Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 19, 2026
মন ভাঙার পরেও প্রেমে পড়েছেন যেসব বলিউড তারকা

বিনোদন

টিবিএস ডেস্ক
28 November, 2021, 07:00 pm
Last modified: 28 November, 2021, 07:31 pm

Related News

  • অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা
  • গোপনেই বিয়ে সারলেন টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসি, নিউইয়র্কে বিশাল উদযাপনের প্রস্তুতি
  • সব জল্পনার অবসান ঘটিয়ে নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বিয়ে করছেন টেইলর সুইফট ও ট্র্যাভিস 
  • ব্যভিচারের মামলায় খালাস পেলেন ক্রিকেটার নাসির-তামিমা; বিয়েতে আইনগত বাধা ছিল না: বিচারক
  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

মন ভাঙার পরেও প্রেমে পড়েছেন যেসব বলিউড তারকা

দীর্ঘ ১৫ বছর সংসারের পর ২০১৬ সালে অধুনা ভবানীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় ফারহান আখতারের। এরপর তার জীবনে ভালোবাসার সারথী হয়ে আসেন শিবানী দান্ডেকার। এরমাঝে কিছুদিন শ্রদ্ধা কাপরের সঙ্গেও ফারহানের ঘনিষ্ঠতার গুঞ্জন শোনা যায়। তবে দ্বিতীয়বার ভালোবাসাকে সুযোগ দেন শিবানীর হাত ধরেই। 
টিবিএস ডেস্ক
28 November, 2021, 07:00 pm
Last modified: 28 November, 2021, 07:31 pm
ছবি: সংগৃহীত

বলিউডের সিনেমা মানেই প্রেম ভালোবাসা আর রোমান্স। বাস্তব জীবনেও বলিউডের তারকাদের প্রেমের জীবন সিনেমার মতোই রঙ্গিন। একইভাবে রঙ্গিন তাদের সংসার বা প্রেম ভাঙ্গার গল্পগুলোও। তবে নিজেদের ভালোবাসাকে আরেকবার সুযোগ দিয়ে নতুন জীবনে পা বাড়িয়েছেন অনেকেই। নিচে এরকম কয়েকজন বিখ্যাত বলিউড তারকাদের কথা তুলে ধরা হলো।

দিয়া মির্জা
প্রেম ও বিয়ে সব মিলিয়ে দীর্ঘ ১১ বছরের পথচলায় বিচ্ছেদ আসে দিয়া আর সাহিল সাঙ্ঘার। তবে বিচ্ছেদের পরেও তারা বন্ধু হয়ে থাকবেন এমনতাই সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু কয়েক বছরের পরেই দিয়া ভালোবাসার খোঁজ পান বৈভব রাখির মাঝে। চলতি বছরেই বৈভব রাখির সঙ্গে দ্বিতীয়বার সাত পাকে বাঁধা পড়েন এই তারকা। গত বছর থেকেই বৈভবের সঙ্গে ডেট করতে শুরু করেন দিয়া। এরপর পরিবার ও ঘনিষ্ঠজনদের নিয়ে এ বছর ১৪ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসেন। 

ছবি: সংগৃহীত

দিয়ার মতো বৈভব রাখিরও ছিল এটি  দ্বিতীয় বিয়ে। তবে তাদের বিয়ের অনুষ্ঠান অনেকটা আনড়ম্বর ও  পরিবেশ বান্ধব হওয়ায় বলিউড প্রেমীদের অনেক প্রশংসা কুড়িয়েছে দিয়া মির্জা।

ফারহান আখতার 

ছবি: ডেইলি সান

দীর্ঘ ১৫ বছর সংসারের পর ২০১৬ সালে অধুনা ভবানীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় ফারহান আখতারের। এরপর তার জীবনে ভালোবাসার সারথী হয়ে আসেন শিবানী দান্ডেকার। এরমাঝে কিছুদিন শ্রদ্ধা কাপরের সঙ্গেও ফারহানের ঘনিষ্ঠতার গুঞ্জন শোনা যায়। তবে দ্বিতীয়বার ভালোবাসাকে সুযোগ দেন শিবানীর হাত ধরেই। 
ফারহান-শিবানীর সম্পর্ক বেশ গভীর। খুব শীঘ্রই তারা শুভকাজটি সেরে ফেলবেন এমনটাই বলে আসছেন ফারহান-শিবানী দম্পতি।

মালাইকা অরোরা 

ছবি: সংগৃহীত

সাবেক স্বামী আরবাজ খানের সঙ্গে মিলে ছেলে আরহানকে লালনপালন করছেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। কিন্তু বিচ্ছেদের পর নিজেকে বঞ্চিত রাখেননি তিনি। কিছুটা সময় নিয়ে ঠিকই খুজে নিয়েছেন ভালোবাসার মানুষের হাত। বলিটাউনে প্রায়ই বর্তমান প্রেমিক অর্জুন কাপুরের সঙ্গে দেখা যাচ্ছে মালাইকাকে। যদিও সম্পর্কের প্রথম কয়েক মাস এ ব্যাপারে মুখে কুলুপ এটে ছিলেন দুজনেই, কিন্তু ২০১৯ সালে এসে সম্পর্কের কথা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন এই জুটি। এরপর থেকে দুজনকে নিয়ে বিস্তর আলোচনা-সমালোচনা হলেও একে অপরের হাত ছাড়েননি তারা। বলিপাড়ার বিভিন্ন উৎসব হোক বা গোপন গেট টুগেদার, অর্জুন-মালাইকা তাদের স্বভাবজাত রোমান্টিক জুটির বেশে হাজির হবেনই!

সাইফ আলি খান

ছবি: সংগৃহীত
 
বলিউড কুইন কারিনা কাপুরকে বিয়ে করার আগে পতৌদির নবাব বিয়ে করেছিলেন আরেক বলিউড অভিনেত্রী অমৃতা সিংকে। অমৃতার সাথে বিচ্ছেদের বছরখানেক পরেই বেবোর প্রেমে পড়েন সাইফ আলি খান। সে সময় সাইফ-অমৃতার সন্তান সারা ও ইব্রাহিমও সাইফ-কারিনার বিয়েতে যোগ দেয়। প্রায়ই নানা অনুষ্ঠানে সাইফিনার সাথে ছবিতে পোজ দিয়ে থাকেন দুই ভাইবোন। শুধু তাই নয়, সাইফ-কারিনার সন্তান তৈমুর ও জেহাঙ্গীর আলি খানের সাথেও তাদের বেশ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া 

Related Topics

টপ নিউজ

বলিউড তারকা / বিচ্ছেদ / বিয়ে / প্রেম / ফারহান আখতার / দিয়া মির্জা / সাইফ আলী খান / মালাইকা অরোরা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের
  • ফাইল ছবি: সংগৃহীত
    টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    ১০ পিএসআই গ্যাসের জন্য তৈরি, চলছে ১.৫ পিএসআইতে: যেভাবে ধুঁকছে দেশের শিল্প খাত
  • হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
    ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: আর্জেন্টাইন ফুটবলারদের পাশে হোয়াইট হাউস
  • মাংওয়াই ম্রো (৬৪)। তিনি বসবাস করতেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দুর্গম সাংপ্লং পাড়ায়। ছবি: আফসানা ফেরদৌস আশা
    বিলুপ্তপ্রায় ‘রেংমিটচ্য’ ভাষা: জানতেন মাত্র ৬ জন, মারা গেছেন একজন, অসুস্থ ২
  • ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

Related News

  • অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা
  • গোপনেই বিয়ে সারলেন টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসি, নিউইয়র্কে বিশাল উদযাপনের প্রস্তুতি
  • সব জল্পনার অবসান ঘটিয়ে নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বিয়ে করছেন টেইলর সুইফট ও ট্র্যাভিস 
  • ব্যভিচারের মামলায় খালাস পেলেন ক্রিকেটার নাসির-তামিমা; বিয়েতে আইনগত বাধা ছিল না: বিচারক
  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

১০ পিএসআই গ্যাসের জন্য তৈরি, চলছে ১.৫ পিএসআইতে: যেভাবে ধুঁকছে দেশের শিল্প খাত

4
হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
খেলা

ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: আর্জেন্টাইন ফুটবলারদের পাশে হোয়াইট হাউস

5
মাংওয়াই ম্রো (৬৪)। তিনি বসবাস করতেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দুর্গম সাংপ্লং পাড়ায়। ছবি: আফসানা ফেরদৌস আশা
বাংলাদেশ

বিলুপ্তপ্রায় ‘রেংমিটচ্য’ ভাষা: জানতেন মাত্র ৬ জন, মারা গেছেন একজন, অসুস্থ ২

6
ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net