Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 06, 2026
সাপটাকে হাত দিয়ে ধরতে গিয়ে তিনবার কামড় খান সালমান

বিনোদন

হিন্দুস্তান টাইমস
27 December, 2021, 11:50 am
Last modified: 27 December, 2021, 12:59 pm

Related News

  • চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা
  • ভারতে প্রশ্নফাঁসের প্রতিবাদে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সংহতি জানালেন সালমান খান
  • চট্টগ্রামে বন্যায় বেড়েছে সাপের উপদ্রব, ৭ দিনে আক্রান্ত ৮৬; বাড়ছে পানিবাহিত রোগও
  • এই প্রথম একসঙ্গে পর্দায় আসছেন শাহরুখ, আমির ও সালমান; ভাইরাল ভিডিও
  • দেশেই অ্যান্টিভেনম উৎপাদনের পরিকল্পনা করছে সরকার

সাপটাকে হাত দিয়ে ধরতে গিয়ে তিনবার কামড় খান সালমান

জন্মদিনের দিন ভোররাতে হাসিমুখেই সংবাদমাধ্যমের সামনে এলেন সালমান। চওড়া হাসি নিয়ে নিজেই বললেন, "সাপে কামড়ানোর পর এমন হাসি ধরে রাখা খুব শক্ত।"
হিন্দুস্তান টাইমস
27 December, 2021, 11:50 am
Last modified: 27 December, 2021, 12:59 pm

আজ ২৭ ডিসেম্বর বলিউডের 'ভাইজান' খ্যাত, সালমান খানের জন্মদিন। তবে জন্মদিনের মাত্র কয়েক ঘণ্টা আগে এবার ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হতে হলো তাকে। 

দেশে থাকলে জন্মদিনে পানভেল ফার্ম হাউজেই সময় কাটান সালমান, সেখানেই বসে তার জন্মদিনের জমকালো পার্টি। তবে রোববার আচমকাই খবর আসে, সাপে কামড়েছে সালমান খানকে। সেই নিয়ে রীতিমত হইচই কাণ্ড! খবর ছড়িয়ে পড়ার পর থেকে ভাইজানের চিন্তায় ঘুম উড়েছে অনুরাগীদের। 

কিন্তু জন্মদিনের দিন ভোররাতে হাসিমুখেই সংবাদমাধ্যমের সামনে এলেন সালমান। চওড়া হাসি নিয়ে অভিনন্দন বিনিময়ের পালা সারলেন পাপারাজ্জিদের সঙ্গে। নিজেই বললেন, "সাপে কামড়ানোর পর এমন হাসি ধরে রাখা খুব শক্ত।" 

সালমানের স্বাস্থ্যের আপডেট দিতে গিয়ে এর আগে বাবা সেলিম খান জানিয়েছিলেন, ওই সাপটি বিষধর ছিল না। তবে সালমানের মুখে শোনা গেল উলটো কথা। তিনি জানালেন, সাপটি নাকি বিষাক্ত ছিল, শুধু তাই নয় তিন বার সাপের কামড় খেয়েছেন তিনি।

পানভেল ফার্মহাউজের বাইরে মিডিয়ার মুখোমুখি হয়ে সালমান বলেন, "একটা সাপ আমার ফার্মহাউজে ঢুকে পড়েছিল। আমি একটা লাঠির সাহায্যে সেটাকে বাইরে নিয়ে আসি। আসতে আসতে সেটা আমার হাত পর্যন্ত উঠে আসে। আমি এরপর সেটাকে ধরে ছাড়তে গিয়েছিলাম, সেই সময়ই সাপটা আমাকে তিনবার কামড়ে দেয়। ওটা একটা বিষধর সাপ ছিল। এরপর ৬ ঘণ্টা আমি হাসপাতালে ভর্তি ছিলাম… এখন ঠিক আছি।" 

সাপের কামড় খাওয়ার পর সালমানকে মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে এখন একদম 'ফিট আর ফাইন' ভাইজান।

শ্যুটিংয়ের ব্যস্ততা না থাকলেও শহুরে কোলাহল থেকে দূরে এই খামারবাড়িতেই সময় কাটাতে ভালোবাসেন ভাইজান। সেখানে পালিত পশুদের সাথে সময় কাটানো, ক্ষেতে চাষ করার মতো কাজ করে থাকেন তিনি। পরপর দু'বার করোনার জন্য চলা লকডাউনেও সেখানেই ছিলেন তিনি। এবার সেই পানভেলেই ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখে পড়লেন এই বলিউড সুপারস্টার। 

Related Topics

টপ নিউজ

সালমান খান / সাপে কাটা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা
  • 'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
    প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি
  • রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সংগৃহীত
    বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী
  • ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    অবকাঠামো নির্মাণকাজে বাধাগ্রস্ত হচ্ছে লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে হাতির চলাচল
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ৯ তলা থেকে শিক্ষার্থীর লাফ, টিনের চালায় পড়ায় বাঁচলেন

Related News

  • চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা
  • ভারতে প্রশ্নফাঁসের প্রতিবাদে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সংহতি জানালেন সালমান খান
  • চট্টগ্রামে বন্যায় বেড়েছে সাপের উপদ্রব, ৭ দিনে আক্রান্ত ৮৬; বাড়ছে পানিবাহিত রোগও
  • এই প্রথম একসঙ্গে পর্দায় আসছেন শাহরুখ, আমির ও সালমান; ভাইরাল ভিডিও
  • দেশেই অ্যান্টিভেনম উৎপাদনের পরিকল্পনা করছে সরকার

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

2
'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি

3
রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সংগৃহীত
ফিচার

বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ

4
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী

5
ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

অবকাঠামো নির্মাণকাজে বাধাগ্রস্ত হচ্ছে লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে হাতির চলাচল

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ৯ তলা থেকে শিক্ষার্থীর লাফ, টিনের চালায় পড়ায় বাঁচলেন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net