Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
রিয়ানা এখন আনুষ্ঠানিকভাবে বিলিয়নিয়ার

বিনোদন

টিবিএস ডেস্ক
05 August, 2021, 11:50 am
Last modified: 05 August, 2021, 03:24 pm

Related News

  • বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • ১১০ কোটি ডলারের সম্পত্তি নিয়ে ফোর্বসের তালিকায় সিঙ্গাপুরের ৪৯তম ধনী আজিজ খান
  • রাশিয়ার শীর্ষ ধনীদের সম্পদ রেকর্ড ৬২৫.৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে 
  • শীর্ষ ৫০ বিলিয়নিয়ারের মধ্যে ২৭ জন যুক্তরাষ্ট্রের, নাগরিকত্ব ত্যাগ করায় নেই বাংলাদেশের আজিজ খান
  • জেন্ডায়া, সিডনি সুইনিকে পেছনে ফেলে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী এখন এই ৫৭ বছর বয়সী তারকা

রিয়ানা এখন আনুষ্ঠানিকভাবে বিলিয়নিয়ার

বিনোদন জগতের সবচেয়ে ধনী নারী হিসেবে অপরাহ উইনফ্রের পর দ্বিতীয় অবস্থানে রয়েছেন রিয়ানা।
টিবিএস ডেস্ক
05 August, 2021, 11:50 am
Last modified: 05 August, 2021, 03:24 pm
পপ তারকা রিয়ানা

পপ তারকা রবিন 'রিয়ানা' ফেন্টি এখন আনুষ্ঠানিকভাবে একজন বিলিয়নিয়ার। বিজনেস ম্যাগাজিন ফোর্বসের প্রতিবেদন অনুসারে, রিয়ানা এখন বিশ্বের সবচেয়ে ধনী সংগীতশিল্পী এবং অপরাহ উইনফ্রের পর বিনোদন জগতের দ্বিতীয় ধনী নারী।

৩৩ বছর বয়সী এই পপ তারকার মোট আনুমানিক সম্পদের পরিমাণ ১.৭ বিলিয়ন ডলার বলে জানিয়েছে করেছে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তথ্য প্রকাশ করা ম্যাগাজিন ফোর্বস।

বার্বাডোস থেকে আসা 'ব্যাড গাল' খ্যাত এই তারকার নতুন অ্যালবাম প্রকাশের পর ইতোমধ্যে পাঁচ বছর পেরিয়ে গেছে। তবে, ২০১৬ প্রকাশিত তার অ্যালবাম 'অ্যান্টি' ৬৩ সপ্তাহ ধরে বিলবোর্ড চার্ট গুলোতে  ছিলো।

পরবর্তীতে তিনি কসমেটিক ব্র্যান্ড 'ফেন্টি বিউটি' এবং ল্যানজারি ব্র্যান্ড 'স্যাভেজ এক্স ফেন্টি'র মাধ্যমে ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তোলার জন্য সময় ব্যয় করেছেন।

শুধু ফেন্টি বিউটির মূল্য ২.৮ বিলিয়ন বলে ফোর্বসের ধারণা। ২০১৮ সালে সেফোরা স্টোরগুলোতে বিক্রি হওয়া তার এ মেকআপ ব্র্যান্ডের বার্ষিক আয় ৫৫০ মিলিয়ন ডলারের চেয়েও বেশি ছিলো। সে বছর কিম কারদাশিয়ানের কেকেডব্লিউ বিউটি, কাইলি জেনারের কাইলি কসমেটিকস, এবং জেসিকা আলবা'র অনেস্ট কোম্পানির চেয়ে বেশি উপার্জন করেছিলো রিয়ানার ফেন্টি বিউটি বলে জানিয়েছে ম্যাগাজিনটি।

ফোর্বসের প্রতিবেদন মতে, রিয়ানা স্যাভেজ এক্স ফেন্টি'রও ৩০ শতাংশের মালিক। গত ফেব্রুয়ারিতে ১ বিলিয়ন মূল্যায়ন পাওয়ার পর এই ব্র্যান্ড ১১৫ মিলিয়ন ডলার সংগ্রহ করেছিলো। এছাড়া, এলভিএমএইচ সিইও বার্নার্ড আরনল্ট এবং র‍্যাপার জেজি-ও এই অন্তর্বাস ব্র্যান্ডের মূল বিনিয়োগকারী।

নারীদের ফ্যাশন ও সৌন্দর্য ব্র্যান্ডগুলি ঐতিহাসিকভাবেই ইউরোসেন্ট্রিক হয়ে থাকে এবং সৌন্দর্যের মান হিসেবে অবাস্তব কিছু ধারণা দিয়ে থাকে। বুস্টক অ্যাডভাইজারের সহ-প্রতিষ্ঠাতা শ্যানন কোয়েনের মতে, রিয়ানার সাফল্যের অন্যতম চাবিকাঠি হলো সব রকমের আকার, গড়ন, এবং বর্ণের নারীদের জন্যে পণ্য বাজারজাত করা।

কোয়েন ফোর্বসকে বলেন, তিনিই প্রথম তার ব্র্যান্ডের মাধ্যমে বলেছিলেন "আমি ভিন্ন ভিন্ন মানুষের সাথে কথা বলতে চাই।" কোয়েন যোগ করেন যে, "অনেক নারী ভেবেছিলেন যে তাদের ত্বকের রংয়ের জন্য কোনো পণ্য নেই। এতদিন পর্যন্ত বাজারে হালকা, মাঝারি, মাঝারি কালো এবং কালো রংয়ের পণ্যই ছিলো, এবং আমরা সবাই জানি এটি বাস্তবতা নয়।"

 সূত্র: সিএনএন

Related Topics

টপ নিউজ

রিয়ানা / পপ মিউজিক / ফোর্বস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • ১১০ কোটি ডলারের সম্পত্তি নিয়ে ফোর্বসের তালিকায় সিঙ্গাপুরের ৪৯তম ধনী আজিজ খান
  • রাশিয়ার শীর্ষ ধনীদের সম্পদ রেকর্ড ৬২৫.৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে 
  • শীর্ষ ৫০ বিলিয়নিয়ারের মধ্যে ২৭ জন যুক্তরাষ্ট্রের, নাগরিকত্ব ত্যাগ করায় নেই বাংলাদেশের আজিজ খান
  • জেন্ডায়া, সিডনি সুইনিকে পেছনে ফেলে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী এখন এই ৫৭ বছর বয়সী তারকা

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net