Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 16, 2026
মোগল থেকে টার্কিশ মোটিফ: বাহারি নকশার কারুকাজে সেজেছে নারীদের ঈদের পোশাক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 March, 2026, 06:00 pm
Last modified: 13 March, 2026, 07:25 pm

Related News

  • বিনোদন কেন্দ্রগুলোতে ঈদ উদযাপনে মানুষের ঢল
  • ঈদের সাজগোজ থেকে খাবার; আগের রাতে মায়ের জাদুতেই ঈদ আনন্দ পায় পূর্ণতা
  • আমরা মুক্ত পরিবেশে ঈদ পালন করছি: মির্জা ফখরুল
  • ঢাকার এমন ঈদ আয়োজন আগে দেখেনি কেউ!
  • ঢাকায় ঈদুল ফিতরের প্রথম আনন্দ মিছিলে হাজারো মানুষের অংশগ্রহণ

মোগল থেকে টার্কিশ মোটিফ: বাহারি নকশার কারুকাজে সেজেছে নারীদের ঈদের পোশাক

সব মিলিয়ে এবারের ঈদে নারীদের পোশাকে যেমন ঐতিহ্যের ছোঁয়া রয়েছে, তেমনি আধুনিক ফ্যাশন ট্রেন্ডের প্রভাবও স্পষ্ট।
টিবিএস রিপোর্ট
13 March, 2026, 06:00 pm
Last modified: 13 March, 2026, 07:25 pm
ছবি: টিবিএস

মুসলিমদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরকে ঘিরে রাজধানীর শপিংমল ও ফ্যাশন হাউসগুলোতে কেনাকাটা জমে উঠতে শুরু করেছে। ঈদ মানেই নতুন পোশাকের দীর্ঘদিনের ঐতিহ্য। আর সেই উৎসবের আনন্দকে রাঙিয়ে তুলতে দেশের ফ্যাশন ব্র্যান্ডগুলো এবার হাজির হয়েছে আধুনিক ও বৈচিত্র্যময় সব সংগ্রহ নিয়ে।

সরেজমিনে দেখা যায়, রাজধানীর বিপণিবিতানগুলোতে কেনাকাটার ভিড় ধীরে ধীরে বাড়ছে। উৎসবের আমেজ ধরে রাখতে পোশাকে উজ্জ্বল রঙের আধিক্য থাকলেও গরমের কথা মাথায় রেখে এবার ফ্যাশন হাউসগুলোতে হালকা ও স্বস্তিদায়ক রঙের পোশাকের ব্যাপক উপস্থিতি দেখা যাচ্ছে। বিশেষ করে লিনেন ও সুতি কাপড়ের তৈরি উজ্জ্বল রঙের টপস ও কামিজগুলোতে নতুন নতুন ডিজাইন ও প্যাটার্ন নজর কাড়ছে ক্রেতাদের।

নিউমার্কেটের চাদনী চকে ঈদের কেনাকাটা করতে আসা মারিয়া আক্তার জানান, তার পছন্দের তালিকায় রয়েছে আকাশী বা হালকা সবুজ রঙের পোশাক। তিনি বলেন, "ঈদ মানেই গর্জিয়াস পোশাক কিনি তা নয়। একটা লাহোরি থ্রিপিস কিনেছি, এখন সুতি কিছু খুঁজছি।"

বাজার ঘুরে দেখা গেছে, সালোয়ার-কামিজের কাটিং ও প্যাটার্নে এবার বেশ ভিন্নতা আনা হয়েছে। কোথাও লম্বা কুর্তা ও পালাজ্জো প্যান্টের সমন্বয়, আবার কোথাও সোজা কাটের কামিজের সঙ্গে স্ট্রেইট প্যান্টের ম্যাচিং ডিজাইন দেখা যাচ্ছে। সামিয়া ফ্যাশন হাউসের বিক্রেতা রবিউল ইসলাম বলেন, "নানা রকমের সালোয়ার কামিজ এনেছি আমরা। পাকিস্তানি, লাহোরি ও কাশ্মিরি পোশাক বেশি বিক্রি হচ্ছে।"

ছবি: টিবিএস

সালোয়ার-কামিজের পাশাপাশি ঈদে শাড়ির নকশাতেও এসেছে বড় বৈচিত্র্য। এবারের সংগ্রহে শাড়ি ও অন্যান্য পোশাকে কাঁথা স্টিচ, মোগল, জামদানি, ট্র্যাডিশনাল এবং কাশ্মীরি মোটিফের পাশাপাশি আন্তর্জাতিক ঘরানার ইজনিক, ফ্লোরাল, ট্রাইবাল, টার্কিশ আর্ট, ইসলামিক, ইজিপ্সিয়ান, গ্রিক, ওরিয়েন্টাল এবং 'বিউটি অব রাগস'-এর মতো মিক্সড মোটিফের অনুপ্রেরণা ব্যবহার করা হয়েছে।

এসব মোটিফ ও নকশাকে ফুটিয়ে তুলতে হাতের কাজ, এমব্রয়ডারি, কারচুপি, স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, সিকুইন ওয়ার্ক, ডিজিটাল প্রিন্ট এবং টাই-ডাইয়ের মতো কারুকাজ ব্যবহার করেছেন ডিজাইনাররা।

সব মিলিয়ে এবারের ঈদে নারীদের পোশাকে যেমন ঐতিহ্যের ছোঁয়া রয়েছে, তেমনি আধুনিক ফ্যাশন ট্রেন্ডের প্রভাবও স্পষ্ট। শাড়ি থেকে সালোয়ার-কামিজ কিংবা কাফতান—বৈচিত্র্যময় পোশাকেই এখন মুখর রাজধানীর ঈদের ফ্যাশন বাজার। 

Related Topics

টপ নিউজ

ঈদ আনন্দ / ঈদ উদযাপন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ছবি: এএফপি
    ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট
  • ছবি: ইউএস নেভি
    মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান
  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্কেচ: টিবিএস
    মির্জা ফখরুলের আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ভাই ও মেয়ে
  • মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে সাবেক তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    পশ্চিমবঙ্গের সাবেক তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
    হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

Related News

  • বিনোদন কেন্দ্রগুলোতে ঈদ উদযাপনে মানুষের ঢল
  • ঈদের সাজগোজ থেকে খাবার; আগের রাতে মায়ের জাদুতেই ঈদ আনন্দ পায় পূর্ণতা
  • আমরা মুক্ত পরিবেশে ঈদ পালন করছি: মির্জা ফখরুল
  • ঢাকার এমন ঈদ আয়োজন আগে দেখেনি কেউ!
  • ঢাকায় ঈদুল ফিতরের প্রথম আনন্দ মিছিলে হাজারো মানুষের অংশগ্রহণ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট

3
ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান

4
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্কেচ: টিবিএস
বাংলাদেশ

মির্জা ফখরুলের আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ভাই ও মেয়ে

5
মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে সাবেক তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গের সাবেক তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

6
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net