Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
আবারও এক ফ্রেমে রাঞ্চো-ফারহান-রাজু, তবে কি নতুন ছবির প্রচারণা? 

বিনোদন

হিন্দুস্তান টাইমস  
04 February, 2023, 12:15 pm
Last modified: 04 February, 2023, 12:36 pm

Related News

  • এই প্রথম একসঙ্গে পর্দায় আসছেন শাহরুখ, আমির ও সালমান; ভাইরাল ভিডিও
  • বলিউড বাঁচাতে কম খরচে নিজের সিনেমা দেখাবেন আমির; মুক্তি দেবেন ইউটিউবে
  • রীনা আর আমার বিয়ে বরবাদ করে দিয়েছিলেন পাকিস্তানি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ: আমির খান
  • রীনার সঙ্গে বিচ্ছেদের পর নেশায় ডুবে ছিলেন আমির: 'রোজ বেহুঁশ হয়ে যেতাম মদ খেয়ে'
  • ‘মহাভারত’ হতে পারে আমির খানের শেষ ছবি

আবারও এক ফ্রেমে রাঞ্চো-ফারহান-রাজু, তবে কি নতুন ছবির প্রচারণা? 

শুক্রবার ‘থ্রি ইডিয়টস’ ভক্তদের চমকে দিয়ে এক ফ্রেমে ধরা দিলেন আমির-শারমান এবং মাধবন। তিনজনকে একসঙ্গে দেখে রীতিমতো নস্টালজিক অনুরাগীরা। লালরঙা ট্র্যাক স্যুটে দেখা গেল থ্রি-ইডিয়টদের।
হিন্দুস্তান টাইমস  
04 February, 2023, 12:15 pm
Last modified: 04 February, 2023, 12:36 pm
'থ্রি ইডিয়টস' ছবির একটি দৃশ্যে বাঁ থেকে- আর. মাধবন, আমির খান এবং শারমান যোশি। ছবি: সংগৃহীত

ছবি মুক্তির পর এক দশকেরও বেশি সময় পার হয়েছে; কিন্তু আজও দর্শকদের মনে গেঁথে রয়েছে 'থ্রি ইডিয়টস'। আমির খান, আর. মাধবন, শারমান যোশি অভিনীত এই ছবিতে তিন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের জীবনের চড়াই-উৎরাই ধরা পড়েছিল। রাজকুমার হিরানির এই ছবির সঙ্গে একাত্ম হতে পেরেছিলেন আট থেকে আশি বছর বয়সী সকলেই। 

শুধু রাঞ্চো, ফারহান আর রাজুই নয়, ভাইরাস বা সাইলেন্সার চতুরের মতো চরিত্রগুলোও গেঁথে রয়েছে দর্শদের মনে। এরপর থেকে বহুবার এই ছবির সিক্যুয়েল নির্মাণের দাবি জানিয়েছে ভক্তরা, তবে ইতিবাচক সাড়া মেলেনি নির্মাতাদের পক্ষ থেকে।

তবে গেল শুক্রবার (৩ ফেব্রুয়ারি) 'থ্রি ইডিয়টস' ভক্তদের চমকে দিয়ে এক ফ্রেমে ধরা দিলেন আমির-শারমান এবং মাধবন। তিনজনকে একসঙ্গে দেখে রীতিমতো নস্টালজিক অনুরাগীরা। লালরঙা ট্র্যাক স্যুটে দেখা গেল থ্রি-ইডিয়টদের। তবে না, থ্রি ইডিয়টসের পরবর্তী পর্ব নিয়ে কোনো আপটেড নয়, বরং শারমান যোশির গুজরাটি সিনেমা 'কংগ্রাচুলেশনস'- এর প্রমোশনে একজোট হলেন তিনজনে।

টুইটারে শারমান যোশির একাউন্ট থেকে শেয়ার করা ভিডিওর শুরুতে দেখা যায়, শারমান দর্শকদের উদ্দেশে বলছেন—'আজ আমার ছবি 'কংগ্রাচুলেশনস' মুক্তি পাচ্ছে'। কথা বেশিদূর এগোনোর আগেই ভিডিওর মাঝখানে ঢুকে পড়ে ফুট কাটেন মাধবন। তাকে পুরো বিষয়টি বুঝিয়ে আবার প্রথম থেকে ভিডিও শুরু করেন শারমান। 

'থ্রি ইডিয়টস' ছবির একটি দৃশ্যে বাঁ থেকে- আর. মাধবন, আমির খান এবং শারমান যোশি। ছবি: সংগৃহীত

কিন্তু আবারও তাল কেটে যায়; এবার বাগড়া দেন আমির খান। এবার দুজনের মাঝখানে ঢুকে পড়েন আমির এবং এসেই জড়িয়ে ধরেন পুরনো বন্ধুদের। এরপর আবার প্রথম থেকে শুরু করেন শারমান। কিন্তু বন্ধুদের জ্বালাতনে সফলভাবে নিজের বক্তব্য রাখতে পারেন না। শেষমেশ ক্যামেরার ওপারে থাকা ব্যক্তিকে বলেন, 'ওদিকে চল ভাই, এখানে এরা ভিডিও বানাতে দেবে না।"

এই ভিডিও শেয়ার করে শারমান লেখেন, "তিন ইডিয়ট প্রচার করছে 'কংগ্রাচুলেশনস' ছবির… আজকে মুক্তি পাচ্ছে এটি।"

3 idiots are promoting "Congratulations" film releasing today@AtharAamirKhan@ActorMadhavan

#BookYourTicketsNow #SharmanJoshi #ManasiParekh #maddy #aamirkhan #RehanChaudhary #SharmanJoshiProductions #RehanChaudharyFilms #CongratulationsOn3rdFeb #Parenthood #GujaratiFilm pic.twitter.com/VgR3G0MpPS— Sharman Joshi (@TheSharmanJoshi) February 3, 2023

এই ভিডিওতে রাজু-রাঞ্চো-ফারহানের পুরোনো রসায়ন দেখে মুগ্ধ ভক্তরা। তবে অনেকেই 'রাজু রাস্তোগি' ওরফে শারমানকে মনে করিয়ে দিয়েছেন, ভুল করে আমির খানের জায়গায় অন্য আমিরকে ট্যাগ করে ফেলেছেন তিনি। আর সেটা নিয়ে শারমানকে ঠাট্টাও করেছেন অনেকে। শুরুতে অভিনেতা আমির খান নয়, শ্রীনগরের মিউনিসিপ্যাল  কর্পোরেশনের কমিশনার আর্থার আমির খানকে এই ভিডিওতে ভুলবশত ট্যাগ করেছেন শারমান।

প্রসঙ্গত, পরিচালক রেহান চৌধুরীর এই ছবিতে শারমান যোশি ছাড়াও এই ছবিতে রয়েছেন আমি ভায়ানি, মানসী পারেখ গোয়েল, জায়েশ বারভায়া, অর্চনা ত্রিবেদীরা। 
 

Related Topics

টপ নিউজ

থ্রি ইডিয়টস / আমির খান / শারমান যোশি / আর. মাধবন / নতুন সিনেমা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
    জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • ছবি: সংগৃহীত
    স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ
  • ‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
    ‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

Related News

  • এই প্রথম একসঙ্গে পর্দায় আসছেন শাহরুখ, আমির ও সালমান; ভাইরাল ভিডিও
  • বলিউড বাঁচাতে কম খরচে নিজের সিনেমা দেখাবেন আমির; মুক্তি দেবেন ইউটিউবে
  • রীনা আর আমার বিয়ে বরবাদ করে দিয়েছিলেন পাকিস্তানি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ: আমির খান
  • রীনার সঙ্গে বিচ্ছেদের পর নেশায় ডুবে ছিলেন আমির: 'রোজ বেহুঁশ হয়ে যেতাম মদ খেয়ে'
  • ‘মহাভারত’ হতে পারে আমির খানের শেষ ছবি

Most Read

1
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

3
ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
আন্তর্জাতিক

জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ

6
‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net