Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
৭৫০ মিলিয়ন দর্শকের নতুন মিডিয়া জায়ান্ট বানালেন মুকেশ আম্বানি ও ডিজনি

বিনোদন

সিএনএন
29 February, 2024, 01:55 pm
Last modified: 29 February, 2024, 02:01 pm

Related News

  • জ্যাকব অ্যান্ড কোংয়ের ১৫ লাখ ডলারের ঘড়িতে অনন্ত আম্বানির প্রতিকৃতি
  • ১৮০ কেজির নকল পাথরের আঘাত থেকে দর্শকদের বাঁচাতে গিয়ে আহত ডিজনি কর্মী
  • বক্স অফিস: শীর্ষে 'জুটোপিয়া ২', মাত্র ২১ লাখ ডলার আয়ে ডিজনির ইতিহাসে অন্যতম ফ্লপ 'এলা ম্যাককে'
  • আন্তর্জাতিক চাপের মুখে রাশিয়ার তেল আমদানি বন্ধ করল ভারতের বৃহত্তম শিল্পগোষ্ঠী রিলায়েন্স
  • চুক্তি নবায়নে ব্যর্থ, ইউটিউব টিভি থেকে সরানো হলো ইএসপিএন-এবিসিসহ সকল ডিজনি চ্যানেল

৭৫০ মিলিয়ন দর্শকের নতুন মিডিয়া জায়ান্ট বানালেন মুকেশ আম্বানি ও ডিজনি

মুকেশ আম্বানির রিলায়েন্স নতুন এই স্বত্বের ৬৩ শতাংশের মালিক হবে এবং বাকি স্বত্ব ডিজনির
সিএনএন
29 February, 2024, 01:55 pm
Last modified: 29 February, 2024, 02:01 pm
এই যৌথ উদ্যোগের চেয়ারপার্সন হবেন মুকেশ আম্বানির স্ত্রী নীতা এম. আম্বানি। ছবি: সংগৃহীত

ভারতে একটি নতুন মিডিয়া জায়ান্ট তৈরি করতে এবং ৭৫০ মিলিয়ন দর্শকের কাছে পৌঁছাতে এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সাথে যোগ দিয়েছে ডিজনি।

সংস্থাগুলো বুধবার (২৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে জানিয়েছে, প্রায় ৮.৫ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের একটি যৌথ উদ্যোগে আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রি এবং ডিজনি তাদের ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম এবং ভারতের ১০০টি টিভি চ্যানেলকে এক করেছে।

একটি সম্ভাব্য চুক্তির কথা কিছুদিন থেকেই শোনা যাচ্ছিল কারণ ডিজনি ১ বিলিয়নেরও বেশি লোকের দেশ ভারতে (যেখানে ইংরেজি অনেক মানুষ বুঝতে পারে ও বলতে পারে) শক্ত অবস্থান তৈরি করতে পারছিল না। কোম্পানিটি নিজ দেশেও অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে।

২০১৯ সালে 'টুইন্টি ফাস্ট সেঞ্চুরি ফক্স' এবং এটির অন্তর্ভুক্ত স্টার ইন্ডিয়া নেটওয়ার্কের একটি বড় অংশ অধিগ্রহণ করে ডিজনি ভারতে একটি শক্ত অবস্থান তৈরি করার চেষ্টা করে।

সহযোগী সংস্থা ভায়াকম১৮ র মাধ্যমে রিলায়েন্স নতুন এই স্বত্বের ৬৩ শতাংশের মালিক হবে এবং বাকি স্বত্ব ডিজনির।

মুকেশ আম্বানি বলেছেন, "এটি একটি যুগান্তকারী চুক্তি যা ভারতীয় বিনোদন শিল্পে একটি নতুন যুগের সূচনা করবে।"

এই যৌথ উদ্যোগের চেয়ারপার্সন হবেন আম্বানির স্ত্রী নীতা এম. আম্বানি। যৌথ এই উদ্যোগের মাধ্যমে ডিজনির 'প্রশংসিত চলচ্চিত্র এবং অনুষ্ঠান' এর সাথে ভায়াকম১৮-এর 'জনপ্রিয় প্রযোজনা এবং খেলা সংক্রান্ত অনুষ্ঠান' একই প্ল্যাটফর্মে যুক্ত হবে। উভয় কোম্পানি বলেছে, এই উদ্যোগটি বিশ্বব্যাপী ভারতীয় প্রবাসীদেরও বিনোদনের চাহিদা পূরণ করবে।

ডিজনির প্রধান নির্বাহী পরিচালক বব ইগার বলেছেন, "ভারত হল বিশ্বের সবচেয়ে জনবহুল বাজার এবং এই যৌথ উদ্যোগটি কোম্পানির জন্য দীর্ঘমেয়াদি মূল্য তৈরি করার সুযোগ।"

প্রাণবন্ত মিডিয়া এবং বিনোদন সেক্টর নিয়ে গর্ব করা ডিজনি ভারতে একাধিক প্রতিকূলতার সম্মুখীন হয়েছে।

২০২২ সালে ডিজনি ব্যাপকভাবে জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ক্রিকেট ম্যাচগুলোকে স্ট্রিম করার ডিজিটাল স্বত্ব হারিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

ভারতে ডিজনির স্ট্রিমিং অ্যাপ হটস্টার তখন থেকে লক্ষ লক্ষ গ্রাহক হারায় এবং গত মার্চে এইচবিওর কন্টেন্ট স্ট্রিমিং বন্ধ করে দিলে আরো বেশী ক্ষতির সম্মুখীন হয়।

কয়েক সপ্তাহ পরে এইচবিও এবং সিএনএন উভয়ের মূল সংস্থা ওয়ার্নার ব্রোস. ডিসকভারিজ (ডাব্লিউবিডি) আম্বানির জিওসিনেমাতে কন্টেন্ট স্থানান্তরিত করে এবং 'গেম অফ থ্রোনস' এর মত দর্শকনন্দিত শো-এর মাধ্যমে অনেক ভারতীয় দর্শককে প্ল্যাটফর্মে যুক্ত করতে সক্ষম হয়।

ডিজনির বার্ষিক রিপোর্ট থেকে জানা যায়, সেপ্টেম্বরে সমাপ্ত হওয়া সর্বশেষ অর্থবছরে প্রতি হটস্টার সাবস্ক্রাইবার থেকে ডিজনির আয় ছিল জনপ্রতি মাত্র ৬৬ সেন্ট যেখানে ২০২২ সালের আয় ছিল ৮৮ সেন্ট।

সর্বশেষ অর্থবছরে হটস্টার সাবস্ক্রাইবার সংখ্যা ৩৯ শতাংশ কমে ৩৭.৬ মিলিয়নে পৌঁছায়।

বিশ্লেষকদের মতে, মুকেশ আম্বানির কোম্পানির সাথে এই চুক্তির মাধ্যমে ডিজনি নতুন লক্ষ্য অর্জন করার সুযোগ পাচ্ছে।

 


অনুবাদ: তাসবিবুল গনি নিলয়


 

Related Topics

টপ নিউজ

ডিজনি / রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ / মুকেশ আম্বানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    অভিনেতা শামস সুমন আর নেই
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

Related News

  • জ্যাকব অ্যান্ড কোংয়ের ১৫ লাখ ডলারের ঘড়িতে অনন্ত আম্বানির প্রতিকৃতি
  • ১৮০ কেজির নকল পাথরের আঘাত থেকে দর্শকদের বাঁচাতে গিয়ে আহত ডিজনি কর্মী
  • বক্স অফিস: শীর্ষে 'জুটোপিয়া ২', মাত্র ২১ লাখ ডলার আয়ে ডিজনির ইতিহাসে অন্যতম ফ্লপ 'এলা ম্যাককে'
  • আন্তর্জাতিক চাপের মুখে রাশিয়ার তেল আমদানি বন্ধ করল ভারতের বৃহত্তম শিল্পগোষ্ঠী রিলায়েন্স
  • চুক্তি নবায়নে ব্যর্থ, ইউটিউব টিভি থেকে সরানো হলো ইএসপিএন-এবিসিসহ সকল ডিজনি চ্যানেল

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

3
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

4
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অভিনেতা শামস সুমন আর নেই

6
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net