Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
আগামী বছর টিভি সিরিজ নির্মাণের পরিকল্পনা জানালেন টারান্টিনো! 

বিনোদন

টিবিএস ডেস্ক
17 November, 2022, 10:30 pm
Last modified: 17 November, 2022, 10:45 pm

Related News

  • বই: অগতির গতি
  • প্যারামাউন্টের জন্য ফের দুয়ার খুলল ওয়ার্নার ব্রাদার্স; অনিশ্চয়তায় নেটফ্লিক্সের চুক্তি
  • বেশিরভাগ ভারতীয়দের শখের বশে বই পড়ার অভ্যাস কম, তবুও দেশজুড়ে কেন এত সাহিত্য উৎসবের ধুম?
  • স্টেশন থেকে বিমানবন্দর, সর্বত্র রাজত্ব করা সস্তা পেপারব্যাক বই চিরতরে হারিয়ে যাওয়ার পথে
  • ‘আমি কখনো ভাবিনি এটা আমার সাথে ঘটতে পারে': নিজের নিপীড়নমূলক সম্পর্ক নিয়ে ফাতিমা ভুট্টো

আগামী বছর টিভি সিরিজ নির্মাণের পরিকল্পনা জানালেন টারান্টিনো! 

অস্কারজয়ী এই চলচ্চিত্র নির্মাতা জানিয়েছেন, আট পর্বের একটি টিভি সিরিজ নির্মাণ করবেন তিনি এবং এটি মুক্তি পাবে ২০২৩ সালে।
টিবিএস ডেস্ক
17 November, 2022, 10:30 pm
Last modified: 17 November, 2022, 10:45 pm
কুয়েন্টিন টারান্টিনো। ছবি: সংগৃহীত

অস্কারজয়ী হলিউড চলচ্চিত্র নির্মাতা কুয়েন্টিন টারান্টিনো টিভি সিরিজ নির্মাণ করতে যাচ্ছেন। প্রথম ধাক্কায় খবরটা অনেকের কাছে অবিশ্বাস্য মনে হলেও, এমনটাই জানানো হয়েছে সংবাদমাধ্যম ইন্ডিঅয়্যার-এর এক প্রতিবেদনে। নিজের প্রকাশিত বই 'সিনেমা স্পেকুলেশন'র প্রচারণার অংশ হিসেবে নিউইয়র্ক সিটিতে এলভিস মিচেলের সঙ্গে আলোচনায় বসেছিলেন টারান্টিনো। সেখানেই এই চলচ্চিত্র নির্মাতা জানিয়েছেন, আট পর্বের একটি টিভি সিরিজ নির্মাণ করবেন তিনি।

'পাল্প ফিকশন' খ্যাত এই অত্যুর পরিচালকের টিভি সিরিজটি মুক্তি পাবে ২০২৩ সালে। টারান্টিনোর সিরিজ বলে কথা, এরই মধ্যে নড়েচড়ে বসেছেন ভক্তরা। এদিকে ২০১৫ সালের চলচ্চিত্র 'দ্য হেইটফুল এইট'কে এপিসোড আকারে মুক্তি দিতে সম্প্রতি নেটফ্লিক্সের সাথে চুক্তি করেছেন টারান্টিনো।

এর আগে আমেরিকান টিভি সিরিজ 'ফ্রম ডাস্ক টিল ডন: দ্য সিরিজ'-এর চিত্রনাট্যের কৃতিত্ব দেওয়া হয়েছিল টারান্টিনোকে। এছাড়া তিনি ২০০৫ সালে 'সিএসআই: ক্রাইম সিন ইনভেস্টিগেশন' নামক সিরিজের দুই এপিসোড পরিচালনা করেছিলেন। তবে আসন্ন সিরিজে টারান্টিনো নিজেই থাকবেন পরিচালকের ভূমিকায়।

টারান্টিনো জানিয়েছেন, বহুদিন ধরে তার দশম ও সর্বশেষ ফিল্ম আসবে বলে যে গুজব চলছে তার কোনোকিছু এখনো স্পষ্ট বা নিশ্চিত নয়। বরং দর্শকদের উদ্দেশ্যেই প্রশ্ন ছুড়ে দিয়েছেন 'ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড' পরিচালক যে- "থিয়েটারই যদি না থাকে তাহলে সিনেমা বানিয়ে কী লাভ? তিনি আরও জানিয়েছেন যে স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত কোনো সিনেমাকে তার সর্বশেষ ফিচার ফিল্ম হিসেবে ধরে নেওয়া যাবে না।

২০২০ সালে টারান্টিনো ঘোষণা দিয়েছিলেন যে নিজের দশম চলচ্চিত্রটি নির্মাণের পরেই তিনি অবসরে যেতে ইচ্ছুক। কিন্তু এখনো পর্যন্ত সেই 'শেষ' সিনেমার ব্যাপারে নিশ্চিত না হলেও, 'রিজারভয়্যার ডগস' নির্মাতা জানিয়েছেন তার শেষ সিনেমাটি হবে একেবারেই মৌলিক গল্প।

এদিকে হার্পার কলিন্সের সাথে টারান্টিনোর দুটি বইয়ের ব্যাপারে চুক্তি সম্পন্ন হয়েছে, যার একটি হলো 'সিনেমা স্পেকুলেশন'। গত ২৫ অক্টোবর প্রকাশিত হয়েছে এটি।

২০২০ সালেই টারান্টিনো বলেছিলেন, "জীবনের এ পর্যায়ে এসে আমার মনে হয়েছে এখন একটু সাহিত্যের দিকে ঝুঁকে পড়লে কেমন হয়!" অবশেষে নিজের সেই পরিকল্পনা বাস্তবায়ন করেই দেখিয়েছেন খ্যাতনামা এই চলচ্চিত্র নির্মাতা।

Related Topics

টপ নিউজ

কুয়েন্টিন টারান্টিনো / টিভি সিরিজ / চলচ্চিত্র নির্মাতা / নেটফ্লিক্স / বই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
    ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  • বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
    বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

Related News

  • বই: অগতির গতি
  • প্যারামাউন্টের জন্য ফের দুয়ার খুলল ওয়ার্নার ব্রাদার্স; অনিশ্চয়তায় নেটফ্লিক্সের চুক্তি
  • বেশিরভাগ ভারতীয়দের শখের বশে বই পড়ার অভ্যাস কম, তবুও দেশজুড়ে কেন এত সাহিত্য উৎসবের ধুম?
  • স্টেশন থেকে বিমানবন্দর, সর্বত্র রাজত্ব করা সস্তা পেপারব্যাক বই চিরতরে হারিয়ে যাওয়ার পথে
  • ‘আমি কখনো ভাবিনি এটা আমার সাথে ঘটতে পারে': নিজের নিপীড়নমূলক সম্পর্ক নিয়ে ফাতিমা ভুট্টো

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

2
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

6
বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
অর্থনীতি

বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net