Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 09, 2026
প্রেমের কারণে মুকুট ফিরিয়ে দিলেন মিস জাপান বিজয়ী ক্যারোলিনা শিনো

বিনোদন

বিবিসি
06 February, 2024, 10:45 pm
Last modified: 07 February, 2024, 12:23 pm

Related News

  • উত্তর কোরিয়ার দুই সৈন্যকে দক্ষিণ কোরিয়া পাঠাল ইউক্রেন
  • বৈশ্বিক ডিজেল সংকট উল্লেখ করে ইউক্রেনকে রুশ শোধনাগারে হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প
  • ব্রিকস সম্মেলনের আগে পুতিন-মোদির বৈঠক; বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি খাতে সহযোগিতা নিয়ে আলোচনা
  • দৈনিক ড্রোন হামলায় ইউক্রেনের আকাশ সুরক্ষাকে পেছনে ফেলছে রাশিয়ার নতুন জেট চালিত ড্রোন
  • যুদ্ধের খরচ তুলতে পর্নোগ্রাফিকে বৈধতা দেওয়ার পরিকল্পনা ইউক্রেনের

প্রেমের কারণে মুকুট ফিরিয়ে দিলেন মিস জাপান বিজয়ী ক্যারোলিনা শিনো

শুকান বুনশুনের এক নিবন্ধে বলা হয়েছে, মিস শিনো একজন বিবাহিত প্রভাবশালী ডাক্তারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন।
বিবিসি
06 February, 2024, 10:45 pm
Last modified: 07 February, 2024, 12:23 pm
মিস শিনো সোশ্যাল মিডিয়ায় গর্বের সঙ্গে ঘোষণা করেছিলেন, তিনি ২০২২ সালে জাপানের একজন ন্যাচারালাইজড নাগরিক হিসেবে স্বীকৃতি পেয়েছেন। ছবি: ইন্সটাগ্রাম

অবশেষে মুকুট ফিরিয়ে দিলেন মিস জাপান প্রতিযোগিতার বিজয়ী মডেল ক্যারোলিনা শিনো।

একটি ম্যাগাজিনে বিবাহিত পুরুষের সঙ্গে তার সম্পর্কের কথা প্রকাশ হওয়ার জেরে এই খেতাব ত্যাগ করেছেন তিনি।

গত মাসে অনুষ্ঠিত মিস জাপান প্রতিযোগিতায় বিজয়ী হন ইউক্রেনে জন্মগ্রহণকারী ২৬ বছর বয়সী শিনো। এরপরই জনসাধারণের মধ্যে তাকে নিয়ে বিতর্ক শুরু হয়।

কেউ কেউ তার বিজয়কে স্বাগত জানালেও অনেকের মতে, তিনি ঐতিহ্যগতভাবে জাপানি সৌন্দর্যের আদর্শের প্রতিনিধিত্ব করেন না।

এই বিতর্কের মধ্যেই স্থানীয় একটি ম্যাগাজিন বিবাহিত এক পুরুষের সঙ্গে তার সম্পর্কের কথা প্রকাশ করে।

শুকান বুনশুনের এক নিবন্ধে বলা হয়েছে, মিস শিনো একজন বিবাহিত প্রভাবশালী ডাক্তারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন।

গত সপ্তাহে এই প্রতিবেদন প্রকাশিত পর প্রাথমিক প্রতিক্রিয়ায় প্রতিযোগিতার আয়োজকরা শিনোর পক্ষ নিয়ে বলেন, তিনি জানতেন না ওই ব্যক্তি বিবাহিত।

তবে সোমবার আয়োজকরা জানান, ওই ব্যক্তির বিয়ে ও সংসার সম্পর্কে শিনো জানতেন বলে স্বীকার করেছেন।

মিস জাপান অ্যাসোসিয়েশন জানিয়েছে, সবাইকে বিভ্রান্ত করার জন্য শিনো ক্ষমা চেয়েছেন এবং আয়োজকরা তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

মিস শিনো সোমবার এক বিবৃতিতে তার ভক্ত ও সাধারণ জনগণের কাছে ক্ষমা চেয়েছেন।

এসময় তিনি বলেন, ম্যাগাজিনের নিবন্ধটি প্রকাশ হওয়ার তিনি 'বিভ্রান্তি ও ভয়ের কারণে সত্য বলতে পারেননি'।

তিনি বলেন, 'আমি যে বিশাল সমস্যা তৈরি করেছি এবং যারা আমাকে সমর্থন করেছিল তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতার জন্য আমি সত্যিই দুঃখিত'।

প্রতিযোগিতার ইতিহাসে একটি বিরল ঘটনা উল্লেখ করে আয়োজকেরা জানান, মিস জাপান খেতাব এখন বছরের বাকি সময় শূন্য থাকবে।

গত ২২ জানুয়ারি ইউরোপীয় বংশোদ্ভূত প্রথম ব্যক্তি হিসেবে শিনোকে এই পুরস্কার দেওয়া হয়। 

তিনি পাঁচ বছর বয়সে তার মায়ের সঙ্গে জাপানে যাওয়ার আগে ইউক্রেনে জন্মগ্রহণ করেন এবং তার সৎ-বাবার জাপানি টাইটেল গ্রহণ করেন।

তিনি অনর্গল জাপানি ভাষায় কথা বলতে ও লিখতে পারেন।

প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পরে দেওয়া বক্তৃতায় তিনি বলেছিলেন, 'আমাকে অনেকবার জাপানি হিসাবে গ্রহণ করা হয়নি, তবে আজ জাপানি হিসেবে স্বীকৃতি পেয়ে আমি কৃতজ্ঞ।'
 
Related Topics

টপ নিউজ

ক্যারোলিনা শিনো / মিস জাপান / ইউক্রেন / মুকুট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
    সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন
  • ছবি: সংগৃহীত
    বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর, রাত আড়াইটায় দেন বন্ধুকে মেসেজ—শেষ ৩ ঘণ্টায় যা ঘটেছিল
  • প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
    বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড
  • ছবি: সংগৃহীত
    বোর্ড থেকে সালমান এফ রহমানের বিদায়ের পর দিনের সর্বোচ্চ সীমায় পৌঁছাল বেক্সিমকো ও শাইনপুকুরের শেয়ার
  • ফাইল ছবি: এপি
    ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ চেষ্টার পর ফের একই কায়দায় প্রাণঘাতী ইনজেকশনে আরেক আসামির মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্রে
  • ফাইল ছবি
    বিদেশগামী যাত্রীদের কাছে ৩,০০০ ডলার পর্যন্ত বিক্রির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

Related News

  • উত্তর কোরিয়ার দুই সৈন্যকে দক্ষিণ কোরিয়া পাঠাল ইউক্রেন
  • বৈশ্বিক ডিজেল সংকট উল্লেখ করে ইউক্রেনকে রুশ শোধনাগারে হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প
  • ব্রিকস সম্মেলনের আগে পুতিন-মোদির বৈঠক; বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি খাতে সহযোগিতা নিয়ে আলোচনা
  • দৈনিক ড্রোন হামলায় ইউক্রেনের আকাশ সুরক্ষাকে পেছনে ফেলছে রাশিয়ার নতুন জেট চালিত ড্রোন
  • যুদ্ধের খরচ তুলতে পর্নোগ্রাফিকে বৈধতা দেওয়ার পরিকল্পনা ইউক্রেনের

Most Read

1
অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
আন্তর্জাতিক

সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন

2
ছবি: সংগৃহীত
বিনোদন

বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর, রাত আড়াইটায় দেন বন্ধুকে মেসেজ—শেষ ৩ ঘণ্টায় যা ঘটেছিল

3
প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
অর্থনীতি

বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বোর্ড থেকে সালমান এফ রহমানের বিদায়ের পর দিনের সর্বোচ্চ সীমায় পৌঁছাল বেক্সিমকো ও শাইনপুকুরের শেয়ার

5
ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ চেষ্টার পর ফের একই কায়দায় প্রাণঘাতী ইনজেকশনে আরেক আসামির মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্রে

6
ফাইল ছবি
অর্থনীতি

বিদেশগামী যাত্রীদের কাছে ৩,০০০ ডলার পর্যন্ত বিক্রির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net