Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 04, 2026
হাসপাতালে ভর্তি রজনীকান্ত, এখন অবস্থা ‘স্থিতিশীল’

বিনোদন

হিন্দুস্তান টাইমস
01 October, 2024, 11:25 am
Last modified: 01 October, 2024, 11:34 am

Related News

  • বিজয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত নই, স্ট্যালিনের পরাজয় ‘কষ্ট দিয়েছে’: রজনীকান্ত
  • শাহরুখ-অমিতাভের চেয়েও বেশি হিট, বলিউডের সবচেয়ে সফল অভিনেতা, তবু কেন ‘সুপারস্টার’ হলেন না ধর্মেন্দ্র
  • লতা মঙ্গেশকর: ৩৬ ভাষায় গান গেয়েছেন, পারিশ্রমিক পেতেন সুপারস্টারদের চেয়েও বেশি
  • ভারতীয় সিনেমায় ৫০ বছর! যেভাবে বাস কন্ডাক্টর থেকে সুপারস্টার রজনীকান্ত
  • আইএমডিবি’র জরিপে এ বছরের সবচেয়ে জনপ্রিয় ভারতীয় সিনেমা-সিরিজ যেগুলো

হাসপাতালে ভর্তি রজনীকান্ত, এখন অবস্থা ‘স্থিতিশীল’

প্রায় এক দশক আগে সিঙ্গাপুরে কিডনি প্রতিস্থাপন করিয়েছিলেন রজনীকান্ত। একইসাথে সম্প্রতি তিনি স্বাস্থ্যের অবনতিকে কারণ হিসেবে দেখিয়ে রাজনীতি থেকে বেরিয়ে এসেছেন। 
হিন্দুস্তান টাইমস
01 October, 2024, 11:25 am
Last modified: 01 October, 2024, 11:34 am
ছবি: সংগৃহীত

সোমবার রাতে ভারতীয় সুপারস্টার রজনীকান্তকে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। হৃদরোগ সংক্রান্ত সমস্যায় ভুগছেন তিনি। তবে বর্তমানে বর্ষীয়ান এই অভিনেতার অবস্থা 'স্থিতিশীল' রয়েছে। 

এদিকে ৭৬ বছর বয়সেও সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন রজনীকান্ত। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত পরিচালক জ্ঞানভেল রাজার 'ভেট্টিয়ান' ও লোকেশ কানারাজের 'কুলি' সিনেমা। এজন্য কয়েকদিন আগেই চেন্নাই গিয়েছিলেন তিনি।

প্রায় এক দশক আগে সিঙ্গাপুরে কিডনি প্রতিস্থাপন করিয়েছিলেন রজনীকান্ত। একইসাথে সম্প্রতি তিনি স্বাস্থ্যের অবনতিকে কারণ হিসেবে দেখিয়ে রাজনীতি থেকে বেরিয়ে এসেছেন। 

রজনীকান্ত ভারতীয় সিনেমার অন্যতম বিখ্যাত ও প্রভাবশালী অভিনেতা। শিবাজি, বাশা, এনথিরান (রোবট), আনাত্তে, পেট্টা, কালা, দরবার এবং কাবালি-সহ বহু সফল সিনেমা রয়েছে 'থালাইভা' খ্যাত এই অভিনেতার ঝুলিতে।

চার দশকেরও বেশি সময় ধরে অসাধারণ অভিনয় দিয়ে মানুষের মনে জায়গা করে আসছেন রজনীকান্ত। ২০২৩ সালে ৯ অগস্ট মুক্তি পেয়েছিল তার অভিনীত 'জেলার' সিনেমা। বক্স অফিসে সেটি বেশ ভালো ব্যবসা করেছিল। 

আসন্ন সিনেমাগুলির মধ্যে 'ভেট্টিয়ান' রজনীকান্তের ১৭০তম ছবি হতে চলেছে। লাইকা প্রোডাকশন দ্বারা প্রযোজিত এই সিনেমাটির শ্যুট হয়েছে চেন্নাই, মুম্বাই, তিরুবনন্তপুরম এবং হায়দরাবাদ-সহ ভারত জুড়ে বেশ কয়েকটি মনোরম লোকেশনে। ১৬০ কোটি টাকার আনুমানিক বাজেটের সঙ্গে সিনেমাটি বছরের সবচেয়ে বড় রিলিজগুলির মধ্যে একটি হতে চলেছে৷

বর্তমান অবস্থা থেকে ধারণা করা মুশকিল রজনীকান্ত ঠিক কতদিনের মধ্যে সুস্থ হয়ে উঠবেন। এক্ষেত্রে তার হাসপাতালে ভর্তির খবরে উদ্বিগ্ন সময় কাটাচ্ছেন কোটি কোটি অনুরাগী। 

Related Topics

টপ নিউজ

রজনীকান্ত / সুপারস্টার / থালাইভা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত
  • ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে প্রকাশিত এ ছবিতে দেখা যাচ্ছে, তেহরানে ইমাম খোমেনি হোসেইনিয়াহ-সংলগ্ন শোককক্ষে রাখা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের পাশে বসে আছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জেনারেল আহমাদ ভাহিদি। ছবিটি বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে তোলা। ছবি: ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়/এপি
    খামেনির জানাজার প্রস্তুতির মাঝে আত্মগোপন থেকে প্রকাশ্যে এলেন আইআরজিসির শীর্ষ কমান্ডার
  • ছবি: টিবিএস
    রাজধানীতে অভিযান চালিয়ে ১,১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার; গ্রেপ্তার ১
  • ফাইল ছবি: সংগৃহীত
    বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    যুক্তরাষ্ট্র ও ভারতকে টপকে যেভাবে বাংলাদেশের শীর্ষ বিনিয়োগকারী, বেসরকারি ঋণদাতা হয়ে উঠল চীন
  • লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
    বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের

Related News

  • বিজয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত নই, স্ট্যালিনের পরাজয় ‘কষ্ট দিয়েছে’: রজনীকান্ত
  • শাহরুখ-অমিতাভের চেয়েও বেশি হিট, বলিউডের সবচেয়ে সফল অভিনেতা, তবু কেন ‘সুপারস্টার’ হলেন না ধর্মেন্দ্র
  • লতা মঙ্গেশকর: ৩৬ ভাষায় গান গেয়েছেন, পারিশ্রমিক পেতেন সুপারস্টারদের চেয়েও বেশি
  • ভারতীয় সিনেমায় ৫০ বছর! যেভাবে বাস কন্ডাক্টর থেকে সুপারস্টার রজনীকান্ত
  • আইএমডিবি’র জরিপে এ বছরের সবচেয়ে জনপ্রিয় ভারতীয় সিনেমা-সিরিজ যেগুলো

Most Read

1
প্রতীকী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত

2
ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে প্রকাশিত এ ছবিতে দেখা যাচ্ছে, তেহরানে ইমাম খোমেনি হোসেইনিয়াহ-সংলগ্ন শোককক্ষে রাখা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের পাশে বসে আছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জেনারেল আহমাদ ভাহিদি। ছবিটি বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে তোলা। ছবি: ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়/এপি
আন্তর্জাতিক

খামেনির জানাজার প্রস্তুতির মাঝে আত্মগোপন থেকে প্রকাশ্যে এলেন আইআরজিসির শীর্ষ কমান্ডার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজধানীতে অভিযান চালিয়ে ১,১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার; গ্রেপ্তার ১

4
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

যুক্তরাষ্ট্র ও ভারতকে টপকে যেভাবে বাংলাদেশের শীর্ষ বিনিয়োগকারী, বেসরকারি ঋণদাতা হয়ে উঠল চীন

6
লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
খেলা

বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net