Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 03, 2026
মারা গেছেন ‘ছুটির ঘণ্টা’খ্যাত সিনেমার পরিচালক আজিজুর রহমান 

বিনোদন

টিবিএস রিপোর্ট
15 March, 2022, 12:50 am
Last modified: 15 March, 2022, 12:57 am

Related News

  • স্ত্রীসহ এনএসআই অতিরিক্ত পরিচালক আজিজুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • বাংলা থ্রিলার চলচ্চিত্রের পথিকৃৎ কে?
  • অবিকল মৃণাল সেন! সৃজিতের 'পদাতিক'-এ চঞ্চল চৌধুরীর ফার্স্ট লুক প্রকাশ  
  • রেবেকা: বাংলাদেশের প্রথম নারী চলচ্চিত্র পরিচালক
  • আজিজুর রহমান: ‘ছুটির ঘণ্টা’র স্মৃতি কখনো ছুটি নেবে না!   

মারা গেছেন ‘ছুটির ঘণ্টা’খ্যাত সিনেমার পরিচালক আজিজুর রহমান 

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান জানান, আজিজুর রহমান প্রায় বছরখানেক ধরে অসুস্থ ছিলেন। কানাডায় তার চিকিৎসা চলছিল। তিনি বেশ কয়েক বছর হলো কানাডায় তার সন্তানদের সাথে বসবাস করছিলেন।
টিবিএস রিপোর্ট
15 March, 2022, 12:50 am
Last modified: 15 March, 2022, 12:57 am
পরিচালক আজিজুর রহমান। ছবি: টিবিএস

বিখ্যাত 'ছুটির ঘণ্টা' সিনেমার পরিচালক আজিজুর রহমান মারা গেছেন। সোমবার (১৪ মার্চ) বা বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় তিনি কানাডার একটি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তার মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান।

সোহান জানান, আজিজুর রহমান প্রায় বছরখানেক ধরে অসুস্থ ছিলেন। কানাডায় তার চিকিৎসা চলছিল। তিনি বেশ কয়েক বছর হলো কানাডায় তার সন্তানদের সাথে বসবাস করছিলেন।

পরিচালক আজিজুর রহমান ১৯৩৯ সালের ১০ অক্টোবর বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন শহরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রুপচাঁন প্রামানিক। তিনি স্থানীয় আহসানুল্লাহ ইনস্টিটিউট থেকে মাধ্যমিক ও ঢাকা সিটি নাইট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। এরপর চারুকলা আর্ট ইনস্টিটিউটে কমার্সিয়াল আর্টে ডিপ্লোমা করেছেন।  

অনেক সফল চলচ্চিত্রের পরিচালক আজিজুর রহমান। ১৯৫৮ সালে 'এ দেশ তোমার আমার' চলচ্চিত্রে এহতেশামের সহকারী হিসেবে ক্যারিয়ার শুরু করেন। তার নির্মিত প্রথম চলচ্চিত্র ময়মনসিংহের লোককথা নিয়ে 'সাইফুল মূলক বদিউজ্জামান' মুক্তি পায় ১৯৬৭ সালে। তিনি মোট ৫৪টি চলচ্চিত্র নির্মাণ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- 'ছুটির ঘণ্টা', 'অশিক্ষিত', 'মাটির ঘর', 'জনতা এক্সপ্রেস', 'সাম্পানওয়ালা', 'ডাক্তার বাড়ি', 'গরমিল' ও 'সমাধান' ইত্যাদি।

জানা গেছে, আজিজুর রহমানের লাশ দেশে এনে বগুড়ায় দাফন করা হবে। সেভাবেই প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Related Topics

টপ নিউজ

চলচ্চিত্র পরিচালক / ছুটির ঘণ্টা / আজিজুর রহমান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!
  • হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
    ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
    যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা
  • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
    ইরানের বৃহত্তম ইস্পাত উৎপাদন কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা; যুদ্ধ বন্ধে পুতিন ও সালমানের ফোনালাপ

Related News

  • স্ত্রীসহ এনএসআই অতিরিক্ত পরিচালক আজিজুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • বাংলা থ্রিলার চলচ্চিত্রের পথিকৃৎ কে?
  • অবিকল মৃণাল সেন! সৃজিতের 'পদাতিক'-এ চঞ্চল চৌধুরীর ফার্স্ট লুক প্রকাশ  
  • রেবেকা: বাংলাদেশের প্রথম নারী চলচ্চিত্র পরিচালক
  • আজিজুর রহমান: ‘ছুটির ঘণ্টা’র স্মৃতি কখনো ছুটি নেবে না!   

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!

3
হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
আন্তর্জাতিক

ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ

4
যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
আন্তর্জাতিক

যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা

6
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের বৃহত্তম ইস্পাত উৎপাদন কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা; যুদ্ধ বন্ধে পুতিন ও সালমানের ফোনালাপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net