Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
যে কারণে কিশোর কুমারের সঙ্গে গান গাওয়া বন্ধ করেছিলেন লতা মঙ্গেশকর

বিনোদন

টিবিএস ডেস্ক
09 February, 2022, 09:50 am
Last modified: 09 February, 2022, 12:23 pm

Related News

  • মনে করো আমি নেই
  • আশা 
  • কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে আর নেই
  • লতা মঙ্গেশকর: ৩৬ ভাষায় গান গেয়েছেন, পারিশ্রমিক পেতেন সুপারস্টারদের চেয়েও বেশি
  • লতা মঙ্গেশকরের অনুপ্রেরণা ছিলেন এই কিংবদন্তি পাকিস্তানি শিল্পী, গেয়েছেন ১০ হাজারের বেশি গান

যে কারণে কিশোর কুমারের সঙ্গে গান গাওয়া বন্ধ করেছিলেন লতা মঙ্গেশকর

কিশোর কুমারকে উদ্দেশ্য করে লতা বলেছিলেন, "ওকে একাই গাইতে দাও। আমি আর গান গাইব না ওর সঙ্গে।"
টিবিএস ডেস্ক
09 February, 2022, 09:50 am
Last modified: 09 February, 2022, 12:23 pm
ছবি- সংগৃহীত

কিশোর কুমার প্রয়াত হয়েছেন সেই আশির দশকে। আর রোববার (৬ ফেব্রুয়ারি) চলে গেলেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। ভারতীয় সিনেমার ইতিহাসে সেরা গায়ক-গায়িকার জুটি হিসেবে তর্কাতীতভাবেই উঠে আসবে লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের নাম। কিন্তু বাস্তবে তাদের সম্পর্কটা বলা যেতে পারে বেশ খানিকটা অদ্ভুতই ছিল। লতা-কিশোর জুটির গান শুধু ভারতেই নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা তাদের ভক্তদের মধ্যে অসম্ভব জনপ্রিয়।

প্রথমবার কিশোর কুমারকে দেখে লতা ভেবেছিলেন, কিশোরদা তাকে 'অনুসরণ' করে পিছন পিছন আসছেন। সংগীত পরিচালক ক্ষেমচন্দ প্রকাশকে কিশোরের ব্যাপারে নালিশও করেছিলেন তিনি। পরে অবশ্য ব্যাপারটা খোলাসা হওয়ার পর, সেইদিনই নিজেদের ক্যারিয়ারে পরস্পরের সঙ্গে প্রথম ডুয়েট গান গেয়েছিলেন কিশোর-লতা। নিজের জীবদ্দশায় প্রতি বছর রাখীবন্ধনের দিন লতার বাড়িতে যেতেন কিশোর। 

তবে একটা সময়ের পর কিশোর কুমারের সঙ্গে গান গাওয়া বন্ধ করে দিয়েছিলেন লতা মঙ্গেশকর এবং আশা ভোঁসলে দুজনেই। 

'দ্য কপিল শর্মা শো'-এর অতিথি হিসেবে হাজির হয়ে এই প্রসঙ্গে বিখ্যাত গীতিকার সমীর অঞ্জন জানিয়েছিলেন কেন লতা-আশা তাদের কিশোরদায়ের সঙ্গে গান গাওয়ার ব্যাপারে আপত্তি তুলেছিল। সমীর অঞ্জনের ভাষায়, "লতাজি নিজে আমাকে একবার বলেছিলেন যে একটা সময়ের পর তিনি কিশোর কুমারের সঙ্গে ডুয়েট গাওয়া বন্ধ করে দিয়েছিলেন। বলেছিলেন গান রেকর্ডিংয়ের আগে কিশোরদা এত গল্প-আড্ডা মারতেন যে তাতে না যোগ দিয়ে থাকতে পারতেন না লতাজি। কথার সঙ্গে ভাগ হতো হাসাহাসিও। শেষমেশ রেকর্ডিংয়ের সময় দেখা যেত লতাজির গলা ব্যাথা করছে কিংবা ক্লান্ত বোধ করছেন তিনি। অন্যদিকে, দিব্যি হাসতে হাসতে নিজের গানের রেকর্ডিং সেরে বেরিয়ে যেতেন কিশোরদা। এই দেখে একটা সময়ের পর লতা মঙ্গেশকর ঠিক করলেন তিনি আর কিশোরের সঙ্গে গাইবেন না।" 

তাই কিশোর কুমারকে উদ্দেশ্য করে লতা বলেছিলেন, "ওকে একাই গাইতে দাও। আমি আর গান গাইব না ওর সঙ্গে"!


 

  • সূত্র: হিন্দুস্তান টাইমস

Related Topics

টপ নিউজ

লতা মঙ্গেশকর / কিশোর কুমার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • মনে করো আমি নেই
  • আশা 
  • কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে আর নেই
  • লতা মঙ্গেশকর: ৩৬ ভাষায় গান গেয়েছেন, পারিশ্রমিক পেতেন সুপারস্টারদের চেয়েও বেশি
  • লতা মঙ্গেশকরের অনুপ্রেরণা ছিলেন এই কিংবদন্তি পাকিস্তানি শিল্পী, গেয়েছেন ১০ হাজারের বেশি গান

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net