Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 05, 2026
‘গেম অব থ্রোনস’-এর শেষ সিজন তাড়াহুড়ো করে শেষ করা হয়েছিল: কিট হ্যারিংটন

বিনোদন

হিন্দুস্তান টাইমস
13 August, 2024, 01:55 pm
Last modified: 13 August, 2024, 02:46 pm

Related News

  • ‘আওয়ার দাদু ইজ কামিং’: এবার সিলেটে গেম অভ থ্রোন্সের আদলে জামায়াত আমিরের ব্যানার
  • গ্রিনল্যান্ড নিয়ে উত্তেজনার জের: ট্রাম্পের ওপর নজর রাখছে ডেনমার্কের ‘নাইট ওয়াচ’
  • ‘হ্যারি পটার’ টিভি সিরিজ: হ্যারি, রন আর হারমাইনি হচ্ছে যারা
  • সন্তান না নেওয়াকে উৎসাহ দেয় এমন সিনেমা ও সিরিজ নিষিদ্ধ করতে যাচ্ছে রুশ সরকার
  • হ্যারি পটার টিভি সিরিজে অভিনয় করছেন যারা

‘গেম অব থ্রোনস’-এর শেষ সিজন তাড়াহুড়ো করে শেষ করা হয়েছিল: কিট হ্যারিংটন

শেষ সিজনে এসে আশাহত হন দর্শকরা, সিজনের শেষ পর্বে টারগারিয়ান রাজপরিবারের শেষ উত্তরসূরি ডেনেরিস টারগারিয়ানের মৃত্যু মেনে নিতে পারেননি অনেকে। মুভি রেটিং ওয়েবসাইট আইএমডিবিতেও পুরো সিরিজের সবচেয়ে কম রেটিং পাওয়া পর্ব ছিল এটি।   
হিন্দুস্তান টাইমস
13 August, 2024, 01:55 pm
Last modified: 13 August, 2024, 02:46 pm
গেম অব থ্রোনসে 'জন স্নো' চরিত্রে অভিনেতা কিট হ্যারিংটন। ছবি: সংগৃহীত

রাজপরিবারের সিংহাসন দখলের জন্য অভিজাত পরিবারগুলোর লড়াই নিয়ে তৈরি জনপ্রিয় টিভি সিরিজ 'গেম অব থ্রোনস'। জর্জ আর. আর. মারটিনের কল্পকাহিনি নির্ভর উপন্যাস অবলম্বনে এইচবিও নির্মিত সিরিজটি আট বছর ধরে দর্শকদের আনন্দের খোরাক জুগিয়েছে।

তবে শেষ সিজনে এসে আশাহত হন দর্শকরা, সিজনের শেষ পর্বে টারগারিয়ান রাজপরিবারের শেষ উত্তরসূরি ডেনেরিস টারগারিয়ানের মৃত্যু মেনে নিতে পারেননি অনেকে। শেষ সিজন নিয়ে নির্মাতাদের দিকে সমালোচনা ও নেতিবাচক মন্তব্যের ঝড় বয়ে আসে। মুভি রেটিং ওয়েবসাইট আইএমডিবিতেও পুরো সিরিজের সবচেয়ে কম রেটিং পাওয়া পর্ব ছিল এটি।   

'গেম অব থ্রোনস'-এর সবচেয়ে জনপ্রিয় চরিত্রগুলির একটি জন স্নো। এই চরিত্রে অভিনয় করে কিট হ্যারিংটনও পৌঁছে গিয়েছেন জনপ্রিয়তার শীর্ষে। তবে শেষ পর্ব প্রচারিত হওয়ার পাঁচ বছর পর সিরিজ সম্পর্কে নতুন তথ্য দিলেন এ তারকা।

জিকিউ ম্যাগাজিনের একটি সাক্ষাৎকারে হারিংটন স্বীকার করেছেন যে, ২০১৯ সালের মে মাসে প্রচার হওয়া সিরিজের অষ্টম এবং শেষ সিজন তাড়াহুড়ো করে শেষ করা হয়েছিল।

হ্যারিংটন বলেন, 'আমার মনে হয় গল্পের দিক থেকে শেষের দিকে বেশ ভুল হয়েছে। কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছিল যা ঠিকমতো কাজে লাগেনি'। 

'সিরিজের শেষের দিকে এসে আমরা সবাই-ই ক্লান্ত হয়ে পড়েছিলাম, আমাদের পক্ষে আর সিরিজটি সামনে এগিয়ে নেয়া সম্ভব ছিল না। অনেকেই মনে করছেন আমরা তাড়াহুড়ো করেছি, তাদের সাথে আমি একমত। কিন্তু আমাদের কাছে আর কোনো বিকল্প পথ খোলা ছিল না', বলেন তিনি। 

২০১৯ সালে গেম অব থ্রোনসের শেষ সিজন এইচবিওতে সম্প্রচারিত হয়। সম্প্রচারের পর থেকেই নানা কারণে এটি ব্যাপক সমালোচনার মুখে পড়ে। 

সবচেয়ে বড় অভিযোগ ছিল, বছরের পর বছর ধরে জটিল গল্প এবং চরিত্রগুলো তৈরি করে দর্শকদের মাঝে আকর্ষণ তৈরি করা হলেও, শেষের দিকে এসে গল্পের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো মাত্র ছয়টি পর্বে শেষ করা হয়েছিল। 

অনেক ভক্তদের দাবি, এমিলিয়া ক্লার্কের ডেনেরিস টারগেরিয়ানের মতো প্রধান চরিত্রগুলোর শেষটা ভালোভাবে হয়নি। 

হারিংটন বলেন, 'সবাই তাদের মতামত প্রকাশ করতে পারেন, তবে দলের সদস্যরা ১০ বছর ধরে সিরিজের শুটিং করতে করতে খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন। শেষ সিজনের আমার নিজের ছবি দেখলে ক্লান্ত এবং নিঃশেষ মনে হয়। আমার পক্ষে আরও একটি সিজন চালিয়ে যাওয়ার শক্তি ছিল না'। 

'আমি যখন শুরু করেছিলাম তখন সবাই গেম অব থ্রোনস অনেক পছন্দ করত, কিন্তু আমি যখন বেরিয়ে এলাম সবাই ঘৃণা করতে শুরু করেছিল… আমি ভাবছিলাম, আসলে হচ্ছেটা কী?', বলেন হ্যারিংটন। 

অভিনেতা জন স্নো চরিত্রকে কেন্দ্র করে তৈরি হওয়া স্পিন-অবসিরিজ নিয়েও কথা বলেছেন এ অভিনেতা। জানালেন সিরিজটি এখন আর তৈরি হচ্ছে না।

২০২২ সালের জুনে গণমাধ্যমে বলা হয়েছিল, এইচবিও জন স্নো চরিত্রের একটি স্পিন-অব সিরিজ তৈরি করছে এবং হ্যারিংটনকে সেই চরিত্রে ফিরিয়ে নিয়ে আসার জন্য আলোচনা চলছে। তবে, এই বছরের এপ্রিল মাসে এসে হ্যারিংটন জানান, আপাতত এই সিরিজে তার কাজ করার কোনো সম্ভাবনা নেই। 

হ্যারিংটন বলেন, এইচবিও কর্তৃপক্ষ যখন তার কাছে স্পিন-অব সিরিজটির অফার নিয়ে আসে তখন শুরুতেই তিনি তাদের 'না' বলে দেন। কিন্তু পরে কোনো কারণে তিনি রাজি হন। 

তিনি বলেন, যুদ্ধের পর ক্যাসেল ব্ল্যাকে জন স্নো-এর সৈনিক জীবন সম্পর্কে এটি একটি আকর্ষণীয় গল্প হতে পারত। আমরা দুই বছর ধরে এটি নিয়ে কাজ করেছি, কিন্তু কেউ-ই গল্প নিয়ে সন্তুষ্ট হতে পারিনি। শেষে এই সিরিজের পরিকল্পনা থেকে সরে আসি আমরা। 


অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন

Related Topics

টপ নিউজ

গেম অব থ্রোনস / কিট হ্যারিংটন / টিভি সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আব্বাস আরাগচি।ছবি: সংগৃহীত
    উপসাগরীয় দেশগুলোতে ‘জীবনের অবসান ঘটাবে’ তেজস্ক্রিয় বিকিরণ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • ফাইল ছবি/সংগৃহীত
    প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
  • মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
    প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর
  • ফাইল ছবি
    জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিনিয়োগের বাধাগুলো দুর করতে ২ বছরের লক্ষ্যমাত্রা সরকারের, গঠিত হলো পরামর্শক কাউন্সিল

Related News

  • ‘আওয়ার দাদু ইজ কামিং’: এবার সিলেটে গেম অভ থ্রোন্সের আদলে জামায়াত আমিরের ব্যানার
  • গ্রিনল্যান্ড নিয়ে উত্তেজনার জের: ট্রাম্পের ওপর নজর রাখছে ডেনমার্কের ‘নাইট ওয়াচ’
  • ‘হ্যারি পটার’ টিভি সিরিজ: হ্যারি, রন আর হারমাইনি হচ্ছে যারা
  • সন্তান না নেওয়াকে উৎসাহ দেয় এমন সিনেমা ও সিরিজ নিষিদ্ধ করতে যাচ্ছে রুশ সরকার
  • হ্যারি পটার টিভি সিরিজে অভিনয় করছেন যারা

Most Read

1
আব্বাস আরাগচি।ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

উপসাগরীয় দেশগুলোতে ‘জীবনের অবসান ঘটাবে’ তেজস্ক্রিয় বিকিরণ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

2
ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার

3
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না

4
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর

5
ফাইল ছবি
বাংলাদেশ

জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

6
ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিনিয়োগের বাধাগুলো দুর করতে ২ বছরের লক্ষ্যমাত্রা সরকারের, গঠিত হলো পরামর্শক কাউন্সিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net