Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 08, 2026
যৌনতার দৃশ্যে গীতার শ্লোক; নোলানের ‘ওপেনহাইমার’ নিয়ে ক্ষুব্ধ ভারতের হিন্দুদের একাংশ 

বিনোদন

সিএনএন
24 July, 2023, 03:50 pm
Last modified: 24 July, 2023, 03:55 pm

Related News

  • ইরান যুদ্ধ থামাতে পারে কেবল চীন–রাশিয়া–ভারত: মার্কিন অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স
  • ইরান যুদ্ধ বন্ধে কূটনীতিতে পাকিস্তানের তৎপরতা—ভারত কি সাইডলাইনে পড়ে যাচ্ছে?
  • ভারতে এলএনজি ও এলপিজি সরবরাহ নিয়ে আলোচনা রাশিয়ার
  • বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ভারত: দ্রৌপদী মুর্মু
  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে

যৌনতার দৃশ্যে গীতার শ্লোক; নোলানের ‘ওপেনহাইমার’ নিয়ে ক্ষুব্ধ ভারতের হিন্দুদের একাংশ 

ছবির ওই দৃশ্যটিকে আপত্তিকর ও হিন্দুদের জন্য অবমাননাকর বলে দাবি করেছেন ভারতের হিন্দুদের একাংশ। এদের মধ্যে কেউ কেউ দৃশ্যটি বাদ দেওয়ার দাবিও জানিয়েছেন।
সিএনএন
24 July, 2023, 03:50 pm
Last modified: 24 July, 2023, 03:55 pm
'ওপেনহাইমার' চলচ্চিত্রে রবার্ট ওপেনহাইমারের চরিত্রে কিলিয়ান মার্ফি। ছবি: সংগৃহীত

হলিউড চলচ্চিত্র নির্মাতা ক্রিস্টোফার নোলান পরিচালিত 'ওপেনহাইমার' বিশ্বজুড়ে সাড়া ফেলেছে। কিন্তু একইসঙ্গে ছবিটি মুক্তি পাওয়ার পর একটি যৌনতার দৃশ্যে হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থের একটি লাইন উল্লেখ করা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। ছবির ওই দৃশ্যটিকে আপত্তিকর ও হিন্দুদের জন্য অবমাননাকর বলে দাবি করেছেন ভারতের হিন্দুদের একাংশ। এদের মধ্যে কেউ কেউ দৃশ্যটি বাদ দেওয়ার দাবিও জানিয়েছেন। খবর সিএনএন-এর।

সদ্য মুক্তি পাওয়া এই ছবিতে উঠে এসেছে পারমাণবিক বোমা তৈরির মূল কারিগর, পদার্থবিদ জে. রবার্ট ওপেনহাইমার এর জীবন। বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, ১৯৩০ এর দশকের শুরুতে তিনি হিন্দু পুরান নিয়ে আগ্রহী হন এবং ভগবদগীতা পড়ার জন্য তিনি সংস্কৃত ভাষা শেখেন।

'ওপেনহাইমার' চলচ্চিত্রে ওপেনহাইমারের চরিত্রে অভিনয় করেছেন কিলিয়ান মার্ফি। ছবিতে একটি দৃশ্যে দেখানো হয়েছে, নিজের প্রেমিকা জিন ট্যাটলকের সঙ্গে (ফ্লোরেন্স পিউ অভিনীত) যৌন সম্পর্কে লিপ্ত হয়েছেন। এর মধ্যেই একপর্যায়ে পিউ থেমে যান এবং ভগবদ্গীতার একটি কপি হাতে তুলে নেন এবং মার্ফিকে বলেন তাকে পড়ে শোনাতে। 

পদার্থবিদ জে. রবার্ট ওপেনহাইমার। ছবি: সংগৃহীত

তখন মার্ফি ভগবদ্গীতা থেকে একটি লাইন পড়েন- 'এখন আমিই হয়ে উঠেছি মৃত্যু, বিশ্ব ধ্বংসকারী'। এরপরে আবারও তারা যৌনতায় লিপ্ত হন।

'ওপেনহাইমার' ছবির এই দৃশ্যটিই ভারতের কিছু ডানপন্থী গোষ্ঠীর মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির একজন নেতা এই সিনেমাকে 'হিন্দুত্ববাদের ওপর আঘাত' এবং 'হিন্দুবিরোধী শক্তিগুলোর একটি বড় ষড়যন্ত্রের অংশ' বলে আখ্যা দিয়েছেন।

শনিবার ভারতের তথ্য কমিশনার উদয় মহুরকর এক বিবৃতিতে বলেন, ওপেনহাইমার সিনেমার ওই দৃশ্যটি 'একশো কোটি সহনশীল হিন্দুর বিশ্বাসের উপর সরাসরি আক্রমণ'।

তিনি যোগ করেন, "আমরা মনে করি, আপনি যদি এই দৃশ্যটি সরিয়ে দেন এবং এতে করে হিন্দুদের মন জয় করা হয়, তাহলে একজন সংবেদনশীল মানুষ হিসেবে আপনার পরিচিতি আরও বেড়ে যাবে এবং কোটি কোটি মানুষের বন্ধুত্ব পাবেন আপনি।"

ভারতের চলচ্চিত্র বোর্ড এই সিনেমাকে 'ইউ/এ' রেটিং দিয়েছে। এর মানে যেকেউ এই ছবিটি দেখতে পারবে, তবে ১২ বছরের কম বয়সী শিশুদেরকে প্রাপ্তবয়স্ক কেউ বা বাবা-মায়ের সাথে বসে ছবিটি দেখার পরামর্শ দেওয়া হয়েছে। যদিও তা অত্যাবশ্যক নয়।  ভারতের কোনো রাজ্য বা কোনো অঞ্চলেই এখন পর্যন্ত 'ওপেনহাইমার' নিষিদ্ধ করা হয়নি।

'ওপেনহাইমার' মুক্তিকে সামনে রেখে অভিনেতা কিলিয়ান মার্ফি বলেছিলেন, তিনি এই ছবির প্রস্তুতি নেওয়ার সময় ভগবদগীতা পড়েছেন।

ভারতীয় চলচ্চিত্র সমালোচক সুচরিতা ত্যাগীকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "আমার মনে হয়েছে এর কথাগুলো খুবই সুন্দর, অনুপ্রেরণামূলক। আমার মনে হয় এটা ওপেনহাইমারের জন্য এক ধরনের সান্ত্বনা ছিল, যেটা তার দরকার ছিল এবং সারাজীবনই সে এখান থেকে সান্ত্বনা পেয়েছে।"

Related Topics

টপ নিউজ

ওপেনহাইমার / সিনেমা / ক্রিস্টোফার নোলান / ক্ষুব্ধ / হিন্দু / ভারত / যৌনতা / বিতর্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি
    রামপালে স্থাপন হচ্ছে দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র, সক্ষমতা ৪৪২ মেগাওয়াট
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • ছবি: সংগৃহীত
    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    খেলাপি ঋণের চাপে ২৩ ব্যাংকের মূলধন ঘাটতি ২.৮২ লাখ কোটি টাকায়; নেতিবাচক অবস্থানে ব্যাংকিং খাত
  • ফাইল ছবি: সংগৃহীত
    সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

Related News

  • ইরান যুদ্ধ থামাতে পারে কেবল চীন–রাশিয়া–ভারত: মার্কিন অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স
  • ইরান যুদ্ধ বন্ধে কূটনীতিতে পাকিস্তানের তৎপরতা—ভারত কি সাইডলাইনে পড়ে যাচ্ছে?
  • ভারতে এলএনজি ও এলপিজি সরবরাহ নিয়ে আলোচনা রাশিয়ার
  • বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ভারত: দ্রৌপদী মুর্মু
  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে

Most Read

1
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

2
প্রতীকী ছবি
বাংলাদেশ

রামপালে স্থাপন হচ্ছে দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র, সক্ষমতা ৪৪২ মেগাওয়াট

3
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

খেলাপি ঋণের চাপে ২৩ ব্যাংকের মূলধন ঘাটতি ২.৮২ লাখ কোটি টাকায়; নেতিবাচক অবস্থানে ব্যাংকিং খাত

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net