Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 02, 2026
সন্তানদের কথা ভেবে এতদিন চুপ ছিলাম: শাকিরার সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে পিকে

বিনোদন

টিবিএস ডেস্ক
24 March, 2023, 11:00 am
Last modified: 24 March, 2023, 11:09 am

Related News

  • ‘গৃহযুদ্ধ লাগার আগেই সন্তানের বাহিনী চাই’—সাবেক প্রেমিকাকে বলেছিলেন ইলন মাস্ক
  • চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স
  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়
  • ভালো রাজনীতিক হতে হলে কি ভালো বাবা হওয়া যায় না? 

সন্তানদের কথা ভেবে এতদিন চুপ ছিলাম: শাকিরার সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে পিকে

দীর্ঘ এক দশকের সম্পর্কের ভাঙ্গনের পর কেমন আছেন জানতে চাইলে পিকে জানান, তিনি খুবই ভালো আছেন এবং ভবিষ্যতে যা করতে মন সায় দেবে সেটাই করবেন।
টিবিএস ডেস্ক
24 March, 2023, 11:00 am
Last modified: 24 March, 2023, 11:09 am

শাকিরা ও পিকের মধ্যকার মধুর প্রেম গত বছরের জুনে তিক্ততায় রূপ নিয়েছে। বিচ্ছেদ নিয়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শাকিরা প্রকাশ্যে মন্তব্য করলেও পিকে এতদিন চুপই ছিল। তবে এবার নীরবতা ভেঙেছেন স্প্যানিশ এ তারকা ফুটবলার। স্প্যানিশ গণমাধ্যম এল পাইসকে দেওয়া এক সাক্ষাৎকারে বিচ্ছেদ প্রসঙ্গে কথা বলেছেন তিনি।

'বিজেডআরপি মিউজিক ৫৩তম সেশন' এর গানে প্রাক্তন সঙ্গীকে অনেকটা কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন শাকিরা। গানের প্রতিটি লাইনে পরোক্ষভাবে পিকের প্রতি যেন নিজের ক্ষোভ প্রকাশ করেছেন কলম্বিয়ান এ পপ তারকা।

গানটি নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা চলতে থাকলেও এতদিন সরাসরি কোনো মন্তব্যই করেননি পিকে। এর মাঝে শুধু নতুন সঙ্গী ক্লারা চিয়া মার্তির সাথে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন তিনি।

দীর্ঘদিন নীরব থাকার প্রসঙ্গে সাক্ষাৎকারে পিকে বলেন, "নিজের সন্তানের জন্য যেটা সবচেয়ে ভালো, অভিভাবক হিসেবে সকলের সেটাই করা উচিত। আমি আমার সন্তানদের কথা ভেবে এতদিন চুপ ছিলাম। বাবা হিসেবে আমি এই বিষয়টাকেই প্রাধান্য দিয়েছি।"

প্রায় দীর্ঘ এক দশকের সম্পর্কের ভাঙ্গনের পর কেমন আছেন জানতে চাইলে পিকে জানান, তিনি খুবই ভালো আছেন এবং ভবিষ্যতে যেটা করতে মন সায় দেবে সেটাই করবেন।

বার্সেলোনায় ইতিহাসে অন্যতম সফল ফুটবলার পিকে বলেন, "আমার মৃত্যুর সময় পেছন ফিরে তাকালে যেন দেখি যে, আমি সবসময় তা-ই করেছি যেটা আমার করতে মন চেয়েছে। আমি নিজের কাজে সৎ থাকতে চাই।"

বিচ্ছেদের ইস্যুতে একসময়ে ভক্তদের কাছে জনপ্রিয় পিকের ব্যক্তিত্ব যেন অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। মিডিয়ায় নিজের সম্পর্কে নেতিবাচক প্রচারণা নিয়ে পিকে বলেন, "আমি নিশ্চয়ই ভক্তদের কাছে নিজের ব্যক্তিত্ব ঠিক করতে টাকা খরচ করবো না। আমাকে যারা সত্যিকার অর্থেই ভালোবাসে, তারা আমাকে চেনে। বাকিরা কী ভাবলো আমার কাছে সেটা গুরুত্বপূর্ণ নয়।"

নিজের বিরুদ্ধে এতসব নেতিবাচক সংবাদের পরেও শক্ত আছেন পিকে। তিনি বলেন, "আমি প্রিয়জনদের সাথে সময় কাটাচ্ছি। আমি খুবই ভালো আছি। জীবনের পরিবর্তন থেকে জেনেছি কিভাবে ভাবে ভালো থাকা যায়।"

অন্যদিকে স্পেনের সংবাদপত্র এল পেরিওডিকোর মতে, বার্সেলোনা ছেড়ে সন্তানসহ মিয়ামিতে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শাকিরা। ধারণা করা হচ্ছে, আগামী ১ এপ্রিল মায়ামিতে চলে যাবেন তিনি। কেননা ঐ সময় যুক্তরাষ্ট্রের স্কুলগুলোতে ছুটি থাকে এবং সন্তানসহ বার্সেলোনা ছাড়ার জন্য সেটিই 'ওয়াকা ওয়াকা' খ্যাত এ পপ তারকার জন্য সুবিধাজনক সময়।

Related Topics

টপ নিউজ

পিকে-শাকিরা / বিচ্ছেদ / নীরবতা পালন / সন্তান / সাক্ষাতকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
    টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে
  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
    অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
    ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

Related News

  • ‘গৃহযুদ্ধ লাগার আগেই সন্তানের বাহিনী চাই’—সাবেক প্রেমিকাকে বলেছিলেন ইলন মাস্ক
  • চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স
  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়
  • ভালো রাজনীতিক হতে হলে কি ভালো বাবা হওয়া যায় না? 

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

2
ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
আন্তর্জাতিক

টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

4
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী

5
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net