Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 04, 2026
'পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান' থেকে ডেপের চরিত্র বাদ দিতে চেয়েও পারিনি: প্রযোজক  

বিনোদন

টিবিএস ডেস্ক
21 December, 2022, 01:10 pm
Last modified: 21 December, 2022, 01:15 pm

Related News

  • তিনটি চিত্রনাট্য নিয়ে কাজ করছেন পিটার জ্যাকসন, বললেন এখনও অবসর নিইনি
  • অ্যাকশন থ্রিলার ‘ডে ড্রিঙ্কার’ দিয়ে ফিরছেন জনি ডেপ, আছেন পেনেলোপে ক্রুজ
  • ফের পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান! জনি ডেপ কি ফিরছেন?
  • দস্যুতার স্বর্ণযুগ: পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান
  • অ্যাম্বার হার্ডের সাথে বিরোধের পর এই প্রথম ফিরছেন জনি ডেপ, পরিচালকের ভূমিকায়

'পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান' থেকে ডেপের চরিত্র বাদ দিতে চেয়েও পারিনি: প্রযোজক  

সম্প্রতি জেরি ব্রুকহেইমার স্বীকার করেছেন যে 'পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান' ফ্র্যাঞ্চাইজি আসলে ডেপকে ছাড়া অসম্পূর্ণ। হলিউড রিপোর্টারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এও জানান যে তারা জনি ডেপের এই বিখ্যাত চরিত্রটিকে ছেঁটে ফেলার চেষ্টাও করেছিলেন, কিন্তু সফল হননি।
টিবিএস ডেস্ক
21 December, 2022, 01:10 pm
Last modified: 21 December, 2022, 01:15 pm
ক্যাপ্টেন জ্যাক স্প্যারো'র চরিত্রে জনি ডেপ। ছবি: সংগৃহীত

চলতি বছরের সবচেয়ে আলোচিত ঘটনা ছিল হলিউড অভিনেতা জনি ডেপ ও তার প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের মধ্যকার মানহানি মামলা। অ্যাম্বার হার্ড ডেপের বিরুদ্ধে গৃহ-সহিংসতার অভিযোগ আনার পর বিভিন্ন গণমাধ্যমে ডেপকে 'বউ পেটানো লোক' বলে অভিহিত করা হয়, যার ফলে ডেপের সম্মানহানি হয় এবং হলিউড তাকে বর্জন করে। তাই প্রাক্তনের বিরুদ্ধে পাল্টা মানহানি মামলা ঠুকেছিলেন ডেপ এবং কার্যত তা জিতেও গিয়েছেন তিনি।

এ মামলায় জয়লাভের পর ডেপের সুদিন ফিরতে শুরু করে। কিন্তু এর আগে হলিউডের ক্যান্সেল কালচারের শিকার হয়ে ক্যারিয়ারে ধ্বস নেমে এসেছিল তার। জনি ডেপের ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন হলো 'পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান' ফ্র্যাঞ্চাইজির 'ক্যাপ্টেন জ্যাক স্প্যারো' চরিত্রটিতে অভিনয় করা। এই ফ্র্যাঞ্চাইজির ৫টি চলচ্চিত্রে অভিনয় করে কোটি কোটি দর্শকের মন জয় করে নিয়েছেন তিনি।

কিন্তু অ্যাম্বার হার্ডের অভিযোগের জেরে হলিউড যখন ডেপকে বর্জন করে তখন ডিজনিও তাকে বর্জন করে এবং 'পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ফ্র্যাঞ্চাইজি থেকে বাদ দেয়। চলতি বছর মামলায় জেতার পর ডিজনি জনি ডেপকে অনেক অনুরোধ করেও ফ্র্যাঞ্চাইজিতে ফেরাতে পারেনি। অন্যদিকে, দর্শকরা ক্যাপ্টেন জ্যাক স্প্যারো হিসেবে ডেপ ছাড়া অন্য কাউকে দেখতে নারাজ।

সম্প্রতি হলিউড চলচ্চিত্র নির্মাতা জেরি ব্রুকহেইমার স্বীকার করেছেন যে 'পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান' ফ্র্যাঞ্চাইজি আসলে ডেপকে ছাড়া অসম্পূর্ণ। হলিউড রিপোর্টারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এও জানান যে তারা জনি ডেপের এই বিখ্যাত চরিত্রটিকে ছেঁটে ফেলার চেষ্টাও করেছিলেন, কিন্তু সফল হননি।

ফ্র্যাঞ্চাইজির প্রযোজক ব্রুকহেইমার বলেন, "আপনি এই কাজটা করতেই পারবেন না। তাকে (ক্যাপ্টেন জ্যাক স্প্যারো চরিত্র) বাদ দেওয়া সম্ভব না। এভাবে আসলে হবে না।"

তিনি আরও বলেন, "ডেপ এই সিনেমায় ফিরে আসলে আমি খুবই খুশি হবো। সে আমার একজন বন্ধু, একজন দুর্দান্ত অভিনেতা। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে সবকিছুর ভেতরেই ব্যক্তিগত বিষয়গুলো চলে এসে ঝামেলা তৈরি হয়।"

ডেপ আবার এই ফ্র্যাঞ্চাইজিতে ফিরবেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, "এটা তাদেরকে জিজ্ঞেস করুন। এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই।"

ডেপ-হার্ড মামলার শুনানি চলাকালীনই ডেপ বলেছিলেন যে ৩০০ মিলিয়ন ডলারের বিনিময়েও তিনি 'পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান' ফ্র্যাঞ্চাইজিতে ফিরবেন না। তবুও তাকে এই সমপরিমাণ টাকাই দিতে চেয়েছিল ডিজনি, কিন্তু এখনও অভিনেতার মন গলেনি। কিছুদিন আগে জ্যাক স্প্যারোর চরিত্রে নারী অভিনেত্রীর আসার গুজবও শোনা গিয়েছিল, কিন্তু হলিউড অভিনেত্রী মার্গো রবি তা নাকচ করে দিয়েছেন।

Related Topics

টপ নিউজ

পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান / জনি ডেপ / চিত্রনাট্য / প্রযোজক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের
  • নরসিংদী জেলার পলাশে স্থাপিত সরকারি মালিকানাধীন দেশের সবচেয়ে বড় ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার পিএলসি। ছবি: বাসস
    উৎপাদন শুরুর প্রথম বছরেই ২৩৩ কোটি টাকা মুনাফা করেছে ঘোড়াশাল-পলাশ সার কারখানা
  • ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে প্রকাশিত এ ছবিতে দেখা যাচ্ছে, তেহরানে ইমাম খোমেনি হোসেইনিয়াহ-সংলগ্ন শোককক্ষে রাখা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের পাশে বসে আছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জেনারেল আহমাদ ভাহিদি। ছবিটি বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে তোলা। ছবি: ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়/এপি
    খামেনির জানাজার প্রস্তুতির মাঝে আত্মগোপন থেকে প্রকাশ্যে এলেন আইআরজিসির শীর্ষ কমান্ডার
  • ছবি: টিবিএস
    রাজধানীতে অভিযান চালিয়ে ১,১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার; গ্রেপ্তার ১

Related News

  • তিনটি চিত্রনাট্য নিয়ে কাজ করছেন পিটার জ্যাকসন, বললেন এখনও অবসর নিইনি
  • অ্যাকশন থ্রিলার ‘ডে ড্রিঙ্কার’ দিয়ে ফিরছেন জনি ডেপ, আছেন পেনেলোপে ক্রুজ
  • ফের পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান! জনি ডেপ কি ফিরছেন?
  • দস্যুতার স্বর্ণযুগ: পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান
  • অ্যাম্বার হার্ডের সাথে বিরোধের পর এই প্রথম ফিরছেন জনি ডেপ, পরিচালকের ভূমিকায়

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের

4
নরসিংদী জেলার পলাশে স্থাপিত সরকারি মালিকানাধীন দেশের সবচেয়ে বড় ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার পিএলসি। ছবি: বাসস
বাংলাদেশ

উৎপাদন শুরুর প্রথম বছরেই ২৩৩ কোটি টাকা মুনাফা করেছে ঘোড়াশাল-পলাশ সার কারখানা

5
ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে প্রকাশিত এ ছবিতে দেখা যাচ্ছে, তেহরানে ইমাম খোমেনি হোসেইনিয়াহ-সংলগ্ন শোককক্ষে রাখা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের পাশে বসে আছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জেনারেল আহমাদ ভাহিদি। ছবিটি বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে তোলা। ছবি: ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়/এপি
আন্তর্জাতিক

খামেনির জানাজার প্রস্তুতির মাঝে আত্মগোপন থেকে প্রকাশ্যে এলেন আইআরজিসির শীর্ষ কমান্ডার

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজধানীতে অভিযান চালিয়ে ১,১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার; গ্রেপ্তার ১

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net