Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 17, 2026
‘স্পাইডারম্যান’-এর নতুন ছবির ট্রেলার অনলাইনে ফাঁস, নেটদুনিয়ায় তোলপাড়

বিনোদন

হিন্দুস্তান টাইমস
23 August, 2021, 02:10 pm
Last modified: 23 August, 2021, 02:18 pm

Related News

  • বিশ্বজুড়ে ‘দ্য ওডিসি’-র ঝড়, প্রথম সপ্তাহেই টিকিট বিক্রি থেকে আয় ২৬৪ মিলিয়ন ডলার
  • বছরের প্রথম ছবি হিসেবে ১০০ কোটি ডলার আয় করল এই ভিডিও গেম অ্যাডাপ্টেশন
  • ‘ব্যাকরুমস’, ‘অবসেশন’: হলিউড বক্স অফিস কাঁপাচ্ছেন জেনজি ইউটিউবাররা, বদলে দিচ্ছেন সিনেমা তৈরির চেনা পথ
  • হলিউডে সবচেয়ে বেশি আয় করা অ্যানিমেটেড সিনেমা ‘জুট্রোপলিস ২’
  • হলিউডে সন্তান বড় করা নিয়ে দুশ্চিন্তা, ফ্রান্সের নাগরিকত্ব নিলেন জর্জ ও আমাল ক্লুনি

‘স্পাইডারম্যান’-এর নতুন ছবির ট্রেলার অনলাইনে ফাঁস, নেটদুনিয়ায় তোলপাড়

ট্রেলারের সেই ভিডিও অত্যন্ত ঝাপসা হলেও বোঝা যাচ্ছে, 'স্পাইডারম্যান: ফার ফ্রম হোম' যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হয়েছে এই ছবি।
হিন্দুস্তান টাইমস
23 August, 2021, 02:10 pm
Last modified: 23 August, 2021, 02:18 pm

সারা বিশ্বে অন্যতম প্রিয় সুপারহিরো ছবির তালিকায় একেবারে উপরের দিকে রয়েছে 'স্পাইডারম্যান'। কমিকস হোক কিংবা সিনেমা, স্পাইডারম্যানের জালে আটকা পড়েননি, এমন ফ্যান বিরল।

প্রতিবারই এই সুপারহিরোর নতুন ছবি ঘিরে আগ্রহ ও উত্তেজনা ওঠে তুঙ্গে।

চলতি বছরে মুক্তি পাওয়ার কথা 'স্পাইডারম্যান: নো ওয়ে হোম'। জুলাইয়ে বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনা আবহে তারিখ পিছিয়ে আসছে ডিসেম্বরে।

এ পর্যন্ত ঠিকই ছিল সব, যতক্ষণ না অনালাইনে ফাঁস হয়ে গেল ছবির ট্রেলার!

গত রোববার 'স্পাইডারম্যান: নো ওয়ে হোম'-এর ট্রেলার অনলাইনে ফাঁস হতেই তোলপাড় শুরু হয়ে যায় নেটদুনিয়ায়। ইউটিউব থেকে শুরু করে অন্যান্য নেটমাধ্যমে রমরমিয়ে শেয়ার হতে থাকে সেই ভিডিও। ব্যাপারটা ছবির অন্যতম প্রযোজক সোনি কর্তৃপক্ষের নজরে আসতেই দ্রুতগতিতে 'ড্যামেজ কন্ট্রোল' করতে আসরে নামে তারা।

View this post on Instagram

A post shared by Juan Carlo' Bodoque (@bodoque._c19)

কপিরাইট, অর্থাৎ স্বত্ব চুক্তির আওতায় সেই ভিডিও নেটপাড়া থেকে মুছে দেওয়ার কাজ শুরু করেছে তারা। তবে এরমধ্যেই যা সর্বনাশ হওয়ার হয়ে গেছে! কোটি কোটি দর্শক দেখে ফেলেছেন তাদের আদরের 'স্পাইডি'র নতুন ছবির ট্রেলার।

জানিয়ে রাখা ভালো, এই ছবিতে স্পাইডারম্যানের ভূমিকায় আরও একবার হাজির হচ্ছেন টম হল্যান্ড; অন্যদিকে, এম জে চরিত্রে জেন্ডইয়া।

ট্রেলারের সেই ভিডিও অত্যন্ত ঝাপসা হলেও বোঝা যাচ্ছে, 'স্পাইডারম্যান: ফার ফ্রম হোম' যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হয়েছে এই ছবি।

স্পাইডারম্যানের আসল পরিচয় ফাঁস হয়ে যাওয়াতে বেদম বিপদে পড়েছে সুপারহিরোর মুখোশের আড়ালে থাকা পিটার পার্কার। তার বান্ধবী এম জে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও কিছুতেই শান্ত হতে পারছে না সে। অবশেষে উপায় না দেখে নিজেদের 'অ্যাভেঞ্জার্স' টিমের ডা. স্ট্রেঞ্জের শরণাপন্ন হয় সে। সময়, কালের অন্যতম নিয়ন্ত্রণকর্তা ডা.স্ট্রেঞ্জের সাহায্যে সূচনা হয় 'মাল্টিভার্স'-এর! সময়কে আগু-পিছু করতে গিয়ে একে একে স্পাইডারম্যানের পুরোনো ছবির ভিলেনদের দেখা পাওয়া যায় এই ছবিতে! তালিকায় রয়েছে ডা.অক্টোভিয়াস, ইলেক্ট্রো, এমনকি গ্রিন গবলিন পর্যন্ত!

যদিও ট্রেলারের সেই ভিডিও ভীষণ ঝাপসা, তবে তা নিয়েই বেজায় খুশি ফ্যানেরা। কেউ কেউ তো মজা করে কমেন্ট করেছেন, ভিডিও আপলোডের জন্য যে দায়ী, সেই ব্যক্তিকে যদি 'দোষী' সাব্যস্ত করা হয়, তাহলে আদালতে তার হয়ে মামলা পর্যন্ত লড়তে রাজি তারা।

তবে ট্রেলারে দেখা না গেলেও জোর গুঞ্জন টম হল্যান্ডের আগে যে দুই হলিউড তারকা 'স্পাইডারম্যান' সেজে বড় পর্দায় হাজির হয়েছিলেন, সেই টোবি ম্যাকগুয়ের ও অ্যান্ড্রু গারফিল্ডকেও নাকি দেখা যাবে এই ছবিতে। তাদের ছবির ভিলেনদের যখন দেখা গেছে, তাহলে নিশ্চয়ই এটাও সম্ভব! আপাতত এই আশাতেই বুক বেঁধে রয়েছেন 'স্পাইডি' ভক্তরা।

Related Topics

টপ নিউজ

স্পাইডারম্যান / হলিউড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ছবি: এএফপি
    ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট
  • ছবি: ইউএস নেভি
    মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান
  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্কেচ: টিবিএস
    মির্জা ফখরুলের আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ভাই ও মেয়ে
  • মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে সাবেক তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    পশ্চিমবঙ্গের সাবেক তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
    হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

Related News

  • বিশ্বজুড়ে ‘দ্য ওডিসি’-র ঝড়, প্রথম সপ্তাহেই টিকিট বিক্রি থেকে আয় ২৬৪ মিলিয়ন ডলার
  • বছরের প্রথম ছবি হিসেবে ১০০ কোটি ডলার আয় করল এই ভিডিও গেম অ্যাডাপ্টেশন
  • ‘ব্যাকরুমস’, ‘অবসেশন’: হলিউড বক্স অফিস কাঁপাচ্ছেন জেনজি ইউটিউবাররা, বদলে দিচ্ছেন সিনেমা তৈরির চেনা পথ
  • হলিউডে সবচেয়ে বেশি আয় করা অ্যানিমেটেড সিনেমা ‘জুট্রোপলিস ২’
  • হলিউডে সন্তান বড় করা নিয়ে দুশ্চিন্তা, ফ্রান্সের নাগরিকত্ব নিলেন জর্জ ও আমাল ক্লুনি

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট

3
ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান

4
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্কেচ: টিবিএস
বাংলাদেশ

মির্জা ফখরুলের আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ভাই ও মেয়ে

5
মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে সাবেক তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গের সাবেক তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

6
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net