Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 06, 2026
শরীর নিয়ে কারিনার বিষাদ

বিনোদন

টিবিএস ডেস্ক
10 August, 2021, 01:25 pm
Last modified: 10 August, 2021, 01:30 pm

Related News

  • সম্পদ কমেছে ২,৪৯০ কোটি রুপি, তবু এ বছর ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ খান
  • ‘গ্যাংস অভ ওয়াসেপুর ২’-এর পর ২০০ চিত্রনাট্য, ব্ল্যাঙ্ক চেক পেয়েছিলেন নওয়াজুদ্দিন, কিন্তু ফিরিয়ে দিয়েছিলেন সব 
  • হয়তো তার ‘শর্ট-টার্ম মেমোরি লস’ হয়েছিল, ‘থ্রি ইডিয়টস’ নিয়ে আমিরের বক্তব্যের জবাবে সোনম ওয়াংচুক
  • রাখি বন্ধনের বিজ্ঞাপনে কৃতি স্যাননের পোশাক নিয়ে বিতর্ক, সমালোচনার মুখে বিজ্ঞাপন সরাল নির্মাতা সংস্থা
  • সংলাপ সংকটে বলিউড, ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন একমাত্র শাহরুখ খান

শরীর নিয়ে কারিনার বিষাদ

দ্বিতীয় সন্তান জন্মের পর তাকে নিয়ে বাড়ি ফিরতে পেরে বেশ খুশি হয়েছিলেন এই বলিউড তারকা। তবে আয়নার সামনে দাঁড়িয়ে আবারও পুরনো আশঙ্কা জেগে উঠেছিল তার মনে, 'জিরো ফিগার' ফিরে পাবেন তো?
টিবিএস ডেস্ক
10 August, 2021, 01:25 pm
Last modified: 10 August, 2021, 01:30 pm
কারিনা কাপুর খান। ছবি: সংগৃহীত

গর্ভধারণ ও সন্তান জন্মদানের অভিজ্ঞতা ঘিরে বলিউড তারকা কারিনা কাপুর খানের লেখা 'প্রেগন্যান্সি বাইবেল' বইটি প্রকাশ পেয়েছে সম্প্রতি। সেখানে দুই ছেল জেহ ও তৈমুরের জন্মের সময় নিজ জীবনে চলা নানা আনন্দ ও বেদনাবোধ তিনি প্রকাশ করেছেন।

ওই বই থেকেই জানা যায়, দ্বিতীয়বার গর্ভধারণের পর বেশ মুসিবতে পড়ে গিয়েছিলেন ৪০ বছর বয়সী এই অভিনেত্রী। 'জিরো ফিগারে'র জন্য খ্যাত এই নায়িকা তার পুরনো শারীরিক গড়ন ফিরে পাবেন কি না, সেই ভাবনায় হয়ে পড়েছিলেন বিষাদগ্রস্ত।

View this post on Instagram

A post shared by Kareena Kapoor Khan (@kareenakapoorkhan)

এদিকে, ইনস্টাগ্রাম লাইভে বলিউড পরিচালক ও প্রযোজক করণ জোহরের সঙ্গে কথা প্রসঙ্গে সাইফপত্নী জানান, "তৈমুরের জন্মের সময়টা আমার কাছে খুব সহজ ছিল। বেশ মজা করে কাটিয়েছিলাম সেই সময়টা। আর ওটাই আমাকে অনুপ্ররেণা দিয়েছিল দ্বিতীয় সন্তান নিতে। তারপর জেহ'র সময়টা খুব একটা সহজ ছিল না। মাঝেমধ্যেই ভাবতাম, এবার বুঝি সব ঠিক থাকবে না! আমি বুঝি পারব না।"

বলিউড ললনা আরও জানান, এ সময়ে করোনাভাইরাস ভীতিও তাকে পেয়ে বসেছিল। সঙ্গে যুক্ত হয়েছিল বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা।

গর্ভবতী অবস্থায় কারিনা। ছবি: সংগৃহীত

'প্রি-ওয়ার্ক কমিটমেন্ট ছিল। কোভিড প্রোটোকল মেনে সমস্ত রকম সাবধানতা অবলম্বন করেই শুট করতাম। ওটাই আমার কাছে ছিল অক্সিজেনের মতো। তবে শেষের দিকে ভয় লাগত, যদি আমার কোভিড হয়, যদি আমার সন্তানের কোভিড হয়,' যোগ করেন কারিনা কাপুর।

তিনি সঙ্গে অবশ্য এ-ও জানিয়েছেন, দ্বিতীয় সন্তান জন্মের পর তাকে নিয়ে বাড়ি ফিরতে পেরে বেশ খুশি হয়েছিলেন। তবে আয়নার সামনে দাঁড়িয়ে আবারও পুরনো আশঙ্কা জেগে উঠেছিল তার মনে, 'জিরো ফিগার' ফিরে পাবেন তো?

'চামেলি' ছবিতে কারিনা। ছবি: সংগৃহীত

বলে রাখা ভালো, বলিউড তারকা দম্পতি কারিনা-সাইফের প্রথম সন্তান তৈমুরের জন্ম ২০১৬ সালে; দ্বিতীয় সন্তান জেহের জন্ম এ বছর।

  • সূত্র: হিন্দুস্তান টাইমস

Related Topics

টপ নিউজ

কারিনা কাপুর খান / বলিউড / জিরো ফিগার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা
  • 'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
    প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী
  • রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সমির মল্লিক
    বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রামপালে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিতে যাচ্ছে সরকার
  • ছবি: সংগৃহীত
    ই-মেইলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

Related News

  • সম্পদ কমেছে ২,৪৯০ কোটি রুপি, তবু এ বছর ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ খান
  • ‘গ্যাংস অভ ওয়াসেপুর ২’-এর পর ২০০ চিত্রনাট্য, ব্ল্যাঙ্ক চেক পেয়েছিলেন নওয়াজুদ্দিন, কিন্তু ফিরিয়ে দিয়েছিলেন সব 
  • হয়তো তার ‘শর্ট-টার্ম মেমোরি লস’ হয়েছিল, ‘থ্রি ইডিয়টস’ নিয়ে আমিরের বক্তব্যের জবাবে সোনম ওয়াংচুক
  • রাখি বন্ধনের বিজ্ঞাপনে কৃতি স্যাননের পোশাক নিয়ে বিতর্ক, সমালোচনার মুখে বিজ্ঞাপন সরাল নির্মাতা সংস্থা
  • সংলাপ সংকটে বলিউড, ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন একমাত্র শাহরুখ খান

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

2
'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি

3
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী

4
রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সমির মল্লিক
ফিচার

বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

রামপালে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিতে যাচ্ছে সরকার

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ই-মেইলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net