Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 27, 2026
ড্রিম হোমস: গৌরীর নতুন শোয়ের ঘোষণা দিলেন শাহরুখ  

বিনোদন

হিন্দুস্তান টাইমস
15 September, 2022, 03:50 pm
Last modified: 15 September, 2022, 03:56 pm

Related News

  • ৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে
  • শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • আইপিএলে মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানকে ‘গাদ্দার’ আখ্যা বিজেপি নেতার
  • ডিডিএলজের ৩০ বছর: লন্ডনে শাহরুখ-কাজলের নতুন মূর্তি; বিবাহিতদের পরামর্শও দিলেন ‘রোমান্সের রাজা’
  • ইতিহাস গড়লেন শাহরুখ—প্রথম অভিনেতা যার নামে দুবাইয়ে নির্মিত হচ্ছে আকাশচুম্বী টাওয়ার

ড্রিম হোমস: গৌরীর নতুন শোয়ের ঘোষণা দিলেন শাহরুখ  

প্রায় ৩০ বছরের দাম্পত্য জীবন শাহরুখ-গৌরীর। ছবির দুনিয়া থেকে নিজেকে দূরে সরিয়ে রাখলেও শাহরুখের সঙ্গে বেশ কিছু বিজ্ঞাপনী প্রচারে দেখা মিলেছে গৌরীর।  
হিন্দুস্তান টাইমস
15 September, 2022, 03:50 pm
Last modified: 15 September, 2022, 03:56 pm

স্ত্রী গৌরী খানের আসন্ন শো 'ড্রিম হোমস উইথ গৌরী খান'য়ের একটি প্রোমো ভিডিও শেয়ার করেছেন শাহরুখ খান। ভিডিওতে গৌরীকে বিভিন্ন সেলিব্রিটি হাউসে কাজ করতে এবং তাদের মেকওভার দিতে দেখা গিয়েছে। উল্লেখ্য, গৌরীর বড় পরিচয়, তিনি একজন ইন্টেরিয়র ডিজাইনার। 

'বাদশা'র ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, আগামী ১৬ সেপ্টেম্বর থেকে 'মিরচিপ্লাস' অ্যাপ এবং ইউটিউব চ্যানেলে দেখা যাবে এই শো। 

সেখানেই গৌরীকে দেখা যাবে, ক্যাটরিনা কাইফ, মালাইকা অরোরা, ফারাহ খান, কবির খান, মনীশ মালহোত্রা এবং আরও অনেকের বাড়ির নকশা করতে। 

ফারাহ গৌরীকে অনুরোধ করেন, 'আমি এই ঘরে তোমার নান্দনিকতা চাই। আমি এমন একটি জায়গা চাই যা বাড়ির অন্য জায়গাগুলো থেকে একেবারেই আলাদা।' মালাইকা বলেছিলেন, তিনি সমস্ত 'বিশৃঙ্খলা ছেঁটে ফেলতে' চান এবং বাড়ির নতুন মেকওভার দিয়ে তার ছেলেকে অবাক করতে চান।

View this post on Instagram

A post shared by Shah Rukh Khan (@iamsrk)

ভিডিওর পরবর্তী অংশে বাড়ির মেকওভার দেখার পরে সেলিব্রিটিদের প্রতিক্রিয়াও দেখানো হয়েছে। মালাইকা বলেছেন, 'খুব ভালো।' মেকওভার দেখে হতবাক ফারাহ বলে উঠেছেন, 'দুর্দান্ত'। 

১৯৮৪ সালে দিল্লিতে এক পার্টিতে প্রথম পরিচয় শাহরুখ-গৌরীর। প্রথমে বন্ধুত্ব, তারপর প্রেম। শাহরুখের মাত্রাতিরিক্ত 'পজেসিভ' আচরণের জন্য সম্পর্ক ভেঙেও দিয়েছিলেন গৌরী। কিন্তু গৌরীর মন আবারও জিতে নেন শাহরুখ। ১৯৯১ সালের ২৫ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন শাহরুখ এবং গৌরী।

১৯৯৭ সালে তাদের বড় ছেলে আরিয়ানের জন্ম হয়। ২০০০ সালে মেয়ে সুহানার জন্ম। ২০১৩ সালে সবচেয়ে ছোট ছেলে আব্রাম আসে তাদের কোল আলো করে। মেয়ে সুহানা, জোয়া আখতারের 'দ্য আর্চিস'য়ের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করতে প্রস্তুত।

প্রায় ৩০ বছরের দাম্পত্য জীবন শাহরুখ-গৌরীর। ছবির দুনিয়া থেকে নিজেকে দূরে সরিয়ে রাখলেও শাহরুখের সঙ্গে বেশ কিছু বিজ্ঞাপনী প্রচারে দেখা মিলেছে গৌরীর।  
 
Related Topics

টপ নিউজ

গৌরী খান / শাহরুখ খান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সাশ্রয়ী মূল্যে বিরল রোগ সিস্টিক ফাইব্রোসিসের ওষুধ আনল বেক্সিমকো, আশার আলো দেখছেন রোগীরা
    সাশ্রয়ী মূল্যে বিরল রোগ সিস্টিক ফাইব্রোসিসের ওষুধ আনল বেক্সিমকো, আশার আলো দেখছেন রোগীরা
  • ফাইল ছবি
    ব্যক্তিগত ঋণের মেয়াদ বাড়িয়ে ৮ বছর করল বাংলাদেশ ব্যাংক, ভোক্তা ঋণের সীমা শিথিল
  • তেহরানের সড়কে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছবিসংবলিত বিলবোর্ড, তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন এক নারী। ২৭ এপ্রিল ২০২৬। ছবি: রয়টার্স
    ইরান যে কারণে উপসাগরীয় অঞ্চলের অন্যতম ধনী দেশ হয়ে যেতে পারে
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: রয়টার্স
    ওয়াটারগেট স্ক্যান্ডাল তেমন কিছু নয়, 'ডিপ স্টেট' নিক্সনকে সরিয়েছে: ভ্যান্স
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ডিজিটাল লেনদেনের প্রসারে বাংলাদেশ ব্যাংকের ক্যাম্পেইন: ১ জুলাই থেকে বাধ্যতামূলক হচ্ছে ‘বাংলা কিউআর’
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: এপি
    তুরস্কের কাছে ৭০০ মিলিয়ন ডলারের জেট ইঞ্জিন বিক্রির চুক্তি করছেন ট্রাম্প

Related News

  • ৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে
  • শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • আইপিএলে মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানকে ‘গাদ্দার’ আখ্যা বিজেপি নেতার
  • ডিডিএলজের ৩০ বছর: লন্ডনে শাহরুখ-কাজলের নতুন মূর্তি; বিবাহিতদের পরামর্শও দিলেন ‘রোমান্সের রাজা’
  • ইতিহাস গড়লেন শাহরুখ—প্রথম অভিনেতা যার নামে দুবাইয়ে নির্মিত হচ্ছে আকাশচুম্বী টাওয়ার

Most Read

1
সাশ্রয়ী মূল্যে বিরল রোগ সিস্টিক ফাইব্রোসিসের ওষুধ আনল বেক্সিমকো, আশার আলো দেখছেন রোগীরা
বাংলাদেশ

সাশ্রয়ী মূল্যে বিরল রোগ সিস্টিক ফাইব্রোসিসের ওষুধ আনল বেক্সিমকো, আশার আলো দেখছেন রোগীরা

2
ফাইল ছবি
অর্থনীতি

ব্যক্তিগত ঋণের মেয়াদ বাড়িয়ে ৮ বছর করল বাংলাদেশ ব্যাংক, ভোক্তা ঋণের সীমা শিথিল

3
তেহরানের সড়কে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছবিসংবলিত বিলবোর্ড, তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন এক নারী। ২৭ এপ্রিল ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যে কারণে উপসাগরীয় অঞ্চলের অন্যতম ধনী দেশ হয়ে যেতে পারে

4
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওয়াটারগেট স্ক্যান্ডাল তেমন কিছু নয়, 'ডিপ স্টেট' নিক্সনকে সরিয়েছে: ভ্যান্স

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডিজিটাল লেনদেনের প্রসারে বাংলাদেশ ব্যাংকের ক্যাম্পেইন: ১ জুলাই থেকে বাধ্যতামূলক হচ্ছে ‘বাংলা কিউআর’

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: এপি
আন্তর্জাতিক

তুরস্কের কাছে ৭০০ মিলিয়ন ডলারের জেট ইঞ্জিন বিক্রির চুক্তি করছেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net