Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 21, 2026
ভারতে দুইদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা, পশ্চিমবঙ্গে ১৫ দিন বাজবে লতার গান

বিনোদন

টিবিএস ডেস্ক
06 February, 2022, 01:20 pm
Last modified: 06 February, 2022, 02:58 pm

Related News

  • মনে করো আমি নেই
  • আশা 
  • কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে আর নেই
  • লতা মঙ্গেশকর: ৩৬ ভাষায় গান গেয়েছেন, পারিশ্রমিক পেতেন সুপারস্টারদের চেয়েও বেশি
  • লতা মঙ্গেশকরের অনুপ্রেরণা ছিলেন এই কিংবদন্তি পাকিস্তানি শিল্পী, গেয়েছেন ১০ হাজারের বেশি গান

ভারতে দুইদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা, পশ্চিমবঙ্গে ১৫ দিন বাজবে লতার গান

আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় মুম্বাইয়ের শিবাজি পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় লতা মঙ্গেশকরের শেষকৃত্য সম্পন্ন হবে।
টিবিএস ডেস্ক
06 February, 2022, 01:20 pm
Last modified: 06 February, 2022, 02:58 pm

আজ রোববার (৬ ফেব্রুয়ারি) না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর।  

শিল্পীর প্রয়াণে ভারতে দু'দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে; এসময় অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা।

সূত্রের খবর, আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় মুম্বাইয়ের শিবাজি পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় লতা মঙ্গেশকরের শেষকৃত্য সম্পন্ন হবে। তার আগে লতার প্রভুকুঞ্জের বাড়িতে শায়িত থাকবে দেহ। সেখানে মানুষ শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। 

তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পশ্চিমবঙ্গ সরকারও সোমবার অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে। এছাড়া আগামী ১৫ দিন রাজ্যে লতা মঙ্গেশকরের গানই বাজবে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ সকাল ৮টা ১২ মিনিটে ভারতের মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লতা মঙ্গেশকর। বয়স হয়েছিল ৯২ বছর। তার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীসহ সর্বস্তরের মানুষ।

লতা মঙ্গেশকরের মৃত্যুতে ভারতজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। কিংবদন্তি গায়িকার মৃত্যুতে শোক প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "এটা জাতির জন্য এমন এক শূন্যতা যা আর কখনো পূরণ হবে না।"

শিল্পীর মৃত্যুতে একাধিক টুইট করেছেন নরেন্দ্র মোদি। টুইট বার্তায় তিনি লেখেন, "আগামী প্রজন্ম তাকে ভারতীয় সংস্কৃতির একজন বলিষ্ঠ ধারক ও বাহক হিসেবে স্মরণ করবে, সুরেলা কন্ঠস্বর দিয়ে মানুষকে মন্ত্রমুগ্ধ করার ক্ষমতা ছিল যার।"

I am anguished beyond words. The kind and caring Lata Didi has left us. She leaves a void in our nation that cannot be filled. The coming generations will remember her as a stalwart of Indian culture, whose melodious voice had an unparalleled ability to mesmerise people. pic.twitter.com/MTQ6TK1mSO— Narendra Modi (@narendramodi) February 6, 2022

মোদি আরও লেখেন, "লতা দিদির কাছ থেকে আমি সবসময়ই যে স্নেহ পেয়েছি, তার জন্য নিজেকে ভাগ্যবান মনে করি। তার সঙ্গে আমার যে যোগসূত্রতা ছিল তা আমি আজীবন মনে রাখবো। লতা দিদির প্রয়াণে বাকি ভারতীয়দের সাথে সাথে আমিও শোকাহত। আমি তার পরিবারের সাথে কথা বলেছি এবং সমবেদনা জানিয়েছি।" 

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও পৃথক শোক বার্তায় ভারতীয় সংগীতশিল্পী লতার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। 


  • আরও পড়ুন- স্তব্ধ কোকিলকণ্ঠ, চলেই গেলেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর

লতা মঙ্গেশকর ৯১

ফিরে দেখা: লতা মঙ্গেশকরের হৃদয়ছোঁয়া হিন্দি ও বাংলা গান

সুরসম্রাজ্ঞী ও অনন্য প্রতিভাময়ী সর্বজনশ্রদ্ধেয় লতা মঙ্গেশকর দীর্ঘ আট দশক ধরে কণ্ঠের জাদুতে শ্রোতাদের মুগ্ধ করে রেখেছিলেন। হিন্দি, মারাঠি, বাংলা সহ ছত্রিশটিরও বেশি ভারতীয় ও বিদেশি ভাষায় তার গাওয়া অগণিত ক্লাসিক্যাল, গজল, ভজন, আধুনিক ও সিনেমার গান আজও সমান জনপ্রিয়। বাংলার সঙ্গীতের সঙ্গে তার গভীর যোগ ছিল। 

জীবদ্দশায় ভারতরত্ন, পদ্মবিভূষণ, পদ্মভূষণ, দাদাসাহেব ফালকে পুরস্কার, লিজিয়ন অফ অনার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস' অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড সহ অজস্র পুরস্কার ও সম্মানে ভূষিত হয়েছেন লতা মঙ্গেশকর।

তার প্রয়াণে উপমহাদেশের সঙ্গীতজগতের অপূরণীয় ক্ষতি হলো।  

  • সূত্র- আনন্দবাজার পত্রিকা 

 
 

Related Topics

টপ নিউজ

লতা মঙ্গেশকর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম
    মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম
  • ছবি: সংগৃহীত
    মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
    'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ
  • মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ
    মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ

Related News

  • মনে করো আমি নেই
  • আশা 
  • কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে আর নেই
  • লতা মঙ্গেশকর: ৩৬ ভাষায় গান গেয়েছেন, পারিশ্রমিক পেতেন সুপারস্টারদের চেয়েও বেশি
  • লতা মঙ্গেশকরের অনুপ্রেরণা ছিলেন এই কিংবদন্তি পাকিস্তানি শিল্পী, গেয়েছেন ১০ হাজারের বেশি গান

Most Read

1
মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম
অর্থনীতি

মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

4
ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
খেলা

'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ

5
মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ
অর্থনীতি

মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net