Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 09, 2026
সিনেমার শ্যুটিং করতে গিয়ে ডিপ্রেশনে পড়েছিলেন ম্যাট ডেমন!

বিনোদন

সিএনএন
14 July, 2023, 03:55 pm
Last modified: 14 July, 2023, 04:07 pm

Related News

  • স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভীর জামিন
  • ৮৬ বছর বয়সে মারা গেলেন অ্যাকশন তারকা ও মার্শাল আর্ট চ্যাম্পিয়ন চাক নরিস
  • অভিনেতা শামস সুমন আর নেই
  • ‘গডফাদার’ চলচ্চিত্রের অভিনেতা রবার্ট ডুভাল মারা গেছেন
  • ‘আমরা অনেক দিন ধরেই আলাদা আছি’: দ্বিতীয় স্ত্রী রোজার সঙ্গে বিচ্ছেদ নিয়ে তাহসান 

সিনেমার শ্যুটিং করতে গিয়ে ডিপ্রেশনে পড়েছিলেন ম্যাট ডেমন!

‘ফোর্ড ভার্সেস ফেরারি’ তারকা বলেন, “কোনো বিশেষ সিনেমার নাম নিচ্ছি না, কিন্তু আমি মনে করি- মাঝেমধ্যে আপনি নিজেকে এমন কোনো সিনেমায় দেখতে পাবেন যেটা আপনার প্রত্যাশা অনুযায়ী হচ্ছে না, কিন্তু তবুও আপনি সেটাকে এগিয়ে নিচ্ছেন।“
সিএনএন
14 July, 2023, 03:55 pm
Last modified: 14 July, 2023, 04:07 pm
ছবি: গেটি ইমেজেস

'এ আমি কি করেছি?' একটি সিনেমার শ্যুটিং করতে গিয়ে ডিপ্রেশনে পড়ার পর  'ওপেনহাইমার' তারকা ম্যাট ডেমন নিজেকে এই প্রশ্নটিই করেছিলেন।

'ওপেনহাইমার' –এর প্রচারণায় ফিল্ম শো 'জেক'স টেকস' এর একটি এপিসোডে এসেছিলেন ম্যাট ডেমন। এই অনুষ্ঠানে তিনি জানান, নিজের কোনো একটি সিনেমা প্রত্যাশানুরূপ না হওয়ায় ডিপ্রেশনে পড়ে গিয়েছিলেন।

'ফোর্ড ভার্সেস ফেরারি' তারকা বলেন, "কোনো বিশেষ সিনেমার নাম নিচ্ছি না, কিন্তু আমি মনে করি- মাঝেমধ্যে আপনি নিজেকে এমন কোনো সিনেমায় দেখতে পাবেন যেটা আপনার প্রত্যাশা অনুযায়ী হচ্ছে না, কিন্তু তবুও আপনি সেটাকে এগিয়ে নিচ্ছেন।"

৫২ বছর বয়সী এই অভিনেতা বলেন, এমন হয়েছে যে প্রোডাকশন অর্ধেক এগিয়ে গেছে কিন্তু আরও কয়েক মাস বাকি, আপনি আপনার পরিবারকে কোথাও নিয়ে গেছেন এবং তাদেরকে বুঝিয়ে মানিয়েছেন। আমার মনে আছে, আমার স্ত্রী আমাকে সাহস জুগিয়েছিল কারণ আমিও ডিপ্রেশনে পড়ে গিয়েছিলাম যে 'এ আমি কি করেছি?' আর আমার স্ত্রী উত্তর দিয়েছিল, 'আমরা এই অবস্থানে চলে এসেছি।'

পরিবারের সাথে ম্যাট ডেমন। ছবি: গিলবার্ট ফ্লোরেস/ভ্যারাইটি/গেটি ইমেজেস

'গুড উইল হান্টিং' অভিনেতা যদিও সরাসরি কোনো ছবির নাম নেননি, কিন্তু আগেপরে তিনি কয়েকট ছবির নাম বলেছিলেন যেগুলো তিনি জানতেন যে ব্যর্থতায় পর্যবসিত হবে। এমনই একটি সিনেমা ছিল 'দ্য গ্রেট ওয়াল'। ঝ্যাং ইমোউ এর এই ছবিটির রিভিউ ছিল খুবই দুর্বল এবং এর 'শ্বেতাঙ্গ ত্রাণকর্তা' ন্যারেটিভের জন্য ছবিটি ব্যাপক সমালোচিত হয়। ১৫০ মিলিয়ন ডলার বাজেটের এই ছবি বক্স অফিসে ৫০ মিলিয়ন ডলারের বেশি আয় করতে পারেনি।

২০২১ সালে এই সিনেমা প্রসঙ্গে কথা বলতে গিয়েও তিনি বলেছিলেন, 'আমি নিজেই নিজেকে বলেছিলাম যে, বিপর্যয় আসলে এভাবেই ঘটে। এখানে কোনো সমন্বয় নেই, এটা কোনোভাবেই একটা সিনেমা হতে পারে না।"

ম্যাট ডেমন ও তার স্ত্রী লুসিয়ানা বারোসোর ঘরে তিন কন্যা সন্তান এবং একজন সৎ কন্যাসন্তান রয়েছে। এর আগে একবার ম্যাট বলেছিলেন যে, তার পরিবারে একটা নিয়ম আছে যে টানা দুই সপ্তাহের বেশি বাড়ির বাইরে থাকা যাবে না।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে অস্কারজয়ী অভিনেতা তার জীবনের কঠিন সময় পেরিয়ে আসার জন্য তার স্ত্রী সবচেয়ে বেশি সহযোগিতা করেছিলেন বলে জানিয়েছেন।

তিনি আরও বলেন, "একজন পেশাদার অভিনেতা হওয়া মানে আপনাকে কাজে যেতে হবে, ১৫ ঘণ্টা কাজ করতে হবে এবং নিজের পুরোটা ঢেলে দিতে হবে…যদিও আপনি জানেন যে পুরোটাই বেকার খাটুনি যাচ্ছে। আর সেই কাজটাও যদি সবচেয়ে ভালো মনমানসিকতা নিয়ে করেন তাহলে দিনশেষে আপনিই সেরা; আর এক্ষেত্রে আমার স্ত্রী আমাকে অনেক সাহায্য করেছে।"

এদিকে ক্রিস্টোফার নোলানের পরিচালিত 'ওপেনহাইমার' মুক্তি পাবে ২১ জুলাই, একই দিনে মুক্তি পাবে 'বার্বি' ছবিটি।

Related Topics

টপ নিউজ

ম্যাট ডেমন / অভিনেতা / ডিপ্রেশন / শ্যুটিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জ্বালানি সংকটের মধ্যে সৌর সরঞ্জাম উৎপাদনে বড় উদ্যোগে যাচ্ছে ওয়ালটন, প্রাণ-আরএফএল
    জ্বালানি সংকটের মধ্যে সৌর সরঞ্জাম উৎপাদনে বড় উদ্যোগে যাচ্ছে ওয়ালটন, প্রাণ-আরএফএল
  • উত্তর-পশ্চিম জার্মানির ওসনাব্রুকে অবস্থিত কারখানাটিতে আগামী বছর গাড়ি উৎপাদন বন্ধ হওয়ার কথা। ছবি: হিশাম এলশেরিফ
    গাড়ি উৎপাদন ছেড়ে ইসরায়েলের অস্ত্র কারখানা হচ্ছে ফোক্সভাগেনের প্ল্যান্ট
  • ইতালিতে হামলা ও হেনস্তার শিকার অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ছবি: সংগৃহীত
    ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সমর্থকদের বিরুদ্ধে
  • ছবি: বিবিসি
    উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু চালু
  • ‘ক্যাং কন’ প্রচলিত অস্ত্রের পাশাপাশি পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম। ছবি: রয়টার্স
    পানিতে উল্টে যাওয়া পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম যুদ্ধজাহাজটি ফের যুক্ত হলো উত্তর কোরিয়ার বহরে

Related News

  • স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভীর জামিন
  • ৮৬ বছর বয়সে মারা গেলেন অ্যাকশন তারকা ও মার্শাল আর্ট চ্যাম্পিয়ন চাক নরিস
  • অভিনেতা শামস সুমন আর নেই
  • ‘গডফাদার’ চলচ্চিত্রের অভিনেতা রবার্ট ডুভাল মারা গেছেন
  • ‘আমরা অনেক দিন ধরেই আলাদা আছি’: দ্বিতীয় স্ত্রী রোজার সঙ্গে বিচ্ছেদ নিয়ে তাহসান 

Most Read

1
জ্বালানি সংকটের মধ্যে সৌর সরঞ্জাম উৎপাদনে বড় উদ্যোগে যাচ্ছে ওয়ালটন, প্রাণ-আরএফএল
অর্থনীতি

জ্বালানি সংকটের মধ্যে সৌর সরঞ্জাম উৎপাদনে বড় উদ্যোগে যাচ্ছে ওয়ালটন, প্রাণ-আরএফএল

2
উত্তর-পশ্চিম জার্মানির ওসনাব্রুকে অবস্থিত কারখানাটিতে আগামী বছর গাড়ি উৎপাদন বন্ধ হওয়ার কথা। ছবি: হিশাম এলশেরিফ
আন্তর্জাতিক

গাড়ি উৎপাদন ছেড়ে ইসরায়েলের অস্ত্র কারখানা হচ্ছে ফোক্সভাগেনের প্ল্যান্ট

3
ইতালিতে হামলা ও হেনস্তার শিকার অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সমর্থকদের বিরুদ্ধে

4
ছবি: বিবিসি
আন্তর্জাতিক

উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু চালু

5
‘ক্যাং কন’ প্রচলিত অস্ত্রের পাশাপাশি পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পানিতে উল্টে যাওয়া পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম যুদ্ধজাহাজটি ফের যুক্ত হলো উত্তর কোরিয়ার বহরে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net