Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
পার্কের নিষিদ্ধ এলাকায় অনুপ্রবেশ; আদালতে তলব ‘জেমস বন্ড’ তারকা পিয়ার্স ব্রসনানকে

বিনোদন

টিবিএস ডেস্ক
29 December, 2023, 08:35 pm
Last modified: 29 December, 2023, 08:40 pm

Related News

  • বাড়ির আঙিনায় অবহেলায় ফেলে রাখা হয়েছিল জেমস বন্ডের গাড়ি; মেরামতের পর দাম উঠল ১০ লাখ পাউন্ড
  • আবারও বড় পর্দায় জনপ্রিয় স্পাই চরিত্র জেসন বোর্ন!
  • নতুন জেমস বন্ড সিনেমার চিত্রনাট্য লিখছেন 'পিকি ব্লাইন্ডার্স' নির্মাতা স্টিভেন নাইট
  • জেমস বন্ডের নতুন পরিচালক হিসেবে ডেনিস ভিলেনিউভের নাম ঘোষণা
  • পরবর্তী জেমস বন্ড ব্রিটিশ হওয়া উচিত: সাবেক তারকা পিয়ার্স ব্রসনান 

পার্কের নিষিদ্ধ এলাকায় অনুপ্রবেশ; আদালতে তলব ‘জেমস বন্ড’ তারকা পিয়ার্স ব্রসনানকে

যারা ট্রেইল থেকে সরে না যাওয়ার সতর্কতা উপেক্ষা করেন, তাদের অনেকেই দুর্ঘটনার স্বীকার হন। পার্কের হট স্প্রিংয়ে পড়ে এখনও পর্যন্ত ২০ জনেরও বেশি দর্শনার্থী মারা গেছেন।
টিবিএস ডেস্ক
29 December, 2023, 08:35 pm
Last modified: 29 December, 2023, 08:40 pm
ছবি: অ্যাসোসিয়েটেড প্রেস

ইউএস ন্যাশনাল পার্ক সার্ভিস রেঞ্জাররা সাবেক জেমস বন্ড অভিনেতা পিয়ার্স ব্রসনানকে ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কে অনুপ্রবেশের অভিযোগ এনেছেন।

জানা যায়, ৭০ বছর বয়সী ব্রসনান ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের ম্যামথ হট স্প্রিংয়ের নিষিদ্ধ এলাকায় প্রবেশ করেন। এ অভিযোগের ভিত্তিতে আগামী ২৩ জানুয়ারী ওয়াইওমিং আদালতে হাজির হওয়ার জন্য তাকে তলব করা হয়েছে।

বার্তা সংস্থা বিবিসি নিউজের নথি থেকে জানা যায়, আইরিশ অভিনেতা ব্রসনান গত ১ নভেম্বর ম্যামথ টেরেসের নির্ধারিত এলাকার বাইরে গিয়ে পায়ে হেঁটে সংবেদনশীল এলাকায় ঘুরে বেরিয়েছেন। মার্কিন অ্যাটর্নি অফিস থেকে জানানো হয়, ব্রসনান পার্কে ব্যক্তিগত সফরে এসেছিলেন, কোনো চলচ্চিত্রের কাজে নয়। তবে এ ঘটনা নিয়ে ব্রসনান এখনও কোনো মন্তব্য করেননি। 

ম্যামথ হট স্প্রিংস কিছু তাপীয় বিষয়ের জন্য পরিচিত। এর মধ্যে রয়েছে প্রাকৃতিক গিজার, স্টিম ভেন্ট এবং গরম মাটির পুল।

পার্কের ওয়েবসাইট অনুসারে, নির্দিষ্ট সীমানার বাইরে যাওয়া খুব বিপজ্জনক হতে পারে। কারণ এখানে মাটি ভঙ্গুর এবং সহজেই ফুটন্ত গরম পানি শরীরে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। 

প্রতি বছর ইয়েলোস্টোন পরিদর্শন করতে অনেক দর্শনার্থী আসেন। এদের মধ্যে যারা ট্রেইল থেকে সরে না যাওয়ার সতর্কতা উপেক্ষা করেন, তাদের অনেকেই দুর্ঘটনার স্বীকার হন। পার্কের হট স্প্রিংয়ে পড়ে এখনও পর্যন্ত ২০ জনেরও বেশি দর্শনার্থী মারা গেছেন।

২০২১ সালে এক ২০ বছর বয়সী মহিলা ইয়েলোস্টোন হট স্প্রিং থেকে তার কুকুরকে উদ্ধার করতে গিয়ে গুরুতর ভাবে দগ্ধ হন। এছাড়া ২০১৬ সালেও ২৩ বছর বয়সী একজন লোক তার বোনের সাথে বোর্ডওয়াক ট্রেইল ছেড়ে যাওয়ার পরে লোয়ার গিজার বেসিনে পড়ে মারা যান।

১৯৯৫ থেকে ২০০২ সাল পর্যন্ত অভিনয় করা চারটি জেমস বন্ড সিনেমা ছাড়াও পিয়ার্স ব্রসনান ১৯৮০'র দশকের টিভি শো 'রেমিংটন স্টিল', 'মিসেস ডাউটফায়ার' এবং 'দ্য থমাস ক্রাউন অ্যাফেয়ার'-এর জন্যও দর্শকদের মধ্যে জনপ্রিয়।
 
Related Topics

টপ নিউজ

পিয়ার্স ব্রসনান / জেমস বন্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    ১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ
  • ছবি: মিডল ইস্ট মনিটর
    নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে
  • এমভি বাংলার জয়যাত্রা। প্রতীকী ছবি/সংগৃহীত
    হরমুজ খুলে দেওয়ার পর বাংলাদেশি জাহাজকে নোঙর তুলতে নির্দেশ, ইরানের অনুমতির অপেক্ষা

Related News

  • বাড়ির আঙিনায় অবহেলায় ফেলে রাখা হয়েছিল জেমস বন্ডের গাড়ি; মেরামতের পর দাম উঠল ১০ লাখ পাউন্ড
  • আবারও বড় পর্দায় জনপ্রিয় স্পাই চরিত্র জেসন বোর্ন!
  • নতুন জেমস বন্ড সিনেমার চিত্রনাট্য লিখছেন 'পিকি ব্লাইন্ডার্স' নির্মাতা স্টিভেন নাইট
  • জেমস বন্ডের নতুন পরিচালক হিসেবে ডেনিস ভিলেনিউভের নাম ঘোষণা
  • পরবর্তী জেমস বন্ড ব্রিটিশ হওয়া উচিত: সাবেক তারকা পিয়ার্স ব্রসনান 

Most Read

1
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

2
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

3
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

4
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
বাংলাদেশ

১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ

5
ছবি: মিডল ইস্ট মনিটর
আন্তর্জাতিক

নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে

6
এমভি বাংলার জয়যাত্রা। প্রতীকী ছবি/সংগৃহীত
বাংলাদেশ

হরমুজ খুলে দেওয়ার পর বাংলাদেশি জাহাজকে নোঙর তুলতে নির্দেশ, ইরানের অনুমতির অপেক্ষা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net