Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 05, 2026
গানের জাদুতে জাহাঙ্গীরনগর মাতিয়ে গেলেন অঞ্জন দত্ত

বিনোদন

টিবিএস রিপোর্ট
04 March, 2023, 03:35 pm
Last modified: 04 March, 2023, 03:51 pm

Related News

  • জুলাই আন্দোলন নিয়ে বিতর্কিত পোস্টের অভিযোগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদ ছাড়লেন অধ্যাপক রশিদুল আলম
  • র‍্যাগিংয়ের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার   
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন দুই উপ-উপাচার্য
  • কোটি কোটি টাকা খরচের পরও ঢাকার নদীগুলো মরছেই

গানের জাদুতে জাহাঙ্গীরনগর মাতিয়ে গেলেন অঞ্জন দত্ত

‘শুনতে কি চাও’ দিয়ে শুরু করে তার সবচেয়ে জনপ্রিয় গান ‘বেলা বোস’ দিয়ে শেষ করেন পরিবেশনা। মাঝে গেয়েছেন ‘হ্যালো বাংলাদেশ’, ‘রঞ্জনা আমি আর আসবোনা’, ‘আমি আসবো ফিরে’, ‘তুমি না থাকলে’, ‘ম্যারি অ্যান’, ‘আমি বৃষ্টি দেখেছি’, সহ জনপ্রিয় আরও অনেক গান। 
টিবিএস রিপোর্ট
04 March, 2023, 03:35 pm
Last modified: 04 March, 2023, 03:51 pm
ছবি: মোমেন্টওয়ালা

শুক্রবার (৩ মার্চ) সন্ধ্যায় গানের জাদুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মুক্তমঞ্চ মাতিয়েছেন পশ্চিমবঙ্গের কিংবদন্তি গায়ক-গীতিকার, চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা অঞ্জন দত্ত। তার গানের সুরে যেন মন্ত্রমুগ্ধ হয়েছিল গোটা ক্যাম্পাস। 

বিশ্ববিদ্যালয়ের ৩১তম ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে জাবিতে প্রথমবারের মতো এসেছিলেন অঞ্জন। রাত ৮ টায় সেলিম আল দীন মুক্তমঞ্চে গান পরিবেশনের জন্য ওঠেন 'বেলা বোস' খ্যাত এই কিংবদন্তি। এরপর প্রায় দুই ঘণ্টা মুক্তমঞ্চ কাঁপিয়ে রাত ১০টার দিকে মঞ্চ থেকে বিদায় নেন তিনি।

'শুনতে কি চাও' দিয়ে শুরু করে তার সবচেয়ে জনপ্রিয় গান 'বেলা বোস' দিয়ে শেষ করেন পরিবেশনা। মাঝে গেয়েছেন 'হ্যালো বাংলাদেশ', 'রঞ্জনা আমি আর আসবোনা', 'আমি আসবো ফিরে', 'তুমি না থাকলে', 'ম্যারি অ্যান', 'আমি বৃষ্টি দেখেছি', সহ তার জনপ্রিয় আরও অনেক গান। 

অঞ্জনের কনসার্ট উপভোগ করতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা মুক্তমঞ্চে ভিড় করতে থাকেন শুক্রবার দুপুর থেকেই। ঢাকা, এমনকি ঢাকার বাইরে থেকেও এসেছিলেন অনেক সাবেক শিক্ষার্থী। 

বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জেবুন্নেসা খান জানান, গত সপ্তাহে বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠিত হয়। সে সময়ে অফিস থেকে দুইদিনের ছুটি নিয়ে বিশ্ববিদ্যালয়ে থেকেছেন। শুক্রবার অঞ্জন দত্তের কনসার্টের খবর জানতে পেরে, আবারও দিন পাঁচেকের ব্যবধানে ক্যাম্পাসে এসেছেন তিনি। 

ছবি: মোমেন্টওয়ালা

"ছোটবেলা থেকে অঞ্জন দত্তের গান শুনছি। নিজের বিশ্ববিদ্যালয়ে প্রিয় শিল্পীর সরাসরি কনসার্ট উপভোগ করার সুযোগ মিস করতে চাইনি; তাই সব কাজ ফেলে আবারও চলে এসেছি," যোগ করেন জেবুন্নেসা। 

কানসার্টে অঞ্জন দত্তের ছেলে নীল দত্তও গেয়েছেন দুটি গান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম, ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পরিচালক অধ্যাপক আলমগীর কবির এবং প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান সহ প্রশাসনের আরও অনেকে।

ছবি: মোমেন্টওয়ালা

উপমহাদেশের জনপ্রিয় গায়ক-গীতিকার, চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা অঞ্জন দত্তের জন্ম ১৯৫৩ সালের ১৯ জানুয়ারি। সম্প্রতি ৭০-এ পা দিয়েছেন এই কিংবদন্তি। ১৯৯৪ সালে প্রথম অ্যালবাম 'শুনতে কী চাও' দিয়ে সঙ্গীত দুনিয়ায় প্রবেশ করেন অঞ্জন।
 

Related Topics

টপ নিউজ

অঞ্জন দত্ত / বেলা বোস / জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় / জাবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পর্বতারোহীদের প্রস্রাবে গলছে এভারেস্টের হিমবাহ: গবেষণা
  • নেপালের রসুয়া জেলায় জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গের বাইরে তল্লাশি ও উদ্ধার অভিযান চলাকালে নেপাল সেনাবাহিনীর সদস্যদের কাজ করতে দেখা যাচ্ছে; ২ সেপ্টেম্বর প্রাপ্ত একটি হ্যান্ডআউট ছবিতে এটি ধারণ করা হয়। (ছবি: নেপাল আর্মি/হ্যান্ডআউট/রয়টার্স)
    নেপালে বন্যার ৯ দিন পর বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ২ জনকে জীবিত উদ্ধার, ভেতরে শোনা যাচ্ছে আরও বহু মানুষের কণ্ঠ
  • ছবি: টিবিএস
    বগুড়ায় পথচারীকে বাঁচাতে প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে, নারীর মৃত্যু
  • ২৮৬ দিন সমুদ্রে অবস্থানের পর থাইল্যান্ডে অবকাশ যাপনের সুযোগ পান ইউএসএস লিংকনের সেনা সদস্যরা। ছবি: এএফপি
    থাইল্যান্ড সফরকালে মদ্যপ অবস্থায় মারামারি: মার্কিন রণতরিতে ফেরত পাঠানো হলো দুই সেনাকে
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘চোখের সামনেই ভয়াবহ রূপ নিচ্ছে’: ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, রেকর্ড উষ্ণতার সতর্কতা জাতিসংঘের
  • সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: সংগৃহীত
    ব্যাংক রেজল্যুশন আইন: বাতিল হচ্ছে বিতর্কিত পরিচালকদের মালিকানায় ফেরার সুযোগের ধারা 

Related News

  • জুলাই আন্দোলন নিয়ে বিতর্কিত পোস্টের অভিযোগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদ ছাড়লেন অধ্যাপক রশিদুল আলম
  • র‍্যাগিংয়ের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার   
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন দুই উপ-উপাচার্য
  • কোটি কোটি টাকা খরচের পরও ঢাকার নদীগুলো মরছেই

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পর্বতারোহীদের প্রস্রাবে গলছে এভারেস্টের হিমবাহ: গবেষণা

2
নেপালের রসুয়া জেলায় জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গের বাইরে তল্লাশি ও উদ্ধার অভিযান চলাকালে নেপাল সেনাবাহিনীর সদস্যদের কাজ করতে দেখা যাচ্ছে; ২ সেপ্টেম্বর প্রাপ্ত একটি হ্যান্ডআউট ছবিতে এটি ধারণ করা হয়। (ছবি: নেপাল আর্মি/হ্যান্ডআউট/রয়টার্স)
আন্তর্জাতিক

নেপালে বন্যার ৯ দিন পর বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ২ জনকে জীবিত উদ্ধার, ভেতরে শোনা যাচ্ছে আরও বহু মানুষের কণ্ঠ

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

বগুড়ায় পথচারীকে বাঁচাতে প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে, নারীর মৃত্যু

4
২৮৬ দিন সমুদ্রে অবস্থানের পর থাইল্যান্ডে অবকাশ যাপনের সুযোগ পান ইউএসএস লিংকনের সেনা সদস্যরা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

থাইল্যান্ড সফরকালে মদ্যপ অবস্থায় মারামারি: মার্কিন রণতরিতে ফেরত পাঠানো হলো দুই সেনাকে

5
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘চোখের সামনেই ভয়াবহ রূপ নিচ্ছে’: ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, রেকর্ড উষ্ণতার সতর্কতা জাতিসংঘের

6
সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যাংক রেজল্যুশন আইন: বাতিল হচ্ছে বিতর্কিত পরিচালকদের মালিকানায় ফেরার সুযোগের ধারা 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net