Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
দেনার দায়ে জর্জরিত ছিলেন বাবা, শৈশবের দুঃসহ স্মৃতি মনে করে আবেগতাড়িত আমির খান 

বিনোদন

টিবিএস ডেস্ক
05 December, 2022, 02:20 pm
Last modified: 05 December, 2022, 02:30 pm

Related News

  • ফিরছে র‍্যাঞ্চো-ফারহান-রাজু ম্যাজিক, ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েলের কাজ শুরু করেছেন আমির
  • ৪৭ সেকেন্ডেই হয়তো আপনি এই লেখা ছেড়ে যাবেন; মনোযোগ কি আরেকটু ধরে রাখা সম্ভব?
  • বোর্হেস থেকে জেনিফার অ্যানিস্টন: কেন কিছু স্মৃতি মনে থাকে আর কিছু হারিয়ে যায়?
  • ৬০ বছরেও ট্রেন্ডি শাহরুখ খান: ৯০ দশকের এই আইকন এখনো দাপিয়ে বেড়াচ্ছেন
  • এই প্রথম একসঙ্গে পর্দায় আসছেন শাহরুখ, আমির ও সালমান; ভাইরাল ভিডিও

দেনার দায়ে জর্জরিত ছিলেন বাবা, শৈশবের দুঃসহ স্মৃতি মনে করে আবেগতাড়িত আমির খান 

আমিরের ভাষ্যে, "আব্বাজানকে সমস্যার মধ্যে দেখে কষ্ট হতো। যাদের কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন, তাদের ফোন আসতো, ফোনে ঝগড়া হত। অভিনেতাদের সময় দিতে বলতেন। কিন্তু না, কোনো কাজ হয়নি..."
টিবিএস ডেস্ক
05 December, 2022, 02:20 pm
Last modified: 05 December, 2022, 02:30 pm

তারকাদের জীবন মানে সবটাই ঝাঁ চকচকে এবং জাঁকজমকপূর্ণ, এমনটা নয়। দুঃখ-কষ্ট তাদেরও রয়েছে। সম্প্রতি বলিউড অভিনেতা আমির খান তার জীবনের ফেলে আসা দিনগুলোর স্মৃতিরচারণ করেছেন গণমাধ্যমের সামনে। আমিরের বাবা তাহির হোসেন ছিলেন বলিউডের প্রযোজক, তাই ছোটবেলা থেকেই সিনেমার আবহ পেয়েছেন বাড়িতে। কিন্তু দেনার দায়ে জর্জরিত হয়ে পড়েছিলেন অভিনেতার বাবা। সম্প্রতি এক সর্বভারতীয় পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানালেন বলিউডের 'মি. পারফেকশনিস্ট' খ্যাত এই অভিনেতা।

এমনিতেই ছোটখাটো ঘটনায় আবেগতাড়িত হয়ে পড়েন আমির খান। ছোট্ট আমিরের জীবনের এই কথাগুলো হয়তো অনেকেরই অজানা।

আমিরের বয়স তখন বছর দশেক। দেনার দায়ে জর্জরিত প্রযোজক বাবা তাহির হোসেন। ৮ বছর ধরে চেষ্টার পরেও মুক্তি পায়নি আমিরের বাবার ছবি। রাত-দিন পাওনাদারদের ফোন, বাড়িতে অশান্তি। প্রতিশ্রুতি দিতেন আমিরের বাবা, টাকা ফেরত দেবেন। তবে কান দেননি পাওনাদাররা। আমিরের ভাষ্যে, "আব্বাজানকে সমস্যার মধ্যে দেখে কষ্ট হতো। যাদের কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন, তাদের ফোন আসতো, ফোনে ঝগড়া হত। অভিনেতাদের সময় দিতে বলতেন। কিন্তু না, কোনো কাজ হয়নি"...বলতে বলতে চোখ ভিজে ওঠে আমিরের।

টানাটানির সংসার ছিল, তবে কখনো স্কুলের বেতন দিতে দেরি করেননি বাবা, জানালেন আমির। বলিউডে আমির খানের সুদীর্ঘ ক্যারিয়ার এখন অনেক অভিনেতারই ঈর্ষার কারণ, অনেকেই তাকে আদর্শ মানেন। এখন চাইলেই নিত্যনতুন ডিজাইনার পোশাক পরতে পারেন আমির। কিন্তু তখন একটা স্কুলের প্যান্টেই কাটাতে হতো পুরো বছর।

আমির খানের বাবা প্রয়াত, তবে মা জিনাত হোসেন এখনো জীবিত আছেন। যদিও দিন কয়েক আগে তার হৃদরোগে আক্তান্ত হওয়ার খবর পাওয়া গেছে। তবে আমির খানের মেয়ে আইরা খানের বাগদানের অনুষ্ঠানে খোশমেজাজেই দেখা গিয়েছিল পুরো খান পরিবারকে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা 

Related Topics

টপ নিউজ

আমির খান / স্মৃতি / দেনা / বাবা / বলিউড অভিনেতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • ফিরছে র‍্যাঞ্চো-ফারহান-রাজু ম্যাজিক, ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েলের কাজ শুরু করেছেন আমির
  • ৪৭ সেকেন্ডেই হয়তো আপনি এই লেখা ছেড়ে যাবেন; মনোযোগ কি আরেকটু ধরে রাখা সম্ভব?
  • বোর্হেস থেকে জেনিফার অ্যানিস্টন: কেন কিছু স্মৃতি মনে থাকে আর কিছু হারিয়ে যায়?
  • ৬০ বছরেও ট্রেন্ডি শাহরুখ খান: ৯০ দশকের এই আইকন এখনো দাপিয়ে বেড়াচ্ছেন
  • এই প্রথম একসঙ্গে পর্দায় আসছেন শাহরুখ, আমির ও সালমান; ভাইরাল ভিডিও

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net