Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
পিকের মা-বাবার সাথে যোগাযোগ বন্ধ করতে বাড়িতে দেয়াল তুলবেন শাকিরা!

বিনোদন

টিবিএস ডেস্ক
22 July, 2022, 05:10 pm
Last modified: 22 July, 2022, 05:34 pm

Related News

  • শিশুদের দৈনন্দিন কাজ শেখানোর ক্ষেত্রে অভিভাবকেরা যে ভুল করে থাকেন
  • সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের ৮০ শতক জমিসহ ২ বাড়ি জব্দ
  • বাড়ছে অতি সংবেদনশীল মা-বাবা, সন্তানের ওপর তার প্রভাব যেমন পড়ে
  • অভিনেত্রী মেহের আফরোজ শাওনের গ্রামের বাড়িতে আগুন
  • কুষ্টিয়ায় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আওয়ামী লীগ নেতা হানিফের বাড়ি

পিকের মা-বাবার সাথে যোগাযোগ বন্ধ করতে বাড়িতে দেয়াল তুলবেন শাকিরা!

বার্সেলোনার একটি পৌরসভার মধ্যে অবস্থিত তিনটি বাড়িতে থাকতেন পিকে-শাকিরা জুটি ও তাদের মা-বাবারা। বাড়িগুলো এমনভাবে তৈরি যে চাইলেই একজন আরেকজনের বাড়িতে যাওয়া-আসা করতে পারবেন।
টিবিএস ডেস্ক
22 July, 2022, 05:10 pm
Last modified: 22 July, 2022, 05:34 pm
জেরার্ড পিকে ও শাকিরা। ছবি: সংগৃহীত

স্প্যানিশ ফুটবলার জেরার্ড পিকে ও কলম্বিয়ান গায়িকা শাকিরার বিচ্ছেদের খবর এতদিনে সবারই জানা। কিন্তু দুজনের মধ্যে তিক্ততার মাত্রাটা কতখানি বেশি তা হয়তো অনেকেই আন্দাজ করতে পারেননি। সন্তানের অভিভাবকত্ব নিয়ে মামলা তো আছেই, এমনকি পিকের মা-বাবার চেহারাও দেখতে চান না শাকিরা!

'মামারাজ্জিস' এর বরাত দিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, শাকিরা-পিকে যেই বাড়িতে থাকতেন, সেখানে তাদের প্রতিবেশি হিসেবে শাকিরা ও পিকের মা-বাবাও থাকতেন। তবে বাড়িগুলো এমনভাবে তৈরি যেন একজনের বাড়ির ভেতর দিয়ে বাকিদের বাড়িতে যাওয়া যায়। কিন্তু শাকিরা মনে করেন, বিচ্ছেদের পর পিকের পরিবারের সাথে আর যোগাযোগ রাখার প্রয়োজন নেই। তাই বাড়ির মধ্যে দেয়াল তুলে যোগাযোগ বন্ধ করার কথা ভাবছেন তিনি!

বার্সেলোনার একটি পৌরসভার মধ্যে অবস্থিত তিনটি বাড়িতে থাকতেন পিকে-শাকিরা জুটি ও তাদের মা-বাবারা। লরেনা ভাজকেজের সাথে এক ভিডিও পডকাস্টে এ খবর নিশ্চিত করেছেন সাংবাদিক লরা ফে।

তিনি জানান, "শাকিরা বাড়িগুলোর মধ্যে যোগাযোগ বন্ধ করার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছেন।"

ভাজকেজের মতে, পিকের পরিবারের সাথে শাকিরার সম্পর্ক এতটাই তিক্ত হয়েছে যে তিনি দেয়াল তোলার পরিকল্পনাও করতে পারেন। বাড়িগুলোর মধ্যে একটি কমন সুইমিং পুল আছে যা তিন পরিবারই ব্যবহার করতে পারে। তবে দেয়াল তুলে সুইমিং পুলও বন্ধ করা হবে কিনা তা জানা যায়নি।

আবারও প্রেম করছেন পিকে?

শাকিরা যেখানে একেবারে সব সম্পর্ক মুছে ফেলার কথা ভাবছেন, সেখানে পিকে ইতোমধ্যেই নতুন জীবনে পা বাড়িয়েছেন বলে দাবি লরা ও ভাজকেজের। ২২ বছর বয়সী এক নারীর সাথে পিকে ডেটিং করছেন বলে জানিয়েছেন তারা। নাম প্রকাশ না করলেও, সেই নারীর নাম ইংরেজি 'সি' অক্ষরে শুরু এবং দুজনকে একসাথে ডেট করতে দেখা গেছে বলেও দাবি এই গণমাধ্যমের।

সূত্র: মার্কা

Related Topics

টপ নিউজ

পিকে-শাকিরা / দেয়াল তোলা / মা-বাবা / বাড়ি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
    এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা
  • ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
    ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
  • সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
    যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

Related News

  • শিশুদের দৈনন্দিন কাজ শেখানোর ক্ষেত্রে অভিভাবকেরা যে ভুল করে থাকেন
  • সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের ৮০ শতক জমিসহ ২ বাড়ি জব্দ
  • বাড়ছে অতি সংবেদনশীল মা-বাবা, সন্তানের ওপর তার প্রভাব যেমন পড়ে
  • অভিনেত্রী মেহের আফরোজ শাওনের গ্রামের বাড়িতে আগুন
  • কুষ্টিয়ায় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আওয়ামী লীগ নেতা হানিফের বাড়ি

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

4
ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
আন্তর্জাতিক

এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা

5
ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
আন্তর্জাতিক

ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া

6
সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net