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) কাছাকাছি অবস্থিত পেঙ্গা টেং সো-তে একটি বোফোর্স কামান বসাচ্ছেন ভারতীয় সৈন্যরা। ছবি: এএফপি
    অরুণাচলে ভারতের ভূখণ্ড দখল করার অভিযোগ: ভারত-চীন সীমান্তে নতুন করে বাড়ছে উত্তেজনা
  • ছবি: সংগৃহীত
    ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

Related News

  • ভারতে ২০ রুপি ঘুষ নেওয়ার অভিযোগে ৩০ বছরের আইনি লড়াই, সুপ্রিম কোর্টে খালাস পেলেন দুই সরকারি কর্মচারী
  • বাংলাদেশের সঙ্গে পানি-সংক্রান্ত বিষয় দ্বিপক্ষীয় ব্যবস্থায় সমাধান হবে: জয়সওয়াল
  • ভারতের মহিষের মাংস রপ্তানি আয় ৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে, ক্রমশ বাড়ছে আয়
  • কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, বাংলাদেশিসহ ৯ জনের মৃত্যু
  • বাজে অ্যানিমেশন, অগোছালো গল্প: তবুও চীনের বক্স অফিসে হিট যে সিনেমা 

Most Read

1
ছবি: রয়টার্স
অফবিট

৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে

2
পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আহত মাদরাসা শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

পড়াশোনায় ক্ষতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদরাসা শিক্ষার্থীদের বাধা, লাঠিচার্জে আহত ২০

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্যাস সরবরাহে নেই উন্নতি, বন্ধ হয়ে গেছে ৯০০-র বেশি টেক্সটাইল মিল

4
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
বাংলাদেশ

রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব

5
২০২১ সালের ২০ অক্টোবর, ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের তাওয়াং এবং চীন সংলগ্ন প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) কাছাকাছি অবস্থিত পেঙ্গা টেং সো-তে একটি বোফোর্স কামান বসাচ্ছেন ভারতীয় সৈন্যরা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

অরুণাচলে ভারতের ভূখণ্ড দখল করার অভিযোগ: ভারত-চীন সীমান্তে নতুন করে বাড়ছে উত্তেজনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net