Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 28, 2026
জনপ্রিয়তায় জেনিফার লোপেজকেও টপকে গেলেন আলিয়া

বিনোদন

টিবিএস ডেস্ক
28 April, 2022, 01:25 pm
Last modified: 28 April, 2022, 02:03 pm

Related News

  • ইরান যুদ্ধের প্রভাবে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি: ট্রাম্পের জনপ্রিয়তায় রেকর্ড ধস
  • ইনস্টাগ্রামে ট্রাম্পকে হত্যার হুমকির অভিযোগ, আদালতে আত্মসমর্পণ সাবেক এফবিআই প্রধানের
  • ইনস্টাগ্রামে ট্রাম্পকে ‘প্রাণনাশের’ হুমকি, সাবেক এফবিআই প্রধান জেমস কোমির বিরুদ্ধে মামলা
  • বিএনপি-জামায়াতের জনপ্রিয়তা কমেছে, বেড়েছে এনসিপির: জরিপ
  • রাশিয়ার রাষ্ট্রীয় কয়েকটি গণমাধ্যমকে নিষিদ্ধ করলো মেটা

জনপ্রিয়তায় জেনিফার লোপেজকেও টপকে গেলেন আলিয়া

কেন এত মানুষের পছন্দ আলিয়ার ইনস্টাগ্রাম প্রোফাইল? সমীক্ষা বলছে, ‘রাজি’ খ্যাত নায়িকার প্রোফাইল নাকি অন্যদের থেকে অনেক বেশি আকর্ষণীয় এবং দৃষ্টিনন্দন।
টিবিএস ডেস্ক
28 April, 2022, 01:25 pm
Last modified: 28 April, 2022, 02:03 pm

বিয়ের ঠিক আগে সঞ্জয় লীলা বানসালির 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি' ছবির দৌলতে সর্বত্র প্রশংসিত হয়েছে আলিয়ার অভিনয়। বিয়ে হতে না হতেই ফের খ্যাতির চূঁড়ায় তিনি। সৌজন্যে সোশ্যাল মিডিয়া। কীভাবে? 

ইনফ্লুয়েন্সার মার্কেটিং হাবের একটি সমীক্ষা বলছে, বছরের সেরা ইনস্টাগ্রাম প্রভাবশালী তারকাদের তালিকায় রয়েছেন আলিয়া। হলিউডের তারকা জেনিফার লোপেজকে টপকে এই তালিকায় এলেন তিনি। আলিয়ার 'কারিশমা'র কাছে ফিকে হয়েছে জেনিফারের জৌলুস। আলিয়াই একমাত্র ভারতীয় যিনি এই তালিকার প্রথম ১০-এ রয়েছেন। 

আলিয়া কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন তাবড় তাবড় সব হলিউড তারকার সঙ্গে। তার সঙ্গে তালিকায় রয়েছেন জেনডায়া, উইল স্মিথ। আলিয়া রয়েছেন ষষ্ঠ স্থানে। এ খবরে দারুণ উল্লসিত নায়িকার ভারতীয় ইনস্টাগ্রাম অনুরাগীরা।

সমীক্ষা অনুযায়ী, তালিকার শীর্ষে রয়েছেন জেনডায়া। দ্বিতীয় স্থানে টম অলাদঁ। তিনিই নাকি আবার জেনডায়ার বর্তমান প্রেমিক। তারপর রয়েছেন ডোয়াইন 'দ্য রক' জনসন, দক্ষিণ কোরিয়ার র‌্যাপার জে হোপ এবং উইল স্মিথ। আলিয়াকে নিয়মিত অনুসরণ করেন ৬ কোটি ২৪ লাখের বেশি অনুরাগী।

কেন এত মানুষের পছন্দ আলিয়ার ইনস্টাগ্রাম প্রোফাইল? সমীক্ষা বলছে, 'রাজি' খ্যাত নায়িকার প্রোফাইল নাকি অন্যদের থেকে অনেক বেশি আকর্ষণীয় এবং দৃষ্টিনন্দন। নিজের ছবি, বিজ্ঞাপনী প্রচারের পাশাপাশি মহামারির সময় সাহায্যকারী নম্বর এবং জন পরিষেবার অনেক তথ্য এখানে পেয়েছেন লোকজন। এছাড়া, রণবীর কাপুরের সঙ্গে তার অন্তরঙ্গ ছবি তো আছেই। 

এসব কারণেই আলিয়া অনায়াসে পিছনে ফেলেছেন জেনিফার লোপেজ, ক্রিস হেমসওয়ার্থ এবং রবার্ট ডাউনি জুনিয়রকে। এরা যথাক্রমে রয়েছেন সপ্তম, নবম এবং দশম স্থানে। প্রিয়াঙ্কা চোপড়া, অক্ষয় কুমার, শ্রদ্ধা কাপুর এবং রাশমিকা মান্দানা রয়েছেন এরপরের স্থানগুলোতে।

  • সূত্র- আনন্দবাজার পত্রিকা  
     
Related Topics

টপ নিউজ

আলিয়া ভাট / ইন্সটাগ্রাম / জনপ্রিয়তা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
    নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর
  • ছবি: টিবিএস
    গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের
  • ছবি: সংগৃহীত
    ছাদ থেকে পড়ে ‘ভূতের ভবিষ্যৎ’-এর পরিচালক অনীক দত্তের মৃত্যু
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক
  • ছবি: সংগৃহীত
    এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

Related News

  • ইরান যুদ্ধের প্রভাবে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি: ট্রাম্পের জনপ্রিয়তায় রেকর্ড ধস
  • ইনস্টাগ্রামে ট্রাম্পকে হত্যার হুমকির অভিযোগ, আদালতে আত্মসমর্পণ সাবেক এফবিআই প্রধানের
  • ইনস্টাগ্রামে ট্রাম্পকে ‘প্রাণনাশের’ হুমকি, সাবেক এফবিআই প্রধান জেমস কোমির বিরুদ্ধে মামলা
  • বিএনপি-জামায়াতের জনপ্রিয়তা কমেছে, বেড়েছে এনসিপির: জরিপ
  • রাশিয়ার রাষ্ট্রীয় কয়েকটি গণমাধ্যমকে নিষিদ্ধ করলো মেটা

Most Read

1
চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
আন্তর্জাতিক

নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা

3
ছবি: রাজিব ধর/টিবিএস
বাংলাদেশ

মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের

4
ছবি: সংগৃহীত
বিনোদন

ছাদ থেকে পড়ে ‘ভূতের ভবিষ্যৎ’-এর পরিচালক অনীক দত্তের মৃত্যু

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক

6
ছবি: সংগৃহীত
বিনোদন

এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net