Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 19, 2026
কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনীতে জনি ডেপের নতুন ছবির প্রিমিয়ার  

বিনোদন

টিবিএস ডেস্ক
06 April, 2023, 12:50 pm
Last modified: 06 April, 2023, 12:56 pm

Related News

  • ভারতের সবচেয়ে সফল স্টার কিড, ২৭ বছরেই দিয়েছেন ‘২,০০০ কোটির’ সিনেমা, প্রশংসা কুড়িয়েছেন কান-এ
  • যেকোনো মানুষকে হত্যা করাই অপরাধ: ইরানি চলচ্চিত্র নির্মাতা আসগর ফরহাদি
  • কান-এ প্রশংসিত জাফর পানাহির নতুন সিনেমার উত্তর আমেরিকা অঞ্চলের স্বত্ব কিনল নিওন
  • ইসরায়েলি বিমান হামলায় নিহত আলোকচিত্রী ফাতিমা, কান উৎসবে তাকে নিয়ে প্রামাণ্যচিত্র
  • উইকিপিডিয়ার ‘নিম্নমানের’ ছবিগুলো বদলাতে নেমেছেন অপেশাদার আলোকচিত্রীরা

কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনীতে জনি ডেপের নতুন ছবির প্রিমিয়ার  

কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনীর রাতে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে জনি ডেপ অভিনীত চলচ্চিত্র 'জ্যাঁ দো বাঘি'।
টিবিএস ডেস্ক
06 April, 2023, 12:50 pm
Last modified: 06 April, 2023, 12:56 pm

প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে আলোচিত মানহানি মামলার পর পুরোপুরি ঘুরে দাঁড়িয়েছেন হলিউড অভিনেতা জনি ডেপ। একাধিক ছবি সাইন করার পাশাপাশি শিল্পী ও গায়ক হিসেবেও নতুন করে আত্মপ্রকাশ করেছেন ডেপ। কনসার্টে গান গাওয়া থেকে শুরু করে অ্যালবাম প্রকাশ এবং নিজের আঁকা পোর্ট্রেট বিক্রি করা… সব মিলিয়ে বেশ রমরমা অবস্থা এখন 'পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান' তারকার।

এবার 'ক্যাপ্টেন জ্যাক স্প্যারো'র কাছে এসেছে আরও একটি সুখবর। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনীর রাতে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে জনি ডেপ অভিনীত চলচ্চিত্র 'জ্যাঁ দো বাঘি'।

ফরাসি ভাষার এই চলচ্চিত্রে ফ্রান্সের রাজা পঞ্চদশ লুই এর চরিত্রে অভিনয় করেছেন ডেপ। ইতিহাসনির্ভর এই চলচ্চিত্রের কাজ শুরু হয়েছে গত বছরের জুলাইয়ে। ভ্যারাইটির প্রতিবেদন সূত্রে জানা গেছে, সিনেমার দৃশ্যপটে রয়েছে ফ্রান্সের ভার্সেই প্রাসাদের মতো কিছু ঐতিহাসিক স্থান। 

ফরাসি চলচ্চিত্র নির্মাতা মাইওয়েন পরিচালিত এই সিনেমার গল্প রাজা পঞ্চদশ লুই য়ের সর্বশেষ উপপত্নী জ্যাঁ দো বাঘিকে কেন্দ্র করে। দরিদ্র ঘরে জন্ম নেওয়া জ্যাঁ দো বাঘি কিভাবে পঞ্চদশ লুইয়ের স্নেহের বন্ধনে বাঁধা পড়েন সেটিই দেখানো হবে ছবিতে।  আগামী ১৬ মে কান চলচ্চিত্র উৎসবে ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে।

ডেপের প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ড একটি স্বনামধন্য পত্রিকার উপ-সম্পাদকীয়তে নিজেকে 'গৃহ-সহিংসতার শিকার' বলে দাবি করার পর হলিউডের ক্যান্সেল কালচারের শিকার হন ডেপ। তার হাত থেকে বড় বড় প্রজেক্ট ছুটে যায় এবং অনেক তারকা-পরিচালক-প্রযোজকেরা তাকে বর্জন করেন।

এরপর অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে পাল্টা মানহানি মামলা করে সেই মামলায় নির্দোষ প্রমাণিত হন এবং জয়লাভ করেন ডেপ। এর ফলে হলিউডে নতুন করে ক্রেজ তৈরি হয় 'পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান' তারকাকে নিয়ে।
 
Related Topics

টপ নিউজ

জনি ডেপ / কান চলচ্চিত্র উৎসব / উদ্বোধনী / ফরাসি চলচ্চিত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার
    চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার
  • ছবি: সংগৃহীত
    আনুষ্ঠানিকভাবে বিশ্ব পারমাণবিক পরিবারে প্রবেশ করল বাংলাদেশ
  • বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা
    বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা
  • কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলা কানাডা ও ইউরোপের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার বিষয়ে কথা বলছেন। ছবি: রয়টার্স
    কানাডার পর ইইউর ‘সহযোগী সদস্য’ হতে পারে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডও, ইইউ পার্লামেন্ট প্রেসিডেন্টের ইঙ্গিত
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    ‘স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেব’: ঢাকার ১০১ চুক্তি পর্যালোচনা নিয়ে নয়াদিল্লি
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    বসুন্ধরায় গড়ে উঠছে ২৪ তলা ভবনের সমান উঁচু নাগরদোলা ‘ঢাকা আই’ 

Related News

  • ভারতের সবচেয়ে সফল স্টার কিড, ২৭ বছরেই দিয়েছেন ‘২,০০০ কোটির’ সিনেমা, প্রশংসা কুড়িয়েছেন কান-এ
  • যেকোনো মানুষকে হত্যা করাই অপরাধ: ইরানি চলচ্চিত্র নির্মাতা আসগর ফরহাদি
  • কান-এ প্রশংসিত জাফর পানাহির নতুন সিনেমার উত্তর আমেরিকা অঞ্চলের স্বত্ব কিনল নিওন
  • ইসরায়েলি বিমান হামলায় নিহত আলোকচিত্রী ফাতিমা, কান উৎসবে তাকে নিয়ে প্রামাণ্যচিত্র
  • উইকিপিডিয়ার ‘নিম্নমানের’ ছবিগুলো বদলাতে নেমেছেন অপেশাদার আলোকচিত্রীরা

Most Read

1
চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার
বাংলাদেশ

চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আনুষ্ঠানিকভাবে বিশ্ব পারমাণবিক পরিবারে প্রবেশ করল বাংলাদেশ

3
বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা
অর্থনীতি

বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা

4
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলা কানাডা ও ইউরোপের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার বিষয়ে কথা বলছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কানাডার পর ইইউর ‘সহযোগী সদস্য’ হতে পারে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডও, ইইউ পার্লামেন্ট প্রেসিডেন্টের ইঙ্গিত

5
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেব’: ঢাকার ১০১ চুক্তি পর্যালোচনা নিয়ে নয়াদিল্লি

6
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

বসুন্ধরায় গড়ে উঠছে ২৪ তলা ভবনের সমান উঁচু নাগরদোলা ‘ঢাকা আই’ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net