Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
রাতারাতি বাদ পড়েন পাঁচ ছবি থেকে! বলিউডের 'রাজনীতির' শিকার হয়েছিলেন ঐশ্বরিয়াও?  

বিনোদন

হিন্দুস্তান টাইমস
30 March, 2023, 10:35 am
Last modified: 30 March, 2023, 11:17 am

Related News

  • ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ
  • সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!
  • মির্জা আব্বাসের মানহানির অভিযোগে নাসিরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা, হাজির হতে সমন জারি
  • অলটারনেটিভস'র ন্যাশনাল অর্গানাইজিং কমিটি গঠন
  • বিএনপি চাইলে থাকব, না চাইলে চলে যাব: কালের কণ্ঠকে রাষ্ট্রপতি

রাতারাতি বাদ পড়েন পাঁচ ছবি থেকে! বলিউডের 'রাজনীতির' শিকার হয়েছিলেন ঐশ্বরিয়াও?  

ঐশ্বরিয়া বলেন, 'এ ধরনের ঘটনা আপনাকে আরও সচেতন করে দেয়। বুঝিয়ে দেয়, এখানে অন্য কোনো ব্যক্তি অন্য মানুষ বা প্রজেক্টের উপর প্রভাব ফেলতে পারে।'
হিন্দুস্তান টাইমস
30 March, 2023, 10:35 am
Last modified: 30 March, 2023, 11:17 am
বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই। ছবি: সংগৃহীত

সম্প্রতি বলিউডের 'রাজনীতি' নিয়ে মুখ খুলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। জানিয়েছেন তাঁকে একসময় কোণঠাসা করার চেষ্টা চালিয়েছিল একাংশ। আর সে কারণেই হলিউডে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এই বিতর্কের মাঝে ভাইরাল বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের পুরনো একটি সাক্ষাৎকার; যেখানে দেখা যাচ্ছে সিমি গারেওয়ালের শো'তে এসে তিনি বলছেন একসময় রাতারাতি কিভাবে তার হাত থেকে চলে গিয়েছিল একাধিক ছবির কাজ।

ভিডিওতে সিমিকে শাহরুখের নাম উল্লেখ করে বলতে দেখা যায়, 'তোমদের একসঙ্গে পাঁচটি ছবিতে কাজ করার কথা ছিল, তাই না অ্যাশ? 'বীর জারা' তোমার জন্যই তো লেখা হয়েছিল।' এখানে ঐশ্বরিয়া জবাব দেন, 'আমার সঙ্গে কয়েকটি সিনেমা হওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করে কোনো কারণ ছাড়াই সেগুলোতে আমি ছিলাম না। কেন, সেই উত্তর আমার কাছে কখনোই ছিল না।'

এরপর সিমি প্রশ্ন করেন, ছবি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত কি তার ছিল? এতে অভিনেত্রীর জবাব, 'না, এটা আমার সিদ্ধান্ত ছিল না'। সেই সঙ্গে জানান, এরকম ঘটনা শুধু যে তাকে বিস্মিত বা বিভ্রান্ত করেছিল তা-ই নয়, বড় আঘাতও পেয়েছিলেন। এরপরেই সিমির আবার প্রশ্ন করেন, 'এই অভিজ্ঞতা কি বলিউডে কাজ করার পদ্ধতি সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেছে?'

জবাবে ঐশ্বরিয়া বলেন, 'এ ধরনের ঘটনা আপনাকে আরও সচেতন করে দেয়। বুঝিয়ে দেয়, এখানে অন্য কোনো ব্যক্তি অন্য মানুষ বা প্রজেক্টের উপর প্রভাব ফেলতে পারে। এটা স্পষ্ট হয়ে উঠেছিল যে আমার সঙ্গেও এরকম কিছু হতে পারে… আমার সব বক্স অফিস সাফল্য বা ইন্ডাস্ট্রিতে 'নিরাপদ অবস্থান' থাকা সত্ত্বেও।"

ঐশ্বরিয়া এবং শাহরুখের 'চলতে চলতে', 'কাল হো না হো' এবং 'বীর জারা'সহ কয়েকটি ছবিতে একসঙ্গে অভিনয় করার কথা ছিল। সিমি এই শো-তেই ঐশ্বরিয়ার কাছে জানতে চান, তিনি শাহরুখকে এই ব্যাপারে কখনো প্রশ্ন করেছেন কি না।

কিন্তু এর উত্তরে ঐশ্বরিয়া বলেন, 'এটা আমার স্বভাবের মধ্যে নেই। যদি একজন ব্যক্তি তা ব্যাখ্যা করার প্রয়োজনীয়তা বোধ করেন, তবে করবেন। যদি তারা কখনও না করেন সেটাও তাদেরই ইচ্ছা। সুতরাং, কী এবং কেন তা নিয়ে প্রশ্ন করা আমার স্বভাবের মধ্যে নেই।'

তবে বলিউডের একটা বড় অংশ মনে করেন, সালমান খানের সঙ্গে বিচ্ছেদের কারণেই অ্যাশের হাত থেকে এইসব প্রজেক্ট বেরিয়ে যায়। ২০০৩ সালে এক সাক্ষাৎকারে শাহরুখ এইপ্রসঙ্গে কথা বলতে গিয়ে জানান, 'কাউকে নিয়ে কোনো প্রজেক্ট শুরু করা এবং কোনো কারণ ছাড়াই তাঁকে বাদ দিয়ে দেওয়া কখনই খুব সোজা সিদ্ধান্ত নয়। এটা খুব দুঃখজনক, কারণ অ্যাশ আমার ভালো বন্ধু। প্রযোজক হিসেবে ওটাই তখন ঠিক সিদ্ধান্ত ছিল। আমি ওর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।" 

Related Topics

টপ নিউজ

ঐশ্বরিয়া রাই / বলিউড / রাজনীতি / বাদ পড়া / সিনেমা / শাহরুখ খান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
    সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

Related News

  • ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ
  • সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!
  • মির্জা আব্বাসের মানহানির অভিযোগে নাসিরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা, হাজির হতে সমন জারি
  • অলটারনেটিভস'র ন্যাশনাল অর্গানাইজিং কমিটি গঠন
  • বিএনপি চাইলে থাকব, না চাইলে চলে যাব: কালের কণ্ঠকে রাষ্ট্রপতি

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

2
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

4
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর

6
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net