Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 07, 2026
নতুন প্রজন্মের কাছে 'ফ্রেন্ডস' সিরিজটি আপত্তিকর: জেনিফার অ্যানিস্টন

বিনোদন

টিবিএস ডেস্ক
02 April, 2023, 10:45 am
Last modified: 02 April, 2023, 11:00 am

Related News

  • প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর মন্তব্য’, গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কলেজশিক্ষার্থী কারাগারে
  • ‘আমাদের পিছু নেওয়া বন্ধ করুন’: বাড়ি ছাড়লেন মোদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা সেই কিশোরী ও তার মা
  • মারা গেছেন ‘ফ্রেন্ডস’-এর কিংবদন্তি পরিচালক জেমস বারোজ 
  • ২১ বছর পর অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারাল বাংলাদেশ
  • ‘হ্যাপি বার্থডে মাই লাভ’: ইনস্টাগ্রামে জেনিফার অ্যানিস্টন ও জিম কার্টিসের সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা

নতুন প্রজন্মের কাছে 'ফ্রেন্ডস' সিরিজটি আপত্তিকর: জেনিফার অ্যানিস্টন

অভিনেত্রী মনে করেন, সময়ের সাথে সাথে কমেডির মান বদলাচ্ছে। নতুন প্রজন্মের ছেলেমেয়েদের অনেকেই নব্বইয়ের দশকের জনপ্রিয় সিটকম 'ফ্রেন্ডস' সিরিজটিকে 'আপত্তিকর' বলে মনে করে।
টিবিএস ডেস্ক
02 April, 2023, 10:45 am
Last modified: 02 April, 2023, 11:00 am

দিন দিন কি কমেডির ভাবনা, মান সব পাল্টে যাচ্ছে? বদলে যাচ্ছে হাসি-মজার ধরন? অন্তত তেমনটাই মনে করেন মার্কিন অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন।

জেনিফার অ্যানিস্টনের ভাবনা অনুযায়ী, সময়ের সাথে সাথে কমেডির মান বদলাচ্ছে। নতুন প্রজন্মের ছেলেমেয়েদের অনেকেই নব্বইয়ের দশকের জনপ্রিয় সিটকম 'ফ্রেন্ডস' সিরিজটিকে 'আপত্তিকর' বলে মনে করে। অনেকেরই এটি ঘোরতর অপছন্দ। 

৫৪ বছর বয়সী অভিনেত্রী তার পরবর্তী ছবি মার্ডার মিস্ট্রি ২ -এর প্রচারণায় নেমেছেন। ভ্যারাইটিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জনপ্রিয় সিটকম 'ফ্রেন্ডস' এর বিষয়ে কথা বলেন এবং এটি নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া কেমন তা জানান।

অভিনেত্রী বলেন, কমেডিয়ানরা এখন অনেক ক্ষেত্রেই 'জীবন নিয়ে হাস্যরস' করার 'অনুমতি পায় না'। তার ভাষ্যে, "এখন বিষয়টা অনেক চতুরতার সাথে করতে হয়, খুব সাবধান থাকতে হয় কমেডি করার সময়, যা কমেডিয়ানদের জন্য কঠিন হয়ে দাঁড়ায়; কারণ কমেডির সৌন্দর্য্যই হচ্ছে আমরা নিজের নিয়ে মজা করবো এবং যাপিত জীবন নিয়েও মজা করবো।"

সম্প্রতি এএফপিকে দেওয়া একটি সাক্ষাৎকারে জেনিফার অ্যানিস্টন বলেন, "একটা গোটা প্রজন্ম আছে যারা এখন 'ফ্রেন্ডস' এর এপিসোডগুলো দেখেন এবং সেটাকে আপত্তিকর বলে মনে করেন। কিছু জিনিস থাকে যা ইচ্ছাকৃতভাবে করা হয় না... আমাদের হয়তো সেভাবেই ভাবা উচিত ছিল। কিন্তু এখন যেরকম সংবেদনশীলতা আছে তা আগে ছিল বলে আমি মনে করি না।"

প্রগতিশীলতা ও সংবেদনশীলতা কোনো কোনো ক্ষেত্রে সৃজনশীলতার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে- এমন মতামত শুধু জেনিফার অ্যানিস্টন একাই ব্যক্ত করেননি। সাম্প্রতিক সময়ে ক্রিস রক ও ডেভ চ্যাপেলের মতো কমেডিয়ানরাও কমেডিকে সীমাবদ্ধ করে ফেলার সমালোচনা করেছেন।

এদিকে কোনো কোনো দর্শক 'ফ্রেন্ডস' সিরিজে বৈচিত্র্যতার অভাব আছে বলে মনে করেন। সিরিজের প্রধান সব চরিত্রই শ্বেতাঙ্গ এবং ভিন্ন বর্ণের চরিত্র সেখানে দেখানো হয়নি বললেই চলে। আবার অনেক দর্শকের কাছে সিরিজের বিভিন্ন সংলাপ বা জোক হোমোফোবিক বা ট্রান্সফোবিক বলে মনে হয়েছে।

তবে 'ফ্রেন্ডস' এর একজন কো-ক্রিয়েটর মার্তা কৌফম্যান সিরিজে বৈচিত্র্যতার অভাব আছে স্বীকার করে বলেছেন, "দোষ স্বীকার করে নেওয়া খুব সহজ কাজ নয়। আয়নায় নিজেকে দেখলে তখন খুবই কষ্ট হয়। ২৫ বছর আগে আমি আরও ভালোভাবে কাজ করতে পারিনি বলে আমি লজ্জিত।"    

Related Topics

টপ নিউজ

জেনিফার অ্যানিস্টন / ফ্রেন্ডস / কমেডি / সিরিজ / আপত্তিকর মন্তব্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
    ইনসুলিন বন্ধ ও কিটো ডায়েটের পরামর্শে রোগীর মৃত্যু, স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ‘স্ত্রী মেরেছেন তাই মদ পান’, ভিডিও ভাইরালের পর নারায়ণগঞ্জে নৌ পুলিশের এসআই প্রত্যাহার
  • ছবি: টিবিএস
    ইলেকট্রনিক্স থেকে পোশাক ও কাচ শিল্প: যেভাবে কারখানার ছাদকে বিদ্যুৎকেন্দ্রে রূপান্তর করা হচ্ছে
  • কর্নেল (অব.) অলি আহমেদ। ছবি: সংগৃহীত
    রেজওয়ানার মতো হারাম মেয়ে থাকায় আপনাদের ক্ষমতায় আসতে দেয় নাই: জোটের লংমার্চে অলি
  • ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলে ছড়িয়ে পড়েছে মাইক্রোঅ্যালগির আস্তরণ। ছবি: ইসরায়েল ওশানোগ্রাফিক অ্যান্ড লিমনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট
    ‘অত্যন্ত বিরল ঘটনা’: মাইলজুড়ে বিস্তৃত অণুশৈবালের কারণে বন্ধ ইসরায়েলের অধিকাংশ পানি শোধনাগার
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    ঢাকায় বাসার বাইরে খেলতে গিয়ে অপহৃত শিশু শরীয়তপুর থেকে উদ্ধার  

Related News

  • প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর মন্তব্য’, গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কলেজশিক্ষার্থী কারাগারে
  • ‘আমাদের পিছু নেওয়া বন্ধ করুন’: বাড়ি ছাড়লেন মোদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা সেই কিশোরী ও তার মা
  • মারা গেছেন ‘ফ্রেন্ডস’-এর কিংবদন্তি পরিচালক জেমস বারোজ 
  • ২১ বছর পর অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারাল বাংলাদেশ
  • ‘হ্যাপি বার্থডে মাই লাভ’: ইনস্টাগ্রামে জেনিফার অ্যানিস্টন ও জিম কার্টিসের সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা

Most Read

1
স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইনসুলিন বন্ধ ও কিটো ডায়েটের পরামর্শে রোগীর মৃত্যু, স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

‘স্ত্রী মেরেছেন তাই মদ পান’, ভিডিও ভাইরালের পর নারায়ণগঞ্জে নৌ পুলিশের এসআই প্রত্যাহার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইলেকট্রনিক্স থেকে পোশাক ও কাচ শিল্প: যেভাবে কারখানার ছাদকে বিদ্যুৎকেন্দ্রে রূপান্তর করা হচ্ছে

4
কর্নেল (অব.) অলি আহমেদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রেজওয়ানার মতো হারাম মেয়ে থাকায় আপনাদের ক্ষমতায় আসতে দেয় নাই: জোটের লংমার্চে অলি

5
ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলে ছড়িয়ে পড়েছে মাইক্রোঅ্যালগির আস্তরণ। ছবি: ইসরায়েল ওশানোগ্রাফিক অ্যান্ড লিমনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট
আন্তর্জাতিক

‘অত্যন্ত বিরল ঘটনা’: মাইলজুড়ে বিস্তৃত অণুশৈবালের কারণে বন্ধ ইসরায়েলের অধিকাংশ পানি শোধনাগার

6
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

ঢাকায় বাসার বাইরে খেলতে গিয়ে অপহৃত শিশু শরীয়তপুর থেকে উদ্ধার  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net