Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
নাক উঁচু স্বভাবের জন্যেই বলিউড পার্টিতে যান না আমির? আসল কারণ জানালেন অভিনেতা!   

বিনোদন

হিন্দুস্তান টাইমস
05 August, 2022, 01:20 pm
Last modified: 05 August, 2022, 02:13 pm

Related News

  • ফিরছে র‍্যাঞ্চো-ফারহান-রাজু ম্যাজিক, ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েলের কাজ শুরু করেছেন আমির
  • পুতিন কেন সামাজিক যোগাযোগমাধ্যম এড়িয়ে চলেন, ব্যাখ্যা দিল ক্রেমলিন
  • এই প্রথম একসঙ্গে পর্দায় আসছেন শাহরুখ, আমির ও সালমান; ভাইরাল ভিডিও
  • বলিউড বাঁচাতে কম খরচে নিজের সিনেমা দেখাবেন আমির; মুক্তি দেবেন ইউটিউবে
  • রীনা আর আমার বিয়ে বরবাদ করে দিয়েছিলেন পাকিস্তানি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ: আমির খান

নাক উঁচু স্বভাবের জন্যেই বলিউড পার্টিতে যান না আমির? আসল কারণ জানালেন অভিনেতা!   

"এত জোরে জোরে গান বাজে সেসব পার্টিতে। আপনি শুধু দেখতে পাবেন সবার গলার শিরাগুলো ফুলে ফুলে উঠছে, কারণ তাদের এত জোরে কথা বলতে হচ্ছে।"
হিন্দুস্তান টাইমস
05 August, 2022, 01:20 pm
Last modified: 05 August, 2022, 02:13 pm
ছবি: সংগৃহীত

আপাতত বলিউডের সব জায়গায় আমির খানকে নিয়ে চর্চা। আর হবে নাই বা কেন! 'মিস্টার পারফেকশনিস্ট'-এর নতুন সিনেমা 'লাল সিং চাড্ডা' আসছে যে! কয়েকদিন আগে এই ছবির প্রচারে করণ জোহরের 'কফি উইথ করণ'-এ এসেছিলেন আমির খান এবং সিনেমার নায়িকা কারিনা কাপুর খান। 

হলিউডের বিখ্যাত চলচ্চিত্র 'ফরেস্ট গাম্প'-এর হিন্দি রিমেক লাল সিং চাড্ডা। বছরখানেক ধরে করোনা আর লকডাউনের কারণে বারবার পিছিয়েছে ছবির মুক্তি। অবশেষে ১১ আগস্ট আসছে সেই বহু প্রতীক্ষিত দিন।

তবে আমিরের সিনেমা যতই হিট হোক না কেন, বলিউডের অন্দরের সব পার্টিতে কিন্তু আমির থাকেন না বললেই চলে! এই নিয়ে নানা গুজবও রয়েছে। কারো কারো মতে, নাক উঁচু স্বভাবের আমিরের নাকি একেবারেই পছন্দ না ফিল্মি পার্টি। তাই চেষ্টা করেন এড়িয়ে যেতে।

এ বিষয়ে করণ জোহরের শো-তে আমির খান বলেন, 'যখনই ২০০ লোকের পার্টি থাকে, আমির পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়!'

যদিও আমির মেনে নেন যে তিনি মোটেও 'পার্টি লাভার' নন, বরং গুটিকয়েক বন্ধুদের সঙ্গে নিয়ে পার্টিতে এক কোণায় বসে থাকতেই পছন্দ করেন। তবে অভিনেতা বলেন, "এত জোরে জোরে গান বাজে সেসব পার্টিতে। আপনি শুধু দেখতে পাবেন সবার গলার শিরাগুলো ফুলে ফুলে উঠছে, কারণ তাদের এত জোরে কথা বলতে হচ্ছে।"

প্রসঙ্গত, কফি উইথ করণের ৭ নম্বর সিজনের পঞ্চম এপিসোডে এসেছিলেন আমির-কারিনা। এদিকে আমির খানের সিনেমা 'লাল সিং চাড্ডা' বয়কট করার দাবি উঠেছে টুইটারে। ২০১৮ সালে আমিরের বলা 'ভারতের সহনশীলতা ক্রমশ কমে যাচ্ছে' মন্তব্যকে ঘিরেই আবারও সমালোচনা তুঙ্গে উঠেছে।

গণমাধ্যমকে আমির খান এই প্রসঙ্গে বলেছেন, "আমার এটা ভেবে আরও খারাপ লাগে যে, এই ধরনের প্রচার যারা করছে তারা অনেকেই মনে মনে বিশ্বাস করে আমি ভারতবর্ষকে ভালোবাসি না। এটা সত্যি নয়। বরং এটা ভুল আর মিথ্যা। দয়া করে আমার ছবি বয়কট করবেন না। দয়া করে  ছবিটি দেখুন।" 

Related Topics

টপ নিউজ

আমির খান / বলিউড পার্টি / এড়িয়ে চলা / লাল সিং চাড্ডা / কফি উইথ করণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • ফিরছে র‍্যাঞ্চো-ফারহান-রাজু ম্যাজিক, ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েলের কাজ শুরু করেছেন আমির
  • পুতিন কেন সামাজিক যোগাযোগমাধ্যম এড়িয়ে চলেন, ব্যাখ্যা দিল ক্রেমলিন
  • এই প্রথম একসঙ্গে পর্দায় আসছেন শাহরুখ, আমির ও সালমান; ভাইরাল ভিডিও
  • বলিউড বাঁচাতে কম খরচে নিজের সিনেমা দেখাবেন আমির; মুক্তি দেবেন ইউটিউবে
  • রীনা আর আমার বিয়ে বরবাদ করে দিয়েছিলেন পাকিস্তানি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ: আমির খান

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net