Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 11, 2026
‘ডন থ্রি’-তে থাকছেন না শাহরুখ! নতুন ‘ডন’ রণবীর সিং

বিনোদন

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
09 August, 2023, 10:30 am
Last modified: 09 August, 2023, 03:43 pm

Related News

  • ‘বড় কূটনৈতিক সাফল্য’: যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতিতে পাকিস্তানের নীরব ভূমিকা
  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • মোগ্যাম্বো, গব্বর থেকে খিলজি: বলিউডের যে ৮ খলনায়ক ভয়কে পরিণত করেছিলেন তারকাখ্যাতিতে
  • ‘দেবদাস’-এ মৃত্যুর দৃশ্যে মাছি টানতে মুখে মধু মেখেছিলেন শাহরুখ
  • অনন্ত-রাধিকার বিয়েতে শাহরুখ-রণবীরদের উপহার দেওয়া হলো ২ কোটি টাকা দামের ঘড়ি

‘ডন থ্রি’-তে থাকছেন না শাহরুখ! নতুন ‘ডন’ রণবীর সিং

ফারহান আখতার বলেন, “এবার সেই ‘ডন’-এর উত্তরাধিকার নতুন প্রতিভাবান অভিনেতার হাতে যাচ্ছে। আশা রাখি অমিতাভ বচ্চন ও শাহরুখ খান যেমন ভালোবাসা পেয়েছেন, এবারও তেমনই ভালোবাসা মিলবে।"
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
09 August, 2023, 10:30 am
Last modified: 09 August, 2023, 03:43 pm
ছবি: কইমই ডট কম

'ডন' ফ্র্যাঞ্চাইজির পরবর্তী সিকুয়েল 'ডন থ্রি' তে আর থাকছেন না বলিউড বাদশাহ শাহরুখ খান। আসন্ন সিনেমাটিতে কিং খানের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন রণবীর সিং। ফ্র্যাঞ্চাইজিটির পরবর্তী প্রজেক্ট নিয়ে কথা বলতে যেয়ে এটি নিশ্চিত করেছেন নির্মাতা ফারহান আখতার। 

গতকাল প্রথমে একটি ছোট ভিডিও বার্তায় পরবর্তী সিকুয়েল নির্মাণের বিষয়টি নিশ্চিত করেন ফারহান। তবে সিনেমায় শাহরুখ থাকছেন কি-না সে সম্পর্কে প্রথমে কিছুই বলেননি তিনি। 

পরবর্তীতে চার ঘণ্টা পর আরেকটি আপডেটের মাধ্যমে জানানো হয়, আগের মতো খলনায়ক চরিত্রে শাহরুখকে ফ্র্যাঞ্চাইজিটির পরবর্তী সিকুয়েলে আর দেখা যাবে না। 

বিবৃতিতে ফারহান আখতার বলেন, "১৯৭৮ সালে 'ডন' চরিত্রটি তৈরি করেছিলেন সেলিম-জাভেদ। অমিতাভ বচ্চন নিজের সাবলীল অভিনয়ের মাধ্যমে সারাদেশে সাড়া ফেলেছিলেন। ২০০৬ সালে এই চরিত্রে নতুনভাবে প্রাণ সঞ্চার করেন শাহরুখ খান। লেখক, পরিচালক হিসেবে আমি শাহরুখকে নিয়ে দুটো 'ডন' বানিয়েছি। দুটোর অভিজ্ঞতাই ভীষণ ভালো। সিনেমাটি আমার হৃদয়ের অত্যন্ত কাছের।"

শাহরুখের জায়গায় বলিউডের নতুন 'ডন' হতে যাওয়া রণবীর কাপুরের মেধা ও বহুমুখী প্রতিভার ভূয়সী প্রশংসা করেছেন ফারহান। অন্যদিকে রণবীর নিজেও সিনেমাটিতে নিজের অন্তর্ভুক্ত হওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করেছেন।  

বিবৃতিতে ফারহান আখতার বলেন, "এবার সেই 'ডন'-এর উত্তরাধিকার নতুন প্রতিভাবান অভিনেতার হাতে যাচ্ছে। আশা রাখি অমিতাভ বচ্চন ও শাহরুখ খান যেমন ভালোবাসা পেয়েছেন, এবারও তেমনই ভালোবাসা মিলবে। ২০২৫ সালে 'ডন'-এর নতুন যুগের সূচনা হচ্ছে। দেখতে থাকুন।"

ফারহান আখতার ও প্রযোজক রিতেশ সিধওয়ানি 'ডন' ফ্রাঞ্চাইজি কিনে নিয়েছিলেন। ২০০৬ সালে শাহরুখ খানকে নিয়ে প্রথম বার 'ডন' সিনেমাটি নির্মাণ করেন ফারহান আখতার। 

অমিতাভ বচ্চন অভিনীত 'ডন'-এর কাহিনির আদলে তৈরি হলেও এই সিনেমাটি তার নিজস্ব অস্তিত্ব তৈরি করে নিয়েছিল। ফারহানের নির্মিত এই সিনেমাটি এতটাই জনপ্রিয় হয় যে, ২০১১ সালে এটির দ্বিতীয় পর্ব বানিয়ে ফেলেন তিনি। 

গত এক দশকে পরিচালনার কাজ থেকে দূরেই থেকেছেন জাভেদ আখতার পুত্র। 'ডন ২' ছিল ফারহান পরিচালিত শেষ সিনেমা। আপাতত 'জি লে জারা' নিয়ে ব্যস্ত পরিচালক ফারহান। তিন নারীর রোড ট্রিপের গল্প উঠে আসবে এই সিনেমাতে। লিড রোলে থাকছেন প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ এবং আলিয়া ভাট।

Related Topics

টপ নিউজ

শাহরুখ / রণবীর সিং / ফারহান আখতার / ডন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অলংকরণ: টিবিএস
    যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
  • ছবি: সংগৃহীত
    বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালির ওপর থেকে যুক্তরাষ্ট্রের ২০০ মিলিয়ন ডলারের ড্রোন ‘নিখোঁজ’
  • ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
    ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • ফাইল ছবি: সংগৃহীত
    চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?
  • তেহরানের তাজরিশ বাজারে নওরোজ (ইরানি নববর্ষ) উপলক্ষে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির ছবিযুক্ত একটি ব্যানার। ১৯ মার্চ ২০২৬। ছবি: রয়টার্স
    ধ্বংসস্তূপ থেকে নতুন শক্তিতে আত্মবিশ্বাসী হয়ে ফিরছেন ইরানের নেতারা—হাতে নতুন তুরুপের তাস

Related News

  • ‘বড় কূটনৈতিক সাফল্য’: যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতিতে পাকিস্তানের নীরব ভূমিকা
  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • মোগ্যাম্বো, গব্বর থেকে খিলজি: বলিউডের যে ৮ খলনায়ক ভয়কে পরিণত করেছিলেন তারকাখ্যাতিতে
  • ‘দেবদাস’-এ মৃত্যুর দৃশ্যে মাছি টানতে মুখে মধু মেখেছিলেন শাহরুখ
  • অনন্ত-রাধিকার বিয়েতে শাহরুখ-রণবীরদের উপহার দেওয়া হলো ২ কোটি টাকা দামের ঘড়ি

Most Read

1
অলংকরণ: টিবিএস
বাংলাদেশ

যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালির ওপর থেকে যুক্তরাষ্ট্রের ২০০ মিলিয়ন ডলারের ড্রোন ‘নিখোঁজ’

4
ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
ফিচার

ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 

5
ফাইল ছবি: সংগৃহীত
ফিচার

চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

6
তেহরানের তাজরিশ বাজারে নওরোজ (ইরানি নববর্ষ) উপলক্ষে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির ছবিযুক্ত একটি ব্যানার। ১৯ মার্চ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধ্বংসস্তূপ থেকে নতুন শক্তিতে আত্মবিশ্বাসী হয়ে ফিরছেন ইরানের নেতারা—হাতে নতুন তুরুপের তাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net