Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 23, 2026
বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব’-এর পোস্টার প্রকাশ

বিনোদন

টিবিএস রিপোর্ট
17 March, 2022, 09:50 pm
Last modified: 17 March, 2022, 09:48 pm

Related News

  • ধানমন্ডি ৩২: আ.লীগ সমর্থকদের বাধা দিল বিএনপি কর্মীরা, পুলিশে সোপর্দ
  • ‘মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন’ থেকে বাতিল হল মুজিব বাহিনী, মুজাহিদ বাহিনীর নাম
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১২ স্থাপনার নাম পরিবর্তন
  • তিশা কেন বঙ্গবন্ধুর বায়োপিকে অভিনয় করেছেন, সেটি তিনিই ভালো বলতে পারবেন: ফারুকী 
  • মাটিতে গর্ত করে লুকিয়ে রাখা হয়েছিল ৭ মার্চ ভাষণের রেকর্ড

বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব’-এর পোস্টার প্রকাশ

ছবিটি চলতি বছরেই মুক্তি পাবে এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন।
টিবিএস রিপোর্ট
17 March, 2022, 09:50 pm
Last modified: 17 March, 2022, 09:48 pm

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিনে প্রকাশিত হয়েছে 'মুজিব: একটি জাতির রূপকার'-এর প্রথম পোস্টার। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটি পরিচালনা করছেন ভারতের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল। 

আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে এফডিসির জহির রায়হান কালার ল্যাবে পোস্টারটি উন্মোচন করে বাংলাদেশের এফডিসি এবং ভারতের এনএফডিসি কর্তৃপক্ষ। এনএফডিসি সামাজিক যোগাযোগ মাধ্যমেও পোস্ট করেছে ছবিটির পোস্টার। 

জাতির জনকের ১০০তম জন্মদিন উদযাপন আয়োজনের অংশ হিসেবে সিনেমাটির নির্মাণকাজ শুরু হয়েছিল। কিন্তু করোনার কারণে কাজ শেষ হতে দেরি হওয়ায় শততম জন্মদিনে আর মুক্তি দেওয়া সম্ভব হয়নি ছবিটিকে।

পোস্টার উন্মোচন অনুষ্ঠানে এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন জানান, ছবিটি চলতি বছরেই মুক্তি পাবে। তিনি বলেন, "সিনেমার শুটিং শেষ হয়েছে। এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। কাজ শেষ করে সিনেমাটি বুঝিয়ে দিলেই মুক্তি নিয়ে পরিকল্পনা শুরু হবে।"

এ সিনেমায় বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করছেন আরিফিন শুভ। বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদসহ আরও অনেকে এতে অভিনয় করছেন।

Related Topics

টপ নিউজ

বঙ্গবন্ধু / বঙ্গবন্ধু বায়োপিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাসভাড়া বাড়ছে, সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার
  • ছবি: সংগৃহীত
    তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা ৩ দিনের রিমান্ডে
  • পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
    শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির
  • ছবি: সংগৃহীত
    ২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন

Related News

  • ধানমন্ডি ৩২: আ.লীগ সমর্থকদের বাধা দিল বিএনপি কর্মীরা, পুলিশে সোপর্দ
  • ‘মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন’ থেকে বাতিল হল মুজিব বাহিনী, মুজাহিদ বাহিনীর নাম
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১২ স্থাপনার নাম পরিবর্তন
  • তিশা কেন বঙ্গবন্ধুর বায়োপিকে অভিনয় করেছেন, সেটি তিনিই ভালো বলতে পারবেন: ফারুকী 
  • মাটিতে গর্ত করে লুকিয়ে রাখা হয়েছিল ৭ মার্চ ভাষণের রেকর্ড

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাসভাড়া বাড়ছে, সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা ৩ দিনের রিমান্ডে

3
পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net