Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 12, 2026
‘কোভিডের সময় প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি’: আল পাচিনো

বিনোদন

সিএনএন
08 October, 2024, 11:35 am
Last modified: 08 October, 2024, 11:44 am

Related News

  • রাসেল জায়েদীর হাতে তৈরি কাঠের চশমা যেভাবে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে
  • চীনের কোভিড বাস্তবতা তুলে ধরা সাংবাদিক ঝাং ঝানকে আরও ৪ বছরের কারাদণ্ড
  • ‘আজাদী’
  • ত্রিমুখী হুমকি: চিকুনগুনিয়ার প্রাদুর্ভাবের সঙ্গে বাড়ছে ডেঙ্গু ও কোভিডে আক্রান্তের সংখ্যা
  • চট্টগ্রাম বিমানবন্দরে কোভিড-১৯ এর নতুন সাব-ভ্যারিয়েন্ট নিয়ে সতর্কতা জারি

‘কোভিডের সময় প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি’: আল পাচিনো

"আমি ঘরে বসেছিলাম, এবং মিনিটখানেকের জন্য আমার পালস (হৃৎস্পন্দন) বন্ধ হয়ে যায়”
সিএনএন
08 October, 2024, 11:35 am
Last modified: 08 October, 2024, 11:44 am
ছবি: রয়টার্স

কয়েক বছর আগেও করোনা ভাইরাস সংক্রমণে বিপর্যস্ত ছিল পুরো বিশ্ববাসী। মহামারিতে প্রাণ হারিয়েছেন লাখো মানুষ। ২০২০ সালে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় প্রাণ হারাতে বসেছিলেন অস্কারজয়ী 'গডফাদার' খ্যাত অভিনেতা আল পাচিনোও।

সম্প্রতি নিউ ইয়র্ক টাইমস ও পিপল ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি তার অভিজ্ঞতা বর্ণনা করে এমনটা জানান। 

৮৪ বছর বয়সী পাচিনো জানান, তিনি হঠাৎ জ্বর ও ডিহাইড্রেশনে (পানিশূণ্যতা) ভুগতে শুরু করেন। "আমি ঘরে বসেছিলাম, এবং মিনিটখানেকের জন্য আমার পালস (হৃৎস্পন্দন) বন্ধ হয়ে যায়", বলেন তিনি। 

মৃত্যুর মুখ থেকে ফিরে আসা পাচিনো তার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলেন, 'মনে হচ্ছিল বেঁচে আছি, আবার মনে হচ্ছিল না। আমি ভাবলাম: আশ্চর্য তোমার কোনো স্মৃতিও নেই, কিছুই নেই। এটা যেন অদ্ভুত এক জগাখিচুড়ি।"

তবে কয়েক মিনিটের মধ্যেই একটি অ্যাম্বুলেন্স এসে পৌঁছায়, এবং পাচিনোর জ্ঞান ফিরে আসে। তার ঘরে ছয়জন প্যারামেডিক ও দুইজন ডাক্তার উপস্থিত ছিলেন।

তিনি বলেন, তাদের পোশাকগুলো দেখে মনে হয়েছিল যে তারা মহাকাশ বা অন্য কিছু থেকে এসেছেন! সবাই আমাকে ঘিরে রেখেছেন। তারা বলছিলেন, 'তিনি ফিরেছেন। এই তো তিনি এখানে।'

পিপল ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে পাচিনো জানান, চেতনা ফিরে পাওয়ার পর তিনি বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। তিনি বলেন, "আমি চারদিকে তাকালাম এবং ভাবলাম, আমার কী হলো?"

"আমি ভেবেছিলাম, আমি মৃত্যু অনুভব করেছি। হয়ত করিনি। আসলে মনে হয় না করেছি। তবে আমি বেঁচে আছি, এটুকু জানি," পাচিনো বলেন।

পাচিনো তার ব্যক্তিগত সহকারীকেও ধন্যবাদ জানান, যিনি নার্সের কাছ থেকে তার পালস না পাওয়ার খবর শুনে দ্রুত প্যারামেডিকদের খবর দিয়েছিলেন।

এ ঘটনার পর তার জীবনযাত্রায় কোনো পরিবর্তন এনেছে কিনা, জানতে চাইলে পাচিনো পিপল ম্যাগাজিনকে বলেন, "একদমই না"। তবে এর মানে এই নয় যে, এই অভিজ্ঞতা তার জীবনে কোনো প্রভাব ফেলেনি।

বর্তমানে শেক্সপিয়ারের 'কিং লিয়ার' অবলম্বনে নির্মিত সিনেমায় অভিনয়ের জন্য প্রস্তুতি নিতে থাকে পাচিনো নিউ ইয়র্ক টাইমসকে জানান, তার এই অভিজ্ঞতা আধ্যাত্মিকভাবে তার জীবনে প্রভাব ফেলেছে।

তিনি বলেন, "আমি কোনো সাদা আলো দেখিনি। কিছুই ছিল না"। শেক্সপিয়ারের 'হ্যামলেট' এর বিখ্যাত লাইন উদ্ধৃত করে তিনি বলেন, 'টু বি অর নট টু বি'; 'দ্য আনডিসকভারড কান্ট্রি ফ্রম হু'স বর্ন, নো ট্রাভেলার রিটার্নস।'

পাচিনোর এই অভিজ্ঞতা তার আত্মজীবনী 'সনি বয়'-এ বিস্তারিতভাবে লেখা হয়েছে, যা মঙ্গলবার প্রকাশিত হবে।


অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন

Related Topics

টপ নিউজ

করোনা / কোভিড / আল পাচিনো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জামায়াতে ইসলামী ও শফিকুর রহমানের বিভিন্ন পোস্টের স্ক্রিনশট। কোলাজ: টিবিএস
    শফিকুর রহমান: এক স্বঘোষিত বিরোধী দলীয় নেতার অদ্ভুত কাহিনি
  • ফ্রান্সের প্যারিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ দুই উপদেষ্টা বাম থেকে- স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। ছবি: গেটি/ ভায়া দ্য নিউ রিপাবলিক
    কুশনার, উইটকফ দুজনেই নির্বোধ, তাই ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প
  • জ্বালানি তেল বিক্রিতে নতুন সীমা নির্ধারণ, বিভাগীয় শহরে বিক্রি ১৫% কমানোর নির্দেশ
    জ্বালানি তেল বিক্রিতে নতুন সীমা নির্ধারণ, বিভাগীয় শহরে বিক্রি ১৫% কমানোর নির্দেশ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নির্মম বোমাবর্ষণ চলছেই, ২০ বছরে ভিয়েতনামে ফেলা হয় ৭৫ লাখ টন
  • বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। ফাইল ছবি: বাসস
    '২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি
  • মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
    যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

Related News

  • রাসেল জায়েদীর হাতে তৈরি কাঠের চশমা যেভাবে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে
  • চীনের কোভিড বাস্তবতা তুলে ধরা সাংবাদিক ঝাং ঝানকে আরও ৪ বছরের কারাদণ্ড
  • ‘আজাদী’
  • ত্রিমুখী হুমকি: চিকুনগুনিয়ার প্রাদুর্ভাবের সঙ্গে বাড়ছে ডেঙ্গু ও কোভিডে আক্রান্তের সংখ্যা
  • চট্টগ্রাম বিমানবন্দরে কোভিড-১৯ এর নতুন সাব-ভ্যারিয়েন্ট নিয়ে সতর্কতা জারি

Most Read

1
জামায়াতে ইসলামী ও শফিকুর রহমানের বিভিন্ন পোস্টের স্ক্রিনশট। কোলাজ: টিবিএস
মতামত

শফিকুর রহমান: এক স্বঘোষিত বিরোধী দলীয় নেতার অদ্ভুত কাহিনি

2
ফ্রান্সের প্যারিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ দুই উপদেষ্টা বাম থেকে- স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। ছবি: গেটি/ ভায়া দ্য নিউ রিপাবলিক
আন্তর্জাতিক

কুশনার, উইটকফ দুজনেই নির্বোধ, তাই ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প

3
জ্বালানি তেল বিক্রিতে নতুন সীমা নির্ধারণ, বিভাগীয় শহরে বিক্রি ১৫% কমানোর নির্দেশ
বাংলাদেশ

জ্বালানি তেল বিক্রিতে নতুন সীমা নির্ধারণ, বিভাগীয় শহরে বিক্রি ১৫% কমানোর নির্দেশ

4
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নির্মম বোমাবর্ষণ চলছেই, ২০ বছরে ভিয়েতনামে ফেলা হয় ৭৫ লাখ টন

5
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

'২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি

6
মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net