Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 20, 2026
‘পদাতিক’-এ খোদ সত্যজিতের গলার আওয়াজ, এআই দিয়ে বড় চমক সৃজিতের

বিনোদন

হিন্দুস্তান টাইমস
04 February, 2024, 11:05 am
Last modified: 04 February, 2024, 12:47 pm

Related News

  • মৃণাল সেনের সিনেমা: হ্রস্বস্বরের কথকতা
  • আমার সত্যজিৎ
  • ‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা
  • আমানুল হক : আলোছায়ার ভাস্কর
  • বিভ্রান্তিকর তথ্য প্রচার না করতে সবার প্রতি আহ্বান অন্তর্বর্তী সরকারের

‘পদাতিক’-এ খোদ সত্যজিতের গলার আওয়াজ, এআই দিয়ে বড় চমক সৃজিতের

হিন্দুস্তান টাইমস
04 February, 2024, 11:05 am
Last modified: 04 February, 2024, 12:47 pm

ছবি: সংগৃহীত

বাংলা সিনেমায় অভিনব চমক নিয়ে আসতে চলেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। নিজের পরের সিনেমা পদাতিক-এ ব্যবহার করতে চলেছেন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি, তা-ও আবার ডাবিংয়ের কাজে। 

মৃণাল সেনের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে মুক্তি পেতে চলেছে পদাতিক। কালজয়ী পরিচালককে শ্রদ্ধার্ঘ্য জানাতে ছবিটি বানিয়েছেন সৃজিত। চলচ্চিত্রটিতে মৃণালের চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। আর এ ছবিতে সত্যজিতের চরিত্রে থাকছেন জিতু কমল।

এর আগেও অনীক দত্তের অপরাজিত ছবিতে জিতুকে দেখা গেছে সত্যজিৎ রায় হিসেবে। তবে এবার সৃজিতের হাত ধরে আসছে নতুন চমক। প্রথাগত ডাবিং না করে পদাতিকে সৃজিত ব্যবহার করছেন এআই টুল। ওই টুলে সত্যজিৎ রায়ের কণ্ঠের নমুনা দিয়ে করা হয়েছে এই কাজটি। 

কয়েকদিন আগেই সংগীত পরিচালক এআর রহমান রজনীকান্তের সিনেমায় ব্যবহার করেছিলেন প্রয়াত গায়ক বাম্বা ব্যাঙ্ক্যা এবং শাহুল হামিদের কণ্ঠ। এবার সত্যজিতের গলা ফিরিয়ে আনার উদ্যোগ নিলেন সৃজিত।

প্রসঙ্গত, পদাতিকে মৃণালের স্ত্রী গীতা সেনের চরিত্রে অভিনয় করবেন মনামী ঘোষ। পরিচালকের ছেলে কুণাল সেনের চরিত্রে দেখা যাবে সম্রাট চক্রবর্তীকে। এছাড়াও যুবক মৃণালের চরিত্রে দেখা যাবে কোরক সামন্তকে ৷

ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে পদাতিক সিনেমার একটি ক্লিপিংস। এতে দেখা যায়, মৃণাল সেনরূপী চঞ্চল চৌধুরী ও সত্যজিৎ রায়রূপী জিতু কমল কথোপকথনে ব্যস্ত। একটি বিশেষ ছবির বিষয় আলোচনা করছেন তারা। 

চঞ্চল চৌধুরীর বাচনভঙ্গি থেকে শুরু করে তার শারীরিক গড়ন, সবকিছুর সঙ্গেই মৃণাল সেনের মিল খুঁজে পান দর্শকরা। সত্যজিতের লুকে আগেই জিতু চোখ টেনেছেন দর্শকের। তবে ওই ক্লিপিংসে জিতুর গলার আওয়াজ নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। হয়েছিল ট্রল। তবে এআই ব্যবহারের পর সম্ভবত এরকম ত্রুটি আর পাবেন না দর্শকেরা। 

Related Topics

টপ নিউজ

পদাতিক / সত্যজিৎ রায় / মৃণাল সেন / সৃজিত মুখার্জি / চঞ্চল চৌধুরী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: দ্য টেলিগ্রাফ
    'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা
  • মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
    মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
  • ছবি: বিবিসি
    বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • ছবি: জেমিনাই এআই
    অপারেশন সিন্দুরের পর পাকিস্তানি রুপির বিপরীতে ভারতীয় রুপির দাম কমেছে প্রায় ১২%: দ্য ওয়্যার
  • ফাইল ছবি: সংগৃহীত
    সিলেট সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের পর বিজিবির পাল্টা গুলি

Related News

  • মৃণাল সেনের সিনেমা: হ্রস্বস্বরের কথকতা
  • আমার সত্যজিৎ
  • ‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা
  • আমানুল হক : আলোছায়ার ভাস্কর
  • বিভ্রান্তিকর তথ্য প্রচার না করতে সবার প্রতি আহ্বান অন্তর্বর্তী সরকারের

Most Read

1
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার

2
ছবি: সৌজন্যে প্রাপ্ত
অর্থনীতি

আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা

3
মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
বাংলাদেশ

মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

4
ছবি: বিবিসি
আন্তর্জাতিক

বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা

5
ছবি: জেমিনাই এআই
আন্তর্জাতিক

অপারেশন সিন্দুরের পর পাকিস্তানি রুপির বিপরীতে ভারতীয় রুপির দাম কমেছে প্রায় ১২%: দ্য ওয়্যার

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেট সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের পর বিজিবির পাল্টা গুলি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net