Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 04, 2026
অ্যাম্বার হার্ড মানহানির মামলার রায়ের বিরুদ্ধে আপিল করার ১৬ কারণ দেখাচ্ছেন আদালতকে

বিনোদন

টিবিএস ডেস্ক
16 October, 2022, 06:20 pm
Last modified: 16 October, 2022, 06:25 pm

Related News

  • ফেনীর নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামিসহ ৪ জনের খালাস চেয়ে আপিল
  • হাসিনার আপিলের সুযোগ নেই, আইনি প্রক্রিয়া ঠিক হলেই সম্পদ বাজেয়াপ্ত হবে: চিফ প্রসিকিউটর
  • বিশ্বজুড়ে ‘দ্য ওডিসি’-র ঝড়, প্রথম সপ্তাহেই টিকিট বিক্রি থেকে আয় ২৬৪ মিলিয়ন ডলার
  • সরকারের উচ্চপদস্থদের নিয়ে ‘কুরুচিপূর্ণ পোস্ট’, র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ৬
  • বছরের প্রথম ছবি হিসেবে ১০০ কোটি ডলার আয় করল এই ভিডিও গেম অ্যাডাপ্টেশন

অ্যাম্বার হার্ড মানহানির মামলার রায়ের বিরুদ্ধে আপিল করার ১৬ কারণ দেখাচ্ছেন আদালতকে

হার্ড দাবি করছেন, ২০১৮ সালে দ্য ওয়াশিংটন পোস্ট-এ তার মতামত লেখার আগেকার সময়ের বিবৃতি ব্যবহার করে ডেপ এবং তার আইনজীবীরা আদালতকে দ্বিধায় ফেলেছেন।
টিবিএস ডেস্ক
16 October, 2022, 06:20 pm
Last modified: 16 October, 2022, 06:25 pm
অ্যাম্বার হার্ড। ছবি: হার্ডের টুইটার অ্যাকাউন্ট

জনি ডেপ ও অ্যাম্বার হার্ড যেন আলোচনা থেকে ফিকে হতেই চাইছেন না। জুলাই মাসে মামলা শেষ হলেও এখনো প্রায় সংবাদ শিরোনামে দেখা যায় এই দুই হলিউড তারকার নাম।

গত মঙ্গলবার (অক্টোবর ১১) প্রাক্তন স্বামী জনি ডেপের বিরুদ্ধে হেরে যাওয়া মানহানির মামলার রায়ের বিরুদ্ধে আবার আপিল করেছেন অ্যাম্বার। আপিলের পক্ষে তিনি ১৬টি কারণ দেখিয়েছেন। খবর স্প্যানিশ দৈনিক মার্কা'র।

জনি-অ্যাম্বারের মানহানির মামলায় প্রমাণিত হয়েছিল নিজেকে ডমেস্টিক ভায়োলেন্সের শিকার সাজিয়ে জনির মানহানি করেছেন অ্যাম্বার। ক্ষতিপূরণ হিসেবে জনি ডেপকে ১০.৩ মিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দেন আদালত।

এ ঘোষণার পাঁচ মাস পর অ্যাম্বার ব্যালার্ড স্পার নামক একটি ল ফার্মের দুই আইনজীবী ডেভিড অ্যাক্সেলরড এবং জে ওয়ার্ড ব্রাউনের সাহায্যে রায়ের বিরুদ্ধে আবেদন করার এ সিদ্ধান্ত নিলেন।

মার্কিন ম্যাগাজিন ভ্যানিটি ফেয়ার-এর হাতে আসা নথি অনুসারে, ১৬টি দফার মধ্যে রয়েছে প্রকৃত আক্রোশের 'স্পষ্ট এবং বিশ্বাসযোগ্য প্রমাণের অভাব'। এটি একটি আইনী ভিত্তি যেটির ওপর ভিত্তি করে মানহানি মামলা পরিচালিত হয়।

হার্ড দাবি করছেন, ২০১৮ সালে দ্য ওয়াশিংটন পোস্ট-এ তার মতামত লেখার আগেকার সময়ের বিবৃতি ব্যবহার করে ডেপ এবং তার আইনজীবীরা আদালতকে দ্বিধায় ফেলেছেন।

উল্লেখ্য দ্য ওয়াশিংটন পোস্ট-এ প্রকাশিত হার্ডের সেই মতামতকে ঘিরেই ডেপ মানহানি মামলা করেন।

স্পেনে নতুনভাবে জীবন শুরু করছেন অ্যাম্বার্ড?

স্পষ্টতই সমস্ত সমস্যাকে পেছনে ফেলে নতুনভাবে জীবন শুরু করতে চাচ্ছেন অ্যাম্বার। সম্প্রতি তাকে তার কন্যা উনাগ পেইজ হার্ড সহ স্পেনের মায়র্কাতে দেখা যায়৷ সঙ্গে ছিলেন তার গার্লফ্রেন্ড বিয়াঙ্কা বুটি। ইন্টারনেট জুড়ে ছড়িয়ে পড়েছে তাদের বেশকিছু ছবি।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, ছুটি কাটাতেই অ্যাম্বার মায়র্কাতে গিয়েছেন। হয়তো সেখানে খুঁজে পেয়েছেন প্রশান্তি। তাইতো প্রত্যাশিত সময়ের চেয়ে বেশি অবস্থান করছেন সেখানে। এমনও হতে পারে তিনি স্পেনের এ দ্বীপেই নতুন ঠিকানা গড়বেন।

গুঞ্জন উঠছে অ্যাম্বার ক্যালামিটি জেইনের নামানুসারে 'মার্থা জেইন ক্যানারি' এই নতুন নামে নিবন্ধন করেছেন। ক্যালামিটি জেইন একজন আমেরিকান ঐতিহাসিক চরিত্র যিনি আমেরিকান ইন্ডিয়ানদের সাথে লড়াইয়ের জন্য পরিচিত।

Related Topics

টপ নিউজ

অ্যাম্বার হার্ড / জনি ডেপ-অ্যাম্বার হার্ড / মানহানি মামলা / আপিল / হলিউড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বিজনেস ইনসাইডার
    ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস
  • ছবি: বলিউড হাঙ্গামা
    চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা
  • ছবি: সংগৃহীত
    ‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী
  • ফাইল ছবি/সংগৃহীত
    রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 
  • ছবি সৌজন্যে: হোয়াইট হাউস
    ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    ৩ হাজার কোটি টাকার এলইডি বাল্বের বাজারের অর্ধেকই মান-সনদহীন, চাপে নিয়ম মেনে চলা উৎপাদকরা

Related News

  • ফেনীর নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামিসহ ৪ জনের খালাস চেয়ে আপিল
  • হাসিনার আপিলের সুযোগ নেই, আইনি প্রক্রিয়া ঠিক হলেই সম্পদ বাজেয়াপ্ত হবে: চিফ প্রসিকিউটর
  • বিশ্বজুড়ে ‘দ্য ওডিসি’-র ঝড়, প্রথম সপ্তাহেই টিকিট বিক্রি থেকে আয় ২৬৪ মিলিয়ন ডলার
  • সরকারের উচ্চপদস্থদের নিয়ে ‘কুরুচিপূর্ণ পোস্ট’, র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ৬
  • বছরের প্রথম ছবি হিসেবে ১০০ কোটি ডলার আয় করল এই ভিডিও গেম অ্যাডাপ্টেশন

Most Read

1
ছবি: বিজনেস ইনসাইডার
আন্তর্জাতিক

ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস

2
ছবি: বলিউড হাঙ্গামা
বিনোদন

চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

4
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 

5
ছবি সৌজন্যে: হোয়াইট হাউস
বাংলাদেশ

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ হাজার কোটি টাকার এলইডি বাল্বের বাজারের অর্ধেকই মান-সনদহীন, চাপে নিয়ম মেনে চলা উৎপাদকরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net