Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
কেন ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ প্রযোজক জনি ডেপকেই তার ছবিতে চান?

বিনোদন

টিবিএস ডেস্ক   
27 February, 2023, 12:50 pm
Last modified: 27 February, 2023, 01:11 pm

Related News

  • হলিউডে সবচেয়ে বেশি আয় করা অ্যানিমেটেড সিনেমা ‘জুট্রোপলিস ২’
  • হলিউডে সন্তান বড় করা নিয়ে দুশ্চিন্তা, ফ্রান্সের নাগরিকত্ব নিলেন জর্জ ও আমাল ক্লুনি
  • হলিউড পরিচালক রব রেইনার ও তার স্ত্রীর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ছেলে গ্রেপ্তার
  • হলিউড পরিচালক রব রেইনার ও তার স্ত্রীর রহস্যজনক মৃত্যু, নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার
  • ৭২ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রস স্টুডিও ও স্ট্রিমিং ব্যবসা কিনছে নেটফ্লিক্স

কেন ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ প্রযোজক জনি ডেপকেই তার ছবিতে চান?

মামলার রায় আসার কিছুদিন পরেই ডেপের কাছে ক্ষমা চেয়ে তাকে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ ফ্র্যাঞ্চাইজিতে ফেরাতে চেয়েছিল ডিজনি। কিন্তু জনি ডেপ সোজা ‘না’ বলে দিয়েছেন।
টিবিএস ডেস্ক   
27 February, 2023, 12:50 pm
Last modified: 27 February, 2023, 01:11 pm
পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান-এ ক্যাপ্টেন জ্যাক স্প্যারো রূপে জনি ডেপ। ছবি: সংগৃহীত

হলিউড চলচ্চিত্র জগতে অন্যতম বিখ্যাত একটি ফ্র্যাঞ্চাইজি হলো 'পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান' ফ্র্যাঞ্চাইজি। ২০০৩ সালে 'পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: দ্য কার্স অব ব্ল্যাক পার্ল' দিয়ে শুরু, এরপরে একে একে আরও চারটি সিনেমা তৈরি হয়েছে এই ফ্র্যাঞ্চাইজির। আর প্রতিটি ছবিতেই প্রধান চরিত্র 'ক্যাপ্টেন জ্যাক স্প্যারো'র ভূমিকায় অভিনয় করেছেন হলিউড অভিনেতা জনি ডেপ। 

জলদস্যু সেজে কখনো যুদ্ধংদেহী, আবার কখনো হাস্যকর কান্ডকারখানা করে দর্শকদের আনন্দ দিয়েছেন জনি ডেপ। তাই 'পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান' সিনেমা মানেই ডেপের বিকল্প কিছু ভাবতে পারেন না ভক্তরা। সর্বশেষ ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত 'পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: ডেড ম্যান টেল নো টেলস' চলচ্চিত্রেও নিজের অভিনয়  জাদুতে সবাইকে মুগ্ধ করেছেন ডেপ।

এ পর্যন্ত সব ঠিকঠাকই চলছিল। কিন্তু বিপত্তি বাধে জনি ডেপের প্রাক্তন স্ত্রী, হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ডের মামলাকে কেন্দ্র করে। ২০১৮ সালে ডেপের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে দ্য ওয়াশিংটন পোস্ট-এ একটি উপসম্পাদকীয় লিখেছিলেন অ্যাম্বার হার্ড। এ উপসম্পাদকীয় প্রকাশের পর 'পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান' অভিনেতাকে হলিউডের ক্যান্সেল-কালচারের শিকার হতে হয়। তাকে হলিউডের বহু প্রযোজক-পরিচালক বর্জন করেন এবং হাতে থাকা অনেক সিনেমার প্রস্তাব ছুটে যায়।

আর এসব সিনেমার মধ্যে একটি ছিল পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ফ্র্যাঞ্চাইজির ষষ্ঠ সিনেমা। অ্যাম্বার হার্ডের অভিযোগকে ঘিরে ডিজনি জনি ডেপকে এ ফ্র্যাঞ্চাইজি থেকে বাদ দিয়ে দেয়।

পরে অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে পাল্টা ৫০ মিলিয়ন ডলারের মানহানি মামলা করেন। গত বছরের এপ্রিলে এ মামলার শুনানি শুরু হয়। দুই সপ্তাহেরও বেশি সময় শুনানি শেষে এ মামলায় কার্যত জয়লাভ করেন ডেপ। তার বিরুদ্ধে আনা অভিযোগের প্রেক্ষিতে কোনো প্রমাণ দেখাতে পারেননি অ্যাম্বার হার্ড।

এরপর থেকেই সব জায়গায় জনি ডেপের ধন্য ধন্য পড়ে যায়। মামলায় জয়লাভের পর থেকে জনি ডেপের ক্যারিয়ার নতুন মাত্রা নিয়েছে। যারা তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, তারা আবার নতুন করে ডেপকে কাজে নিতে চাইছেন। আলোচিত এ মামলার পর থেকে ডেপ বেশকিছু সিনেমায় চুক্তিবদ্ধও হয়েছেন। তাই এই মুহূর্তে 'পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান' এর প্রযোজক জেরি ব্রুকহেইমারের পস্তানো খুব অস্বাভাবিক নয়!

মামলার রায় আসার কিছুদিন পরেই ডেপের কাছে ক্ষমা চেয়ে তাকে 'পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান' ফ্র্যাঞ্চাইজিতে ফেরাতে চেয়েছিল ডিজনি। কিন্তু জনি ডেপ সোজা 'না' বলে দিয়েছেন। এমনকি মামলার শুনানির সময়ই অভিনেতা বলেছিলেন, ৩০০ মিলিয়ন ডলারের বিনিময়েও তিনি ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর ভূমিকায় অভিনয় করবেন না!

জেরি ব্রুকহেইমার। ছবি: সংগৃহীত

এখনও পর্যন্ত নিজের কথায় অনড় রয়েছেন ডেপ। আর সে কারণেই থেমে আছে ফ্র্যাঞ্চাইজির ষষ্ঠ ছবির কাজ! এদিকে দর্শকরাও ক্যাপ্টেন জ্যাক স্প্যারো রূপে অন্য কাউকে দেখতে নারাজ। তাই রীতিমতো বিপদেই পরেছেন ফ্র্যাঞ্চাইজির প্রযোজক।

তবে প্রযোজক ব্রুকহেইমার যে ডেপকে পছন্দ করেন তা তার কথাতেই প্রমাণিত। গণমাধ্যমকে ব্রুকহেইমার বলেন, "তিনি (ডেপ) যে কাজই করেন, সেটাই খুব চমৎকারভাবে করেন; আর অভিনেতারা এ বিষয়গুলো থেকে বেরিয়ে আসেনই। তিনি ব্যক্তি হিসেবে ভালো এবং যত্নবান। তিনি এমন একজন মানুষ যার ওপর আপনি নির্ভর করতে পারবেন। আমার মনে হয় জনি খুবই ভালো একজন বন্ধু এবং শিল্পী; কিন্তু আবারও বলছি, জীবনে আপনাকে এমন অনেক পরিস্থিতির মধ্য দিয়েই যেতে হয় যা আপনি কখনোই চাননি। কিন্তু তবুও জনি ডেপকে একজন প্রতিভাবান শিল্পী বলতেই হবে।"

এবারই প্রথমবারের মতো নিজের কথায় ডেপের প্রতি আগ্রহ প্রকাশ করলেন ব্রুকহেইমার। এর কারণ হয়তো, ডেপকে ছাড়া 'পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান' ফ্র্যাঞ্চাইজির আগের ৫টি সিনেমা থেকে ষষ্ঠ সিনেমাটি বেশ আলাদা হবে। এছাড়াও, অরল্যান্ডো ব্লুমের মতো অভিনেতাকেও এবার নাও পেতে পারে তারা। তাই ডেপকে ছাড়া এ ফ্র্যাঞ্চাইজি এগিয়ে নেওয়া কষ্টকর হয়ে যাবে।

তবে এবার প্রযোজক ব্রুকহেইমারের খোলামেলা সমর্থন ও প্রশংসায় ডেপের মন গলে কিনা সেটাই দেখার বিষয়। কারণ হলিউডে তার অবস্থান ও গুরুত্বকে কোনোভাবেই ছোট করে দেখার উপায় নেই।

সূত্র: স্ক্রিন র‍্যান্ট  

Related Topics

টপ নিউজ

পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান / জনি ডেপ / ক্যাপ্টেন জ্যাক স্প্যারো / প্রযোজক / ফ্র্যাঞ্চাইজি / হলিউড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ছবি: এএফপি
    ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা
  • ছবি; রয়টার্স
    যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

Related News

  • হলিউডে সবচেয়ে বেশি আয় করা অ্যানিমেটেড সিনেমা ‘জুট্রোপলিস ২’
  • হলিউডে সন্তান বড় করা নিয়ে দুশ্চিন্তা, ফ্রান্সের নাগরিকত্ব নিলেন জর্জ ও আমাল ক্লুনি
  • হলিউড পরিচালক রব রেইনার ও তার স্ত্রীর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ছেলে গ্রেপ্তার
  • হলিউড পরিচালক রব রেইনার ও তার স্ত্রীর রহস্যজনক মৃত্যু, নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার
  • ৭২ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রস স্টুডিও ও স্ট্রিমিং ব্যবসা কিনছে নেটফ্লিক্স

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা

3
ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net