Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 04, 2026
ভারতের আইআইটিতে প্রথমবারের মতো প্রদর্শিত হলো সত্যজিৎ রায়ের অদেখা স্কেচবুক 

বিনোদন

হিন্দুস্তান টাইমস  
24 January, 2023, 03:15 pm
Last modified: 24 January, 2023, 03:45 pm

Related News

  • ‘চিকেনস নেক’-এ ২ হাজার কোটি রুপিতে নতুন চার লেনের মহাসড়ক বানাচ্ছে ভারত
  • নেপালের ভয়াবহ বন্যা কেন ভারতের জন্য বড় সতর্কবার্তা
  • যে কারণে ভারতের শক্তিশালী জিডিপি প্রবৃদ্ধি নিয়ে প্রশ্ন উঠছে
  • আকস্মিক বন্যার জন্য ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে জলবায়ুজনিত ক্ষতিপূরণ দাবি করল নেপাল
  • প্রধানমন্ত্রী বুদ্ধিমান মানুষ, ভারত সফরের সিদ্ধান্ত তার ওপর: দীনেশ ত্রিবেদী

ভারতের আইআইটিতে প্রথমবারের মতো প্রদর্শিত হলো সত্যজিৎ রায়ের অদেখা স্কেচবুক 

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’ ছবির জন্য সুর দিয়েছিলেন রবি শঙ্কর, একথা সবারই জানা। সেসময় ছবির কারণেই বেশকিছু স্কেচ আঁকেন সত্যজিৎ। কিন্তু এই বিশেষ স্কেচবুকটি এতদিন যাবত অধরাই ছিল।
হিন্দুস্তান টাইমস  
24 January, 2023, 03:15 pm
Last modified: 24 January, 2023, 03:45 pm
সত্যজিৎ রায়। ছবি: সংগৃহীত

সত্যজিৎ রায়কে নিয়ে বাঙালির আবেগের শেষ নেই। কিংবদন্তি এই চলচ্চিত্র নির্মাতার সিনেমা তো বটেই, পাশাপাশি তাঁর সৃষ্ট সঙ্গীত, সাহিত্যের প্রতিও সবার আগ্রহ আকাশছোঁয়া। তবে এগুলোর বাইরেও সত্যজিৎ রায়ের আরও একটি বিশেষ দিক রয়েছে,  সেটি হলো তাঁর আঁকা স্কেচ। লেখকের বইগুলোতে তার আঁকা চমৎকার স্কেচগুলো দেখে মুগ্ধ হননি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন! সম্প্রতি সত্যজিৎ রায়ের এমন একটি স্কেচবুক প্রকাশ্যে এসেছে যা আগে কখনো দেখা যায়নি।

কিছুদিন আগে ভারতের গান্ধীনগর আইআইটিতে দু'দিনের একটি কমিক কনক্লেভের আয়োজন করা হয়েছিল। সেখানে সঙ্গীত মায়েস্ত্রো রবি শঙ্করকে নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়েছে। এ তথ্যচিত্রের সূত্রেই উঠে এসেছে সত্যজিৎ রায়ের স্কেচবুকটিও। 

সত্যজিৎ রায়ের 'পথের পাঁচালী' ছবির জন্য সুর দিয়েছিলেন রবি শঙ্কর, একথা সবারই জানা। সেসময় ছবির কারণেই বেশকিছু স্কেচ আঁকেন সত্যজিৎ। যদিও এই বিশেষ স্কেচবুকটি এর আগে অধরাই ছিল, সত্যজিৎ রায়ের পরিবারের সৌজন্যে এবার সেটি প্রকাশ্যে এসেছে।

এক ফ্রেমে পণ্ডিত রবি শঙ্কর, সত্যজিৎ রায় ও অভিনেতা সৌমিত্র চ্যাটার্জি। ছবি: সংগৃহীত

আইআইটি'র অনুষ্ঠানে এ বিষয়ে বক্তব্য রাখার জন্য উপস্থিত ছিলেন অধ্যাপক পিনাকী দে, যিনি একই সঙ্গে একজন কমিকস বিশেষজ্ঞ। অনুষ্ঠানে তিনি বলেন, "এই স্কেচবুকটি এর আগে রায় পরিবারের বাইরে কেউ দেখেননি। সম্প্রতি গবেষণার কাজের জন্য সন্দীপ রায় তাঁর বাবার এই স্কেচবুকটি ব্যবহারের অনুমতি দিয়েছেন। সে কারণেই এ বিরল সৃষ্টি সকলে দেখতে পাচ্ছেন। এগুলো আলাদা করে আইআইটি'র অনুষ্ঠানের জন্য বেছে রাখা হয়েছে।"

কেন আইআইটি'র অনুষ্ঠানে এই বিশেষ স্কেচগুলো প্রদর্শিত হয়েছে? এ প্রশ্নের উত্তরে পিনাকী বলেন, বর্তমান সময়ে সমাজ, অর্থনীতি, রাজনীতি, লিঙ্গ রাজনীতি, পরিবেশ, মনস্তত্ত্বের মতো সবকিছু নিয়ে মতামত প্রকাশের বড় মাধ্যম হয়ে উঠেছে কমিকস। সে কারণেই এই মাধ্যমটি নিয়ে আলাদা করে কাজ হওয়া দরকার।

"ঠিক সেই সময়ে সত্যজিৎ রায়কে আরও বেশি করে প্রাসঙ্গিক মনে হচ্ছে। তাঁর যেকোনো কাজ ফিরে দেখলেই বোঝা যায়, প্রতিটি কাজের পেছনে কতটা ভাবনা ছিল! ওই সময়ে তিনি যা যা ভাবতে পেরেছিলেন, তা এখনও অনেক প্রাসঙ্গিক", যোগ করেন অধ্যাপক পিনাকী দে।

সত্যজিৎ রায়ের এই স্কেচগুলো শুধুমাত্র কয়েকটি সাধারণ স্কেচ নয়, বরং এগুলো ভারতীয় কমিকসের ক্ষেত্রে বড় মাইলফলক বলে মতামত ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত অনেকেই। 

Related Topics

টপ নিউজ

সত্যজিৎ রায় / স্কেচবুক / প্রদর্শনী / ভারত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক
  • কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। ফাইল ছবি: রয়টার্স
    ভারতীয় কোম্পানিকে ব্যবসা গোটানোর নির্দেশ দিলেন কেনিয়ার প্রেসিডেন্ট
  • ছবি: রাজীব ধর/টিবিএস
    মেট্রোরেলের চড়া ব্যয় বৃদ্ধির পর এবার জাপানি ঋণের সুদও বাড়ছে
  • ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ছবি: সংগৃহীত
    ‘চাঁদে গেলেও নোয়াখালী পাওয়া যায়’: নোয়াখালীকে বিভাগ করার দাবির জবাবে ডেপুটি স্পিকারের রসিকতা
  • ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। ছবি: সংগৃহীত
    ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের ঋণচুক্তি সই
  • ছবি: আনস্প্ল্যাশ
    বিদেশিদের জন্য নিয়ম কঠোর করছে জাপান, দেশ ছাড়ার কথা ভাবছেন অনেকে

Related News

  • ‘চিকেনস নেক’-এ ২ হাজার কোটি রুপিতে নতুন চার লেনের মহাসড়ক বানাচ্ছে ভারত
  • নেপালের ভয়াবহ বন্যা কেন ভারতের জন্য বড় সতর্কবার্তা
  • যে কারণে ভারতের শক্তিশালী জিডিপি প্রবৃদ্ধি নিয়ে প্রশ্ন উঠছে
  • আকস্মিক বন্যার জন্য ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে জলবায়ুজনিত ক্ষতিপূরণ দাবি করল নেপাল
  • প্রধানমন্ত্রী বুদ্ধিমান মানুষ, ভারত সফরের সিদ্ধান্ত তার ওপর: দীনেশ ত্রিবেদী

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক

2
কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতীয় কোম্পানিকে ব্যবসা গোটানোর নির্দেশ দিলেন কেনিয়ার প্রেসিডেন্ট

3
ছবি: রাজীব ধর/টিবিএস
অর্থনীতি

মেট্রোরেলের চড়া ব্যয় বৃদ্ধির পর এবার জাপানি ঋণের সুদও বাড়ছে

4
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘চাঁদে গেলেও নোয়াখালী পাওয়া যায়’: নোয়াখালীকে বিভাগ করার দাবির জবাবে ডেপুটি স্পিকারের রসিকতা

5
ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের ঋণচুক্তি সই

6
ছবি: আনস্প্ল্যাশ
আন্তর্জাতিক

বিদেশিদের জন্য নিয়ম কঠোর করছে জাপান, দেশ ছাড়ার কথা ভাবছেন অনেকে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net