Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 16, 2026
কাদা ছোড়াছুড়ি নয়, সম্পর্ক ভাঙার দায় নিজের কাঁধে নিলেন সালমান

বিনোদন

হিন্দুস্তান টাইমস  
02 May, 2023, 11:05 am
Last modified: 02 May, 2023, 11:14 am

Related News

  • মালয়লাম থেকে ৭ ভাষায় রিমেক: যেভাবে বিশ্বজয় করল ‘দৃশ্যাম’
  • কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: আদালতে দায় স্বীকার, কারাগারে অটোরিকশাচালক সুমন
  • বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর, রাত আড়াইটায় দেন বন্ধুকে মেসেজ—শেষ ৩ ঘণ্টায় যা ঘটেছিল
  • দায় স্বীকার করে এগিয়ে এলে আ. লীগের সঙ্গে পুনর্মিলন সম্ভব: তথ্য উপদেষ্টা
  • চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা

কাদা ছোড়াছুড়ি নয়, সম্পর্ক ভাঙার দায় নিজের কাঁধে নিলেন সালমান

সালমান বলেন, “প্রেমে আমার ভাগ্যটাই খারাপ। যদি কারও আসার থাকে তাহলে আসবে। আসলে আমার সব প্রাক্তনরা ভালো ছিল। ভুল আমারই ছিল।"
হিন্দুস্তান টাইমস  
02 May, 2023, 11:05 am
Last modified: 02 May, 2023, 11:14 am
সালমান খান। ছবি: সংগৃহীত

বলিউডে সবচেয়ে বেশি প্রেমের গুঞ্জন রয়েছে সালমান খানকে নিয়ে। ক্যারিয়ারের শুরু থেকে অনেক অভিনেত্রীর সাথেই তার সম্পর্ক গড়ে ওঠার খবর পাওয়া গেলেও, এখনও পর্যন্ত কাউকে বিয়ে করেননি 'ভাইজান'। এ নিয়ে প্রায়ই বিভিন্ন সাক্ষাৎকারে প্রশ্নের মুখে পড়তে হয় তাকে। জনপ্রিয় ভারতীয় টিভি শো 'আপ কি আদালত'-এ নিজের অসফল সম্পর্কগুলো নিয়ে মুখ খুলেছেন সালমান। এই শো'তে সালমান বলেছেন, অন্য কারো ভুলে নয়, বরং তার দোষেই হয়তো বারবার সম্পর্ক ভেঙেছে।

বলিউডে গুঞ্জন রয়েছে, এত বছরের ক্যারিয়ারে একাধিক নায়িকার সঙ্গে প্রেম করেছেন সালমান খান। সালমানের কথিত প্রেমিকাদের মধ্যে আছেন সঙ্গীতা বিজলানি, ঐশ্বরিয়া রাই, ক্যাটরিনা কাইফ, ইউলিয়া ভান্তুর প্রমুখ।

'আপ কী আদালত' শোতে সালমানকে তার প্রাক্তন এবং অতীতের সম্পর্কগুলো নিয়ে জিজ্ঞেস করা হয়। তিনি সেই প্রশ্নের উত্তরে বলেন, "প্রেমে আমার ভাগ্যটাই খারাপ। যদি কারও আসার থাকে তাহলে আসবে। আসলে আমার সব প্রাক্তনরা ভালো ছিল। ভুল আমারই ছিল। প্রথমবার কেউ যখন ছেড়ে যায়, দোষ তাঁর থাকে। দ্বিতীয়বার, তৃতীয়বারও হয়তো তারই থাকে। কিন্তু চতুর্থবার কেউ ছেড়ে গেলে কিন্তু একটা সন্দেহ তৈরি হয়। আর পঞ্চমবার হলে সেটা ৬০-৪০ চান্স হয়ে যায়।"

"কিন্তু এর বেশি কেউ যদি আপনাকে ছেড়ে যায়, তাহলে জানবেন দোষ আপনারই। এখানে অন্য কারো দোষ নেই। দোষ আমার। আমার একটা ভয় ছিল- হয়তো আমার সঙ্গী যেমনটা ভাবছেন, সেই জীবন, সেই ভালোবাসা আমি তাকে দিতে পারব না। আমি নিশ্চিত তারা সবাই এখন যে যার মতো ভালো আছেন", যোগ করেন সালমান। 

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে সালমানের ছবি 'কিসি কা ভাই কিসি কি জান'। ফারহাদ সামজির এই ছবিতে সালমানের পাশাপাশি আছেন পূজা হেগড়ে, শেহনাজ গিল, পলক তিওয়ারি, ভেঙ্কটেশ দাগ্গুবাতি, ভূমিকা চাওলা, রাঘব জুয়েলের মতো অভিনেতা-অভিনেত্রীরা। ছবিটি গত ২১ এপ্রিল মুক্তি পেয়েছে।

Related Topics

টপ নিউজ

সালমান খান / সম্পর্ক / দায় স্বীকার / বলিউড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের
    ২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের
  • কেটি যাকারায়া। ছবি: সিএনপি
    ‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব
  • প্রতীকি ছবি: সংগৃহীত
    বাংলাদেশ, পাকিস্তানসহ ২৯ দেশের বিমানকর্মীদের ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা মেনে চলবে এয়ার ফ্রান্স
  • ছবি: টিবিএস
    ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি
  • বাংলাদেশের একটি গ্রামের মাঠে সোলার প্যানেল। ফাইল ছবি: রেহমান আসাদ/টিবিএস
    সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে অর্থবিভাগ ও পিকেএসএফের ৫০০ কোটি টাকার চুক্তি সই

Related News

  • মালয়লাম থেকে ৭ ভাষায় রিমেক: যেভাবে বিশ্বজয় করল ‘দৃশ্যাম’
  • কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: আদালতে দায় স্বীকার, কারাগারে অটোরিকশাচালক সুমন
  • বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর, রাত আড়াইটায় দেন বন্ধুকে মেসেজ—শেষ ৩ ঘণ্টায় যা ঘটেছিল
  • দায় স্বীকার করে এগিয়ে এলে আ. লীগের সঙ্গে পুনর্মিলন সম্ভব: তথ্য উপদেষ্টা
  • চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা

Most Read

1
২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের
অর্থনীতি

২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের

2
কেটি যাকারায়া। ছবি: সিএনপি
আন্তর্জাতিক

‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

3
প্রতীকি ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশ, পাকিস্তানসহ ২৯ দেশের বিমানকর্মীদের ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা মেনে চলবে এয়ার ফ্রান্স

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি

6
বাংলাদেশের একটি গ্রামের মাঠে সোলার প্যানেল। ফাইল ছবি: রেহমান আসাদ/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে অর্থবিভাগ ও পিকেএসএফের ৫০০ কোটি টাকার চুক্তি সই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net