Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 09, 2026
মীরাক্কেলে দ্বিতীয় রানার আপ বাংলাদেশি তৌফিক

বিনোদন

হাবিবুল্লাহ সিদ্দিক
31 May, 2021, 01:00 pm
Last modified: 31 May, 2021, 01:38 pm

Related News

  • কিছু নস্টালজিয়া আর বহু প্রত্যাশা নিয়ে ফিরল নতুন কুঁড়ি
  • বিগ বসজয়ী মুনাওয়ার ফারুকি: স্ট্যান্ড-আপ কমেডিয়ানের জেলখানা থেকে রিয়েলিটি তারকা হওয়ার যাত্রা
  • কোন দুই তারকাকে কখনোই নিজের শো'তে ডাকবেন না করণ? বললেন, 'ভাবতেই ভয় লাগে'!
  • এবার বাস্তবে আসছে ‘স্কুইড গেম’, জিতলেই মোটা অংকের প্রাইজমানি  
  • ‘ঘড়ি নয় বাপি, আমায় একটু সময় দিস’, বাবার জন্মদিনে মীরের পোস্ট 

মীরাক্কেলে দ্বিতীয় রানার আপ বাংলাদেশি তৌফিক

মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ১০-এ চ্যাম্পিয়ন হয়েছেন ডুয়েট পারফরমার শুভজিৎ-শান্তনু।
হাবিবুল্লাহ সিদ্দিক
31 May, 2021, 01:00 pm
Last modified: 31 May, 2021, 01:38 pm
মো. তৌফিক এলাহী আনছারী উচ্ছ্বাস

ভারতের টিভি চ্যানেল জি বাংলা আয়োজিত জোকস রিয়েলিটি শো মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ১০-এ রানার আপ হয়েছেন বাংলাদেশের প্রতিযোগী মো. তৌফিক এলাহী আনছারী উচ্ছ্বাস।

গতকাল রোববার রাতে প্রচারিত হয় গ্রান্ড ফিনালের দ্বিতীয় এপিসোড। সেখানেই চূড়ান্ত ফল ঘোষণা করা হয়।

দ্বিতীয় রানার আপ হিসেবে তৌফিকের নাম ঘোষণা করেন অনুষ্ঠানের জনপ্রিয় উপস্থাপক মীর আফসার আলী। তার সঙ্গে যৌথভাবে দ্বিতীয় রানার আপ হয়েছেন পশ্চিমবঙ্গের প্রতিযোগী পার্থ সারথী বটচ্যাল।

প্রথম রানার আপ হয়েছেন সিধু হেস ও রোশনি। আর চ্যাম্পিয়ন হয়েছেন প্রতিযোগিতার ডুয়েট পারফরমার শুভজিৎ-শান্তনু।

রংপুরের ছেলে তৌফিক কদিন আগে কলকাতা থেকে দেশে ফিরেছেন। এখন কুষ্টিয়াতে আছেন কোয়ারিন্টেনে। সেখান থেকে ফাইনালের পরপরই দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান তার অনুভূতি। বলেন, 'আমি ভাবিনি ফাইনালে অংশ নিতে পারব। প্রতিযোগিতা চলাকালীন সময়ে মার্চের শেষ দিকে ঢাকায় আসি। এরমধ্যে লকডাউন শুরু হয়ে যায়। ফাইনালের কথা শুনে গত ১৩ এপ্রিল লকডাউনের মধ্যে অনেক ঝক্কি-ঝামেলা পেরিয়ে কলকাতায় যাই। তারপর ফাইনালে জন্য প্রস্তুতি নিই।'

ট্রফি গ্রহণ করছেন মো. তৌফিক এলাহী আনছারী উচ্ছ্বাস। ছবি: সংগৃহীত

'ফাইনাল অনুষ্ঠিত হয় ১২ মে। তারপর থেকে কলকাতাতেই আটকে থাকি প্রায় ১৫ দিন,' বলেন তিনি।

তৌফিক আরও বলেন, 'এবারের প্রতিযোগিতা ও ফাইনাল অবধি যাওয়াটা আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ ও প্রাপ্তি। এতদূর আসার পেছনে আমার পরিবার যেমন সহযোগিতা করেছে, পাশাপাশি মীরাক্কেলের পুরো টিম, বিশেষ করে অনুষ্ঠান প্রধান শুভঙ্কর চট্টোপাধ্যায়, বিচারক, উপস্থাপক মীর এবং আমার মেন্টররা সহযোগিতা করেছেন। আমি তাদের কাছে অনেক ঋণী।'

রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের এমবিবিএসের ছাত্র তৌফিক জোকস নিয়ে এর আগে কখনোই কোনো প্রতিযোগিতায় অংশ নেননি। মীরাক্কেল তার প্রথম কোনো প্রতিযোগিতা। এজন্য নিজের বাবার কাছে ঋণী বলে জানান তিনি।

তৌফিক বলেন, 'আমার বাবা খুবই কৌতুকপ্রিয় মানুষ। তিনি সবসময় পারিবারিক আড্ডায় নানা জোকস বলে মাতিয়ে রাখেন। মীরাক্কেলে বলা অনেক জোকসই বাবার কাছ থেকে শেখা। অনেকেই পারিবারিক আবহে নাচ গান শেখে, আর আমি জোকস শিখেছি।'

গ্র্যান্ড ফিনালেতে তৌফিকের পারফরম্যান্স। ছবি: সংগৃহীত

মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার অনুষ্ঠানটি ভারতের টিভি চ্যানেল জি বাংলায় প্রচারিত হলেও বাংলাদেশেও বেশ জনপ্রিয়। গত কয়েকটি সিজন থেকেই বাংলাদেশের প্রতিযোগিতার নিয়মিত অংশ নিচ্ছেন এই রিয়েলিটি শোতে। এ বছর নানা প্রতিকূলতার মধ্যেও চার বাংলাদেশি অংশ নেন। একজন বাদ পড়লেও তিনজন ছিলেন ফাইনালিস্ট। কিন্তু করোনাভাইরাস বাস্তবতার কারণে আবিদুল ইসলাম রিমন ও আফনান আহমেদ রাশেদ ফাইনালের আগে কলকাতায় পৌঁছতে পারেননি।

তবে ফাইনালের মঞ্চে ভিডিওতে জানিয়েছেন নিজেদের অনুভূতি।

Related Topics

টপ নিউজ

মীরাক্কেল / রিয়েলিটি শো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স ও এএফপি
    যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
    দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

Related News

  • কিছু নস্টালজিয়া আর বহু প্রত্যাশা নিয়ে ফিরল নতুন কুঁড়ি
  • বিগ বসজয়ী মুনাওয়ার ফারুকি: স্ট্যান্ড-আপ কমেডিয়ানের জেলখানা থেকে রিয়েলিটি তারকা হওয়ার যাত্রা
  • কোন দুই তারকাকে কখনোই নিজের শো'তে ডাকবেন না করণ? বললেন, 'ভাবতেই ভয় লাগে'!
  • এবার বাস্তবে আসছে ‘স্কুইড গেম’, জিতলেই মোটা অংকের প্রাইজমানি  
  • ‘ঘড়ি নয় বাপি, আমায় একটু সময় দিস’, বাবার জন্মদিনে মীরের পোস্ট 

Most Read

1
ছবি: রয়টার্স ও এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প

2
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ

4
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

5
ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net