Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 26, 2026
কমে গেছে দৃষ্টিশক্তি, মুভির স্ক্রিপ্ট পড়তে পারছেন না প্রবীণ অভিনেত্রী জুডি ডেঞ্চ

বিনোদন

সিএনএন
01 August, 2023, 11:40 am
Last modified: 01 August, 2023, 11:48 am

Related News

  • জীবন বদলে দেওয়া চোখের ইমপ্লান্ট, দৃষ্টিশক্তি ফিরে পাচ্ছেন অন্ধ রোগীরা
  • বিশ্বজুড়ে প্রতি তিনজন শিশুর একজন এখন চোখে কম দেখে; কারণ কী
  • জুডি ডেঞ্চ, জন সিনাসহ তারকাদের কণ্ঠে কথা বলবে মেটার এআই চ্যাটবট!
  • চোখে গুলি: অনেকেই স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকিতে
  • মানুষের দৃষ্টিশক্তি কেন কমে যাচ্ছে? 

কমে গেছে দৃষ্টিশক্তি, মুভির স্ক্রিপ্ট পড়তে পারছেন না প্রবীণ অভিনেত্রী জুডি ডেঞ্চ

জুডি ডেঞ্চের বয়স এখন ৮৮। বয়সের সাথে সাথে তার দৃষ্টিশক্তি আশঙ্কাজনক হারে কমে গিয়েছে। তাই সিনেমার স্ক্রিপ্ট পড়তে কিংবা স্ক্রিপ্টের লাইন আত্মস্থ করতেও বেশ বেগ পেতে হচ্ছে এ অভিনেত্রীকে।
সিএনএন
01 August, 2023, 11:40 am
Last modified: 01 August, 2023, 11:48 am
ছবি: সিএনএন

সিনেমা সেটে আর চোখে দেখতে পাচ্ছেন না ব্রিটিশ চলচ্চিত্র, মঞ্চ ও টিভি অভিনেত্রী ডেম জুডি ডেঞ্চ। গত রবিবার ডেইলি মিররে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান ৮৮ বছর বয়সী অস্কারজয়ী এ অভিনেত্রী। 

জুডি ডেঞ্চ জানান, বয়সের সাথে সাথে তার চোখের দৃষ্টিশক্তি আশঙ্কাজনক হারে কমে গিয়েছে। তাই সিনেমার স্ক্রিপ্ট পড়তে কিংবা স্ক্রিপ্টের লাইন আত্মস্থ করতেও তার বেশ বেগ পেতে হচ্ছে।  

এ বিষয়ে সাক্ষাৎকারে জুডি ডেঞ্চ বলেন, "আমি এখন কোনোকিছু পড়তে পারছি না। খুব বেশি দেখতেও পারছি না। কিন্তু এটার সঙ্গে মানিয়ে নিতে হবে। এটা আমার জন্য বেশ কঠিন।"

জুডি ডেঞ্চ আরও বলেন, "আমি এখনো এর কোনো সমাধান খুঁজে পাইনি। আমার বহু বন্ধু রয়েছে যারা আমাকে স্ক্রিপ্ট শিখিয়ে দেন। একইসাথে আমার ফটোগ্রাফিক মেমোরিও (তীব্র স্মরণশক্তি) রয়েছে।"

১৯৯৮ সালে 'শেক্সপিয়ার ইন লাভ' সিনেমায় প্রথম এলিজাবেথ চরিত্রে অভিনয়ের জন্য অস্কার লাভ করেন জুডি ডেঞ্চ। 

২০১২ সালে জুডি ডেঞ্চ জানান, বার্ধক্যজনিত কারণে চোখের 'ম্যাকুলার ডিজেনারেশন' এ ভুগছেন তিনি। যার ফলে তাকে চোখের চিকিৎসাও করাতে হয়েছিল। 

এতসব প্রতিবন্ধকতার মাঝেও তখন জুডি ডেঞ্চ জানান, তিনি যথাসম্ভব অভিনয় করার চেষ্টা করবেন। অন্যদিকে চলতি বছরের শুরুর দিকে 'দ্য গ্রাহাম নর্টন শো' তে এই অভিনেত্রী জানান, স্ক্রিপ্টের লাইন আত্মস্থ করা তার জন্য প্রায় অসম্ভব হয়ে যাচ্ছিল। 

ঐ সাক্ষাৎকারে জুডি ডেঞ্চ বলেন, "সাধারণত আমাকে কেউ স্ক্রিপ্টের লাইনগুলো শিখিয়ে দিচ্ছিলেন এবং কিছুদিন আগ পর্যন্ত এভাবেই চলে আসছিল। কিন্তু ইদানীং আমি বুঝতে পারি, আমার ফটোগ্রাফিক মেমোরি রয়েছে।"

জুডি ডেঞ্চ জানান, তার স্মরণশক্তি এতটাই ভালো যে, তিনি উইলিয়াম শেক্সপিয়ারের 'টুয়েলফথ নাইট' নাটকের পুরো সংলাপ না দেখেই বলতে পারবেন।  

অভিনেত্রী হিসেবে অস্কার ছাড়াও জুডি ডেঞ্চ দুইটি গোল্ডেন গ্লোব এবং বেশ কয়েকবার 'দ্য ব্রিটিশ একাডেমী ফিল্ম অ্যাওয়ার্ড' এ ভূষিত হয়েছেন। এই অভিনেত্রী জানান, তিনি প্রতিটি দিনই পুরোদমে উপভোগ করতে চান।   

জুডি ডেঞ্চ বলেন, "একঘেয়ামি নিয়ে আমার একটা অযৌক্তিক ভয় আছে। এজন্য আমার শরীরে একটা ট্যাটু আছে যেখানে লেখা 'সিইজ দ্য ডে' (কোনোকিছু পরে করার জন্য অপেক্ষা না করা, সুযোগ পেলেই তা করে ফেলা)। ঠিক এভাবেই আমাদের বাঁচা উচিত।"

২০১৬ সালে ৮১ বছর বয়সে এই ট্যাটু করান জুডি ডেঞ্চ। জন্মদিনে তার মেয়ে ফিনটে অভিনেত্রীকে এটি উপহার দিয়েছিলেন।

২০২০ সালে মে মাসে ৮৫ বছর বয়সে 'সবচেয়ে বয়স্ক ব্যক্তি' হিসেবে জুডি ডেঞ্চ ব্রিটিশ ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদে জায়গা করে নেন। 

২০১৩ সালে এক সাক্ষাৎকারে নিজের অভিনয় জীবন নিয়ে জুডি ডেঞ্চ বলেন, "নিজের ইচ্ছা অনুযায়ী পেশা নির্বাচনের সুযোগ বেশিরভাগ মানুষেরই হয় না। মোট জনসংখ্যার মাত্র ২ শতাংশ মানুষ হয়তো এ সুযোগ পায়। আমি সেই ২ শতাংশ মানুষের মধ্যে একজন হওয়ায় নিজেকে অনেক বেশি সৌভাগ্যবান মনে করি।"

Related Topics

টপ নিউজ

জুডি ডেঞ্চ / ব্রিটিশ অভিনেত্রী / দৃষ্টিশক্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  
  • ছবি: সংগৃহীত
    হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের
  • ছবি: টিবিএস
    ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন
  • বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১
  • ছবি: সংগৃহীত
    বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন
  • স্কেচ: টিবিএস
    ভালো কোম্পানি পুঁজিবাজারকে ‘ক্যাসিনো’ মনে করে: অর্থমন্ত্রী

Related News

  • জীবন বদলে দেওয়া চোখের ইমপ্লান্ট, দৃষ্টিশক্তি ফিরে পাচ্ছেন অন্ধ রোগীরা
  • বিশ্বজুড়ে প্রতি তিনজন শিশুর একজন এখন চোখে কম দেখে; কারণ কী
  • জুডি ডেঞ্চ, জন সিনাসহ তারকাদের কণ্ঠে কথা বলবে মেটার এআই চ্যাটবট!
  • চোখে গুলি: অনেকেই স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকিতে
  • মানুষের দৃষ্টিশক্তি কেন কমে যাচ্ছে? 

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন

4
বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন

6
স্কেচ: টিবিএস
অর্থনীতি

ভালো কোম্পানি পুঁজিবাজারকে ‘ক্যাসিনো’ মনে করে: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net