Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
ঈদে শ্রাবণ্যর অভিনয়, নাচ ও উপস্থাপনা

বিনোদন

টিবিএস রিপোর্ট
02 May, 2022, 10:50 am
Last modified: 02 May, 2022, 10:51 am

Related News

  • মোগল থেকে টার্কিশ মোটিফ: বাহারি নকশার কারুকাজে সেজেছে নারীদের ঈদের পোশাক
  • বিনোদন কেন্দ্রগুলোতে ঈদ উদযাপনে মানুষের ঢল
  • ঈদের সাজগোজ থেকে খাবার; আগের রাতে মায়ের জাদুতেই ঈদ আনন্দ পায় পূর্ণতা
  • আমরা মুক্ত পরিবেশে ঈদ পালন করছি: মির্জা ফখরুল
  • ঢাকার এমন ঈদ আয়োজন আগে দেখেনি কেউ!

ঈদে শ্রাবণ্যর অভিনয়, নাচ ও উপস্থাপনা

ঈদের সাতদিন প্রচারিত হবে শ্রাবণ্যের উপস্থাপনায় ‘উৎসবের রান্না’ নামের একটি অনুষ্ঠান। জিটিভির এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিখ্যাত সব বাবুর্চি।
টিবিএস রিপোর্ট
02 May, 2022, 10:50 am
Last modified: 02 May, 2022, 10:51 am

আসছে ঈদুল ফিতরে নানা ধরনের কাজ নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় উপস্থাপক শ্রাবণ্য তৌহিদা। অনেকগুলো চ্যানেলে দেখা যাবে তাকে। উপস্থাপনার পাশাপাশি নাটকেও অভিনয় করেছেন তিনি।

ঈদের কাজ নিয়ে শ্রাবণ্য দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "উপস্থাপনা অনেকদিন ধরে করলেও এবার বেশ ব্যতিক্রম কিছু অনুষ্ঠানের উপস্থাপনা করেছি। ঈদের সাতদিন প্রচারিত হবে 'উৎসবের রান্না' নামের একটি অনুষ্ঠান। জিটিভির এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিখ্যাত সব বাবুর্চি। যেমন বোবার বিরিয়ানী খুব বিখ্যাত বিরিয়ানী। এই বিরিয়ানী যে বাবুর্চি রান্না করেন তাকে হাজির করেছি আমার অনুষ্ঠানে। এরকম আরও অনেক বিখ্যাত বাবুর্চি উপস্থিত থাকবেন একেকটি পর্বে।"

এছাড়া এসএ টিভিতে সেলিব্রেটি টক শো উপস্থাপনা করেছেন। তার অতিথি হয়ে এসেছেন অপু বিশ্বাস, ববি, তমা মির্জা, নিরব, ইমন, আঁখি আলমগীরের মতো তারকারা। 
ঈদের সাতদিন লাইভ দেখা যাবে শ্রাবণ্যকে। তার উপস্থাপনায় দেশের ব্যান্ড শিল্পীদের নিয়ে একটি অনুষ্ঠান লাইভ প্রচার করবে দেশ টিভি।

তবে উপস্থাপনাই শুধু নয়, এটিএন বাংলায় দেখা যাবে শ্রাবণ্যর নাচ। সংগীতশিল্পী কনার গাওয়া 'আমার ইচ্ছেগুলো' গানের সঙ্গে নাচবেন তিনি। এটিএন বাংলা ও বিটিভিতেও অনুষ্ঠান উপস্থাপনা করবেন তিনি।

এছাড়া দীপ্ত টিভিতে প্রচারিত হবে শ্রাবণ্য অভিনীত নাটক 'প্রেমিকারা যেমন হয়'। মাহমুদ দিদারের পরিচালনায় নাটকটিতে তার সঙ্গে দেখা যাবে অ্যালেন শুভ্রকে।

এত কাজ নিয়ে শ্রাবণ্য বলেন, "কোভিডের কারণে গত দুই বছর খুব বেশি কাজ করা হয়নি। তাছাড়া আমার অন্য আরেকটা পেশা আছে। সেটা ডাক্তারি। ওটা সামলে তবেই কাজ করতে হয়। তাই চেষ্টা করেছি নিজের সেরাটা দিয়ে ভালো কিছু কাজ দর্শকদের উপহার দেয়ার। আশা করছি তাদের ভালো লাগবে।" 

 

Related Topics

টপ নিউজ

শ্রাবণ্য তৌহিদা / ঈদ অনুষ্ঠান / ঈদ উদযাপন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
    ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ
  • ফাইল ছবি: রয়টার্স
    নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

Related News

  • মোগল থেকে টার্কিশ মোটিফ: বাহারি নকশার কারুকাজে সেজেছে নারীদের ঈদের পোশাক
  • বিনোদন কেন্দ্রগুলোতে ঈদ উদযাপনে মানুষের ঢল
  • ঈদের সাজগোজ থেকে খাবার; আগের রাতে মায়ের জাদুতেই ঈদ আনন্দ পায় পূর্ণতা
  • আমরা মুক্ত পরিবেশে ঈদ পালন করছি: মির্জা ফখরুল
  • ঢাকার এমন ঈদ আয়োজন আগে দেখেনি কেউ!

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

4
ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস

5
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net