Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 20, 2026
আবারও বড়পর্দায়! এবার তামিল ছবি প্রযোজনায় ধোনি 

বিনোদন

টিবিএস ডেস্ক
26 October, 2022, 11:30 am
Last modified: 26 October, 2022, 11:40 am

Related News

  • ধোনির বিরুদ্ধে মানহানির মামলা করলেন সাবেক সতীর্থ
  • জাদেজা বীরত্বে আইপিএল চ্যাম্পিয়ন ধোনির চেন্নাই 
  • আইপিএল ফাইনাল: শিরোপা জিততে রান পাহাড় টপকাতে হবে ধোনির চেন্নাইকে
  • বিনোদন জগতে ধোনির নতুন ইনিংস, প্রকাশ্যে ‘লেটস গেট ম্যারেড’ এর পোস্টার
  • রাহুলের বিয়েতে সাড়ে তিন কোটি রুপির উপহার কোহলি-ধোনির

আবারও বড়পর্দায়! এবার তামিল ছবি প্রযোজনায় ধোনি 

ভারতীয় ক্রিকেট দলের জোড়া বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে তামিলনাড়ুর ঘনিষ্ঠতা এমনই গাঢ় যে, মাহিকে সেখানে ‘থালাইভা’ বা নেতা হিসেবে ডাকা হয়।
টিবিএস ডেস্ক
26 October, 2022, 11:30 am
Last modified: 26 October, 2022, 11:40 am
স্ত্রী সাক্ষীর সাথে ধোনি/ফাইল ছবি

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) তিনি খেলেন চেন্নাইয়ের দলে। সেই থেকেই ভারতীয় ক্রিকেট দলের জোড়া বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে তামিলনাড়ুর ঘনিষ্ঠতা। সম্পর্কটা এমনই গাঢ় যে মাহিকে সেখানে 'থালাইভা' বা নেতা হিসেবে ডাকা হয়। ক্রিকেটের পর এবার সেই সম্পর্ককে আরও পাকাপোক্ত করতে ধোনির সংস্থা নামছে তামিল ছবি প্রযোজনায়। খবর ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার।

স্ত্রী সাক্ষীর তৈরি করা চিত্রনাট্যের নির্যাসের উপর ভর করে তৈরি হচ্ছে একটি পারিবারিক ছবি। যদিও আর পাঁচটা পারিবারিক ছবির সঙ্গে নাকি ধোনি প্রযোজিত ছবির পার্থক্য প্রচুর।

ধোনি এন্টারটেনমেন্টের ব্যানারে তামিল ছবিটির পরিচালনা করবেন রমেশ থামিলমনি। ধোনির ছবিতে কে কে কাজ করবেন, তা এখনও চূড়ান্ত হয়নি। দ্রুত নাম জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন রমেশ।

রমেশ বলছেন, ''সাক্ষীর তৈরি করা চিত্রনাট্যের নির্যাসটি পড়ে আমি উৎসাহিত হই। এটা একদম অন্য ধরনের। একটি দুর্দান্ত পারিবারিক ছবি হওয়ার পর্যাপ্ত রসদ এতে মজুত। ছবিটি করার জন্য সবাই মুখিয়ে আছি।''

তবে শুধু তামিলেই আটকে থাকতে রাজি নন ধোনি। তার নজর বিভিন্ন ভাষায়। আপাতত তামিল দিয়ে অভিযান শুরু করছেন। তবে মূল লক্ষ্য অন্য ধারার ছবি তৈরি। শোনা যাচ্ছে, কল্পবিজ্ঞান, অপরাধমূলক ছায়াছবি, হাসির ছবি ছাড়া রুদ্ধশ্বাস থ্রিলারেও হাত পাকানোর ইচ্ছে রয়েছে ধোনি এন্টারটেনমেন্টের। যদিও শুরুটা হল থালাইভার প্রিয় তামিল-ভূম থেকেই।
 
Related Topics

টপ নিউজ

মহেন্দ্র সিং ধোনি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নাগরিকত্ব বিক্রি বন্ধ না করলে শেনজেনে ভিসা-মুক্ত সুবিধা বাতিল: ক্যারেবিয়ান ৫ দেশকে ইইউ-র আলটিমেটাম
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের
  • ফাইল ছবি: সংগৃহীত
    টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক
  • নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    নিউইয়র্কে জাতিসংঘ সম্মেলনে গেলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের পরিকল্পনা করছেন মেয়র মামদানি
  • ছবি: সংগৃহীত
    'পণ্যের হালাল সনদ নিতে ঘুষ দিতে হয়': বিএসটিআই ও ইসলামিক ফাউন্ডেশনের বিরুদ্ধে ব্যবসায়ীদের অভিযোগ
  • ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

Related News

  • ধোনির বিরুদ্ধে মানহানির মামলা করলেন সাবেক সতীর্থ
  • জাদেজা বীরত্বে আইপিএল চ্যাম্পিয়ন ধোনির চেন্নাই 
  • আইপিএল ফাইনাল: শিরোপা জিততে রান পাহাড় টপকাতে হবে ধোনির চেন্নাইকে
  • বিনোদন জগতে ধোনির নতুন ইনিংস, প্রকাশ্যে ‘লেটস গেট ম্যারেড’ এর পোস্টার
  • রাহুলের বিয়েতে সাড়ে তিন কোটি রুপির উপহার কোহলি-ধোনির

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নাগরিকত্ব বিক্রি বন্ধ না করলে শেনজেনে ভিসা-মুক্ত সুবিধা বাতিল: ক্যারেবিয়ান ৫ দেশকে ইইউ-র আলটিমেটাম

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক

4
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে জাতিসংঘ সম্মেলনে গেলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের পরিকল্পনা করছেন মেয়র মামদানি

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'পণ্যের হালাল সনদ নিতে ঘুষ দিতে হয়': বিএসটিআই ও ইসলামিক ফাউন্ডেশনের বিরুদ্ধে ব্যবসায়ীদের অভিযোগ

6
ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net