Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 27, 2026
বক্ররেখার ‘ভাঙন গড়ার গান’

বিনোদন

টিবিএস রিপোর্ট
09 November, 2020, 01:20 pm
Last modified: 09 November, 2020, 01:24 pm

Related News

  • আসলেই কি জীবন্ত বাদুড়ের মাথা কামড়ে দিয়েছিলেন ওজি অসবোর্ন? 
  • প্রকাশ পেল আর্বোভাইরাসের নতুন গান 'ক্রোধ'
  • সম্রাট আজম খান
  • মেসিদের অনুপ্রাণিত করতে আর্জেন্টিনার বিশেষ উদ্যোগ
  • লোপা হোসেইন ও বেলাল খানের নতুন গান ‘সুবহান আল্লাহ’   

বক্ররেখার ‘ভাঙন গড়ার গান’

‘কাল্পনিক সরলরেখা প্রাকৃতিক নয়; যতক্ষণ হৃদয় সচল থাকে, তার গ্রাফ থাকে বক্র আকারে। তাই বক্ররেখা জীবনের প্রতীক।’
টিবিএস রিপোর্ট
09 November, 2020, 01:20 pm
Last modified: 09 November, 2020, 01:24 pm
বক্ররেখা ব্যান্ড

বক্ররেখা ব্যান্ডের দ্বিতীয় মিউজিক ভিডিও 'ভাঙন গড়ার গান' প্রকাশ পেয়েছে। শনিবার জি-সিরিজ এর ইউটিউব চ্যানেলে মুক্তি পায় এটি।

এ গানের ভোকাল ও গিটারে ছিলেন মুয়ীয মাহফুজ, বেস গিটারে সঞ্জয় এবং ড্রামস বাজিয়েছেন স্বপন হোসাইন। এটিই এ ব্যান্ডের বর্তমান লাইন-আপ।

অন্যদিকে, 'ভাঙন গড়ার গান'-এ অতিথি শিল্পী হিসেবে কি-বোর্ড ও রিফ গিটার বাজিয়েছেন রেজওয়ান সাজ্জাদ, গিটারে দ্বিতীয় লিড বাজিয়েছেন সৈয়দ রেজা আলী এবং হারমোনাইজ করেছেন নাঈম-উল-হাসান।

অগ্নিবীণা প্রযোজিত এই মিউজিক ভিডিও নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ রাসেল আবীর। গানের মিক্স-মাস্টার করেছেন স্কোর মিউজিক ল্যাবের রেজওয়ান সাজ্জাদ।

'ভাঙন গড়ার গান'-এর গীতিকার, সুরকার ও ভোকাল মুয়ীয মাহফুজ  দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, 'বক্ররেখা চেষ্টা করে নতুন কিছু করতে; কবিতা ও সুরে দেশ, মাটি, মানুষ ও প্রকৃতির কথা বলতে।'

'কাল্পনিক সরলরেখা প্রাকৃতিক নয়; যতক্ষণ হৃদয় সচল থাকে, তার গ্রাফ থাকে বক্র আকারে। তাই বক্ররেখা জীবনের প্রতীক। ভাঙন নানা চড়াই উৎরাই পেরিয়েই হয়। সহজ সরলে তা হয় না। তাই বক্ররেখা নয়া সত্য নির্মাণে যৌক্তিক বক্রতায় এগিয়ে চলে,' বলেন তিনি।

মুয়ীয আরও বলেন, 'তাই বলে এই বক্রতা কপটতা নয়। ভাঙনকে গড়তে জানার জন্য যতটুকু বক্রজ্ঞানে প্রয়োজন হয়, বক্ররেখা ঠিক ততটুকুই বক্র।'

'ভাঙন গড়ার গান'-এর ইউটিউব লিংক: https://youtu.be/JLI1-gaFjn8।

বলে রাখা ভালো, বক্ররেখা ব্যান্ডের যাত্রা শুরু ২০১৭ সালের ডিসেম্বরে। প্রথম স্টেজ পারফরম্যান্স করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের হিম উৎসবে। এরপর বেশ কিছু স্টেজ পারফরম্যান্সের পর রেকর্ডিং শুরু করে সে বছরেরই শেষ দিকে।

বক্ররেখা'র প্রথম মিউজিক ভিডিও 'জীবন তোমাকে চেনে না' জি সিরিজের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ হয় চলতি বছরের জুনে। সেই গানের লিংক:  https://youtu.be/TsSciTrBFDY।

Related Topics

টপ নিউজ

বক্ররেখা ব্যান্ড / রক মিউজিক / মিউজিক ভিডিও

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোলাজ: টিবিএস
    আবার বেসরকারিকরণ নাকি রিক্যাপিটালাইজেশন: একীভূত পাঁচ ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে ভাবছে বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি
  • ছবি: সংগৃহীত
    নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী
  • সন্দেহভাজন হামলাকারী কোল অ্যালেন। ছবি: ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশাল অ্যাকাউন্ট
    ট্রাম্পের নৈশভোজে গুলি চালানো সন্দেহভাজন ব্যক্তি পেশায় শিক্ষক, ক্যালিফোর্নিয়ার বাসিন্দা
  • সিগানের বাড়ি। ছবি: সিএনএন
    আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান
  • একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল

Related News

  • আসলেই কি জীবন্ত বাদুড়ের মাথা কামড়ে দিয়েছিলেন ওজি অসবোর্ন? 
  • প্রকাশ পেল আর্বোভাইরাসের নতুন গান 'ক্রোধ'
  • সম্রাট আজম খান
  • মেসিদের অনুপ্রাণিত করতে আর্জেন্টিনার বিশেষ উদ্যোগ
  • লোপা হোসেইন ও বেলাল খানের নতুন গান ‘সুবহান আল্লাহ’   

Most Read

1
কোলাজ: টিবিএস
অর্থনীতি

আবার বেসরকারিকরণ নাকি রিক্যাপিটালাইজেশন: একীভূত পাঁচ ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে ভাবছে বাংলাদেশ ব্যাংক

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী

4
সন্দেহভাজন হামলাকারী কোল অ্যালেন। ছবি: ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশাল অ্যাকাউন্ট
আন্তর্জাতিক

ট্রাম্পের নৈশভোজে গুলি চালানো সন্দেহভাজন ব্যক্তি পেশায় শিক্ষক, ক্যালিফোর্নিয়ার বাসিন্দা

5
সিগানের বাড়ি। ছবি: সিএনএন
আন্তর্জাতিক

আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান

6
একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net